অবিশ্বাস্য ছাড়, ২০ হাজার কমে পাওয়া যাচ্ছে Google Pixel 10

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রিমিয়াম স্মার্টফোন কিনতে চাইছেন, কিন্তু বেশি বাজেটের কারণে পিছিয়ে যাচ্ছেন? তাহলে এখনই হতে পারে সেরা সুযোগ। গুগলের জনপ্রিয় ফ্ল্যাগশিপ স্মার্টফোন Google Pixel 10 এখন ভারতে মিলছে অবিশ্বাস্য ডিসকাউন্টে। শুধু তাই নয়, ব্যাঙ্ক অফার যোগ করলে ফোনটির দাম আরও অনেকটা কমে যাচ্ছে। ফলে লঞ্চ প্রাইজের তুলনায় প্রায় ২০ হাজার টাকা পর্যন্ত সাশ্রয় করা সম্ভব। 

রিটেল স্টোর Croma-তে বর্তমানে Google Pixel 10-এর 12GB RAM ও 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টটি 64,999 টাকায় তালিকাভুক্ত হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, গত বছর অর্থা‍ৎ ২০২৫ সালের অগস্টে এই স্মার্টফোনটি 79,999 টাকায় লঞ্চ হয়েছিল। অর্থাৎ, এখন সরাসরি 15 হাজার টাকার ছাড় মিলছে। এর পাশাপাশি HDFC Bank ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে আরও ৫,000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। ফলে ফোনটির কার্যকর দাম নেমে আসবে মাত্র 59,999 টাকায়।

ফিচার ও স্পেসিফিকেশন: Google Pixel 10 স্মার্টফোনে রয়েছে 6.3 ইঞ্চির Actua OLED ডিসপ্লে, যার রেজোলিউশন 1080×2424 পিক্সেল। এতে 60Hz থেকে 120Hz পর্যন্ত অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট এবং 3000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস সাপোর্ট রয়েছে। পারফরম্যান্সের জন্য ফোনটি Google Tensor G5 প্রসেসরে চলে এবং Android 16 অপারেটিং সিস্টেমে কাজ করে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে 4970mAh ব্যাটারি, যা 30W ফাস্ট চার্জিং এবং 10W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য ফোনটির পিছনে রয়েছে 48MP ওয়াইড ক্যামেরা, 13MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং 10.8MP টেলিফটো ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য সামনে রয়েছে 10.5MP ফ্রন্ট ক্যামেরা। কানেক্টিভিটি ফিচারের মধ্যে 5G, Wi-Fi 6E, Bluetooth v6, NFC, GPS, ডুয়াল সিম সাপোর্ট এবং USB Type-C 3.2 পোর্ট রয়েছে।

যারা প্রিমিয়াম অ্যান্ড্রয়েড স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য Google Pixel 10-এর এই অফার বেশ আকর্ষণীয় হতে পারে। বিশেষ করে ক্যামেরা, সফটওয়্যার অভিজ্ঞতা এবং AI ফিচারের জন্য পরিচিত Pixel সিরিজ এখন অনেকটাই কম দামে পাওয়া যাচ্ছে।

আজকের রাশিফল: বাড়িতে কোনও কীর্তন বা পুজোর আয়োজন করুন, সব বাধা দূর হবে

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে