জামাইষষ্ঠীর ভোজে নতুন চমক, বানিয়ে ফেলুন সুগন্ধি গন্ধরাজ চিংড়ি পোলাও

Share:

নিজস্ব প্রতিনিধি: জামাইষষ্ঠীর ভোজে চিংড়ির পদ না থাকলে যেন আয়োজনই অসম্পূর্ণ! তবে একই ধরনের রান্নার বাইরে গিয়ে এবার বানিয়ে ফেলুন একেবারে অন্য স্বাদের গন্ধরাজ চিংড়ি পোলাও। গন্ধরাজ লেবুর সুগন্ধ আর নরম চিংড়ির মেলবন্ধনে তৈরি এই পদ সহজেই জমিয়ে দিতে পারে উৎসবের মধ্যাহ্নভোজ। সবচেয়ে বড় কথা, খুব কম উপকরণেই অল্প সময়ে তৈরি করা যায় এই বিশেষ রেসিপি। 

গন্ধরাজ চিংড়ি পোলাও

প্রয়োজনীয় উপকরণ

৩০০ গ্রাম ছোট আকারের চিংড়ি (পরিষ্কার করে খোসা ছাড়ানো)

½ টেবিল চামচ কুচোনো রসুন

৮-১০টি গন্ধরাজ লেবুর পাতা (মিহি করে কাটা)

২৫০ গ্রাম বাসমতী চালের ঝরঝরে ভাত

স্বাদমতো নুন

সামান্য চিনি

প্রয়োজনমতো সাদা তেল

১টি গন্ধরাজ লেবুর রস

২-৩ টেবিল চামচ কুচোনো ধনেপাতা

রান্নার পদ্ধতি

প্রথমে একটি ননস্টিক কড়াই বা প্যানে তেল গরম করুন। তেল গরম হয়ে গেলে কুচোনো রসুন দিয়ে হালকা লালচে রং হওয়া পর্যন্ত ভাজুন। রসুন হালকা লালচে হয়ে এলে গন্ধরাজ লেবুর পাতাকুচি নিয়ে নাড়াচাড়া করুন। তারপর পরিষ্কার করা চিংড়ি মাছ কড়াইয়ে দিয়ে মাঝারি আঁচে কয়েক মিনিট ভেজে নিন। চিংড়ি সেদ্ধ হয়ে এলে আগে থেকে তৈরি করে রাখা ঝরঝরে বাসমতী চালের ভাত মিশিয়ে দিন। ভাল করে নেড়ে নুন ও সামান্য চিনি যোগ করুন। সব উপকরণ একসঙ্গে মিশে গেলে আঁচ কমিয়ে দিন। শেষে গন্ধরাজ লেবুর রস এবং ধনেপাতাকুচি ছড়িয়ে হালকা হাতে মিশিয়ে নিন। কয়েক মিনিট ঢেকে রেখে নামিয়ে গরম গরম পরিবেশন করুন সুগন্ধে ভরপুর গন্ধরাজ চিংড়ি পোলাও।

আরও বড় হামলার আশঙ্কা? প্রয়োজন ছাড়া মধ্যপ্রাচ্যে ভ্রমণ নয়, সতর্কবার্তা মার্কিন নাগরিকদের

ইরানে বিমানবন্দর ও সেতুতে মার্কিন হামলা, নিহত ৮

অনশনের 2১ তম দিনে হাসপাতালে ওয়াংচুক, ‘অনুমতি ছাড়া ওঁকে কিছু দেবেন না’, আবেদন স্ত্রীয়ের

‘লাভ জিহাদ’ মন্তব্যের জের! আমির খানকে হুমকি লরেন্স বিষ্ণোইয়ের ভাইয়ের!

‘কী অদ্ভুত নিয়তি’, ইয়ামালের সঙ্গে ভাইরাল ছবি নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি

দিদাকে কুপিয়ে খুন, বাধা দিতে গিয়ে জখম মামা-মাসি! গ্রেফতার নাতি

২০ লক্ষ টাকার বিমার লোভে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীর সঙ্গে যা করলেন স্ত্রী….

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫,০৬৯

নিম্নচাপ কাটতেই চড়া রোদ শহরে, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, উত্তরে চলবে বৃষ্টি

বঙ্গ জয়ের কারিগর শমীককে ‘উপহার’ মোদির, পূর্ণমন্ত্রী হচ্ছেন বিজেপি সভাপতি

শারীরিক অবস্থার অবনতি, অনশন ভেঙে সোনমকে হাসপাতালে নিয়ে গেল দিল্লি পুলিশ

কোলাহল ছেড়ে এবার ঘুরে আসুন কাঞ্চনজঙ্ঘার নির্জন পাহাড়ি গ্রাম দাওয়াইপানি

দুদিন নিখোঁজের পর অক্ষত অবস্থায় বাড়ি ফিরলেন শ্যুটার দময়ন্তী

ভ্রমণবিলাসীরা সাবধান! বর্ষাকালে ভুলেও যাবেন না এই ৭ হিল স্টেশনে