সাতসকালে হঠাৎ বন্ধ YouTube , নেপথ্যে কী কারণ?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বুধবার সকালে ইউটিউব ব্যবহারকারীরা এক অপ্রত্যাশিত ধাক্কার মুখে পড়েন। ভারতের পাশাপাশি একাধিক দেশে আচমকা বন্ধ হয়ে যায় জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মটি। ভোর সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টার মধ্যে ইউটিউব ব্যবহারকারীরা হঠাৎ “Something Went Wrong” বার্তা দেখতে পান। ভারতের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অন্যান্য দেশেও একই সমস্যা দেখা দেয়।

ডাউনডিটেক্টরে প্রায় ২০ হাজার ভারতীয় ব্যবহারকারী সমস্যার রিপোর্ট করেন। বিশ্বের অন্যান্য দেশে, যেমন আমেরিকায় প্রায় ৩০ হাজার মানুষ এ বিষয়ে রিপোর্ট করেন। সমস্যা মূলত ইউটিউব অ্যাপে দেখা দেয়-প্রায় ৮৪ শতাংশ ব্যবহারকারী এই ধরনের সমস্যার সম্মুখীন হন। বাকি ১৬ শতাংশ ব্যবহারকারী ভিডিও স্ট্রিমিং বা ওয়েব ব্রাউজারের মাধ্যমে ভিডিও না চলার সমস্যার কথা জানান। ইউটিউব ব্যবহারকারীদের মধ্যে অনেকের সকালবেলা ঘুম থেকে ওঠার পর মোবাইল চালানোর রুটিন থাকায়, এই হঠাৎ বন্ধ হয়ে যাওয়া পরিস্থিতি তাদের জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়ায়।

YouTube-এর তরফ থেকে কী জানানো হয়েছে?  

ইউটিউবটি এই বিভ্রাট সম্পর্কে দ্রুত প্রতিক্রিয়া জানায়। প্ল্যাটফর্মের তরফে বলা হয়েছে, “আমরা সমস্যাটি খতিয়ে দেখছি। এখনও কোনও সমাধান হয়নি। আমরা তীক্ষ্ণভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। যে কোনও আপডেট পাওয়া গেলে তা ব্যবহারকারীদের জানানো হবে।”সোমবার সকালে সমস্যার শুরু থেকে এক ঘণ্টার মধ্যে, সকাল ৮টার পর ইউটিউব স্বাভাবিকভাবে চালু হয় এবং ব্যবহারকারীরা আবার স্বাভাবিকভাবে ভিডিও দেখতে পারেন। এ ঘটনা ইউটিউবের ব্যবহারকারীদের জন্য উল্লেখযোগ্য বিরক্তির কারণ হলেও দ্রুত সমাধানের কারণে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে যায়।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য