লক্ষ্মীপুজোর আগে বারাসতে মর্মান্তিক ঘটনা, জলে ডুবে একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুজোর আগের দিন মর্মান্তিক ঘটনা ঘটল বারাসতে। পুকুরে ডুবে মর্মান্তিক মৃত্যু হল একই পরিবারের দুই নাবালক ভাইয়ের। মৃতদের নাম রুদ্র দাস (১৪) এবং দেবার্ঘ্য দাস (১২)। আজ, শনিবার দুপুরে বারাসত পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের শতদল সংলগ্ন রামকৃষ্ণপল্লি এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায়। দুই ভাইয়ের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রামকৃষ্ণপল্লি এলাকার একটি পুকুরের ধারে খেলছিল দুই ভাই। সেই সময়ে কোনওভাবে এক ভাই পুকুরের মধ্যে জলে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে অন্য ভাইও পুকুরের জলে ঝাঁপ দেয়। এরপর দু’জনেই পুকুরের জলে তলিয়ে যায় বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। দুই ভাইকে জলে তলিয়ে যেতে দেখে চিৎকার শুরু করেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের চিৎকার শুনে ছুটে আসেন এলাকার লোকজন। শুরু হয় পুকুরে নেমে তল্লাশি। খবর দেওয়া হয় বারাসত থানায়। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরে ডুবুরি নামিয়ে শুরু হয় উদ্ধারকাজ। প্রায় এক ঘন্টা তল্লাশির পর দুই ভাইকে উদ্ধার করা হলেও ততক্ষণে তাদের মৃত্যু হয়েছে বলে জানা যায়। একই পরিবারের দুই নাবালক সন্তানের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা এলাকা। দুই সন্তানকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে দাস পরিবারে। দেহ ময়নাতদন্তের জন্য বারাসত হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পডুন: বরণ ছাড়াই নিরঞ্জন করা হচ্ছে চোরবাগানের প্রতিমার, মোতায়েন পুলিশ

স্থানীয় সূত্রে খবর, দুই ভাই সাঁতার ঠিকভাবে জানত না। কিন্তু এক ভাইকে ডুবে যেতে দেখে প্রাণের ঝুঁকি নিয়েই জলে ঝাঁপ দেন অপর ভাই। তারপরেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনাটি।

‘পুরভোটে লড়ছেন না, মমতা তৃণমূলেও ফিরছেন না’, সাফ জানালেন ফিরহাদ হাকিম

বাড়িতেই লক্ষ্মীপুজো, থিম গ্রাম বাংলার নারী শিক্ষা, কোজাগরীর আরাধনায় মগ্ন শিক্ষক শঙ্কর

পার্কিং নিয়ে বচসার জেরে তিন বন্ধুর গুলিতে ঝাঁঝরা যুবক, হাড়হিম ঘটনা অমৃতসরে

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অ্যাকশনে পুলিশ, লক্ষাধিক টাকার হেরোইন সহ গ্রেফতার ১

‘গৃহবন্দি’ রাখার শর্ত খারিজ তারেক সরকারের, ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফেরা অনিশ্চিত

বরণ ছাড়াই নিরঞ্জন করা হচ্ছে চোরবাগানের প্রতিমার, মোতায়েন পুলিশ

পথকুকুরকে শালে মুড়িয়ে কেবিনে নিয়ে গিয়ে যৌন নির্যাতন, নিরাপত্তারক্ষীর কাণ্ডে স্তম্ভিত স্থানীয়রা

‘পরিত্রাতা’ হিসেবে আবির্ভূত হয়ে দলকে রুদ্ধশ্বাস জয় এনে দিলেন তিলক-নীতীশ

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ছক্কা হাঁকানোর ‘মহা রেকর্ড’ গড়লেন অভিষেক

মুড়িগঙ্গার উপর সেতুর উদ্বোধন কবে? দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

১,৪৩৪ দিন বাদে ভারতের জার্সি গায়ে খেলতে নেমে ডাহা ফেল ভুবনেশ্বর কুমার

লক্ষ্মীপুজোর আগে বারাসতে মর্মান্তিক ঘটনা, জলে ডুবে একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যু

নয়ডার সেক্টর ১২৫-এ বিধ্বংসী আগুনে ভস্মীভূত ৫ টি দোকান, মৃত ১

কোজাগরীতে বদলাচ্ছে লক্ষ্মীপুজোর রীতি, পিতলের মূর্তিতে ঝোঁক বাড়তেই দুশ্চিন্তায় মৃৎশিল্পীরা