চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সোন-রুপোর দাম আকাশছোঁয়া, অক্ষয় তৃতীয়ায় কতটা বাড়ল দাম?

নিজস্ব প্রতিনিধি: ২০ এপ্রিল, সোমবার অক্ষয় তৃতীয়া।এই দিনে সোনা ও রুপো কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয়, এই দিনে মূল্যবান ধাতু ক্রয় করলে পরিবারে সমৃদ্ধি আসে অর্জিত সম্পদ হয় অক্ষয় বা চিরস্থায়ী। কোন শহরে কতটা বিক্রি হচ্ছে সোনা? কতটা দাম কমল বা বাড়ল সোনা রুপোর।

রবিবার (১৯ এপ্রিল) কলকাতায় ২৪ ক্যারেট সোনার (৯৯.৯% বিশুদ্ধতা) দাম প্রতি গ্রাম ১৫,৫৭৮ টাকা, ২২ ক্যারেট সোনার (৯১.৬% বিশুদ্ধতা) দাম প্রতি গ্রাম ১৪,২৮০ টাকা এবং ১৮ ক্যারেট সোনার (৭৫% বিশুদ্ধতা) দাম প্রতি গ্রাম ১১,৬৮৪ টাকা। উল্লেখ্য এই দর স্থানীয় বাজারের চাহিদা এবং রাজ্যজুড়ে বিভিন্ন কর কাঠামোর দ্বারা নির্ধারিত হয়। আজ সকালে গহনার শোরুমগুলিতে দামে সামান্য পার্থক্য থাকতে পারে। যেকোনও দোকান থেকে কেনাকাটা চূড়ান্ত করার আগে অবশ্যই তৈরির খরচ দেখে নেবেন।

পাশাপাশি, এদিন রুপোর দামও স্থিতিশীল রয়েছে। এর আগে ১৭  এপ্রিল এক কেজি রুপার দাম ৫০০০ টাকা কমেছিল এবং তারপর ১ ই এপ্রিল তা ১০,০০০ টাকা বেড়ে যায়। আজকের কথা বলতে গেলে, দিল্লিতে এটি প্রতি কেজি ২,৭৫,০০০ টাকায় অপরিবর্তিতভাবে বিক্রি হচ্ছে। অন্যান্য গুরুত্বপূর্ণ মেট্রো শহরগুলির কথা বলতে গেলে, মুম্বই এবং কলকাতাতেও এটি একই দামে বিক্রি হচ্ছে। তবে, চেন্নাইতে এক কেজি রুপোর দাম ২,৮০,১০০ টাকা, যার মানে হল যে চারটি মেট্রো শহরের মধ্যে চেন্নাইতেই রুপোর দাম সবচেয়ে বেশি।

প্রসঙ্গত, অক্ষয় তৃতীয়ার দিন সোনা কেনা সবথেকে শুভ বলেই মনে করা হয় এবং এই দিন অনেকেই সোনা কিনে থাকেন। তবে গত বছর এই অক্ষয় তৃতীয়ার দিন ১০ গ্রাম সোনার দাম ছিল মাত্র ৯৫ হাজার টাকা। আর আজ তা দেড় লক্ষ টাকা ছাড়িয়ে গিয়েছে। এমনকি গতকালের থেকেও আজ অনেকটাই ঊর্ধ্বগতি সোনা, রুপোর বাজার দর।

Published by:

Share Link:

More Releted News:

বৈশাখের গরমে ত্বক পুড়ে যাচ্ছে কীভাবে ঠান্ডা রাখবেন জানুন

ভাগ্য বদলাবে অক্ষয় তৃতীয়ায়! গজকেশরী যোগের প্রভাবে এই রাশিদের ঘরে আসবে সুখ-সম্পদ

চট জলদি বানিয়ে ফেলুন নারকেল দিয়ে সজনেডাঁটা

সর্ষে-ভাত খেয়েছেন? এইভাবে বানিয়ে দেখুন মুখে লেগে থাকবে সেই স্বাদ…

সকালের এই সাতটি অভ্যাসের ফলেই বাড়তে পারে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা

টানা ৭৭ দিন নিশ্চিন্ত! Airtel আনল দীর্ঘমেয়াদী নতুন প্ল্যান, সাথে আনলিমিটেড কলিং

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ