চিলি চিকেন, তবে একটু অন্য রকম! বাড়িতেই বানিয়ে ফেলুন এই সুস্বাদু পদটি

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার মানেই একটু জমিয়ে খাওয়াদাওয়া। বিশেষ করে যারা নতুন নতুন পদ রান্না করতে ভালবাসেন কিংবা প্রিয় মানুষকে নিজের হাতে সুস্বাদু কিছু খাওয়াতে চান, তাঁদের জন্য এই গ্রিন চিলি চিকেন হতে পারে একেবারে পারফেক্ট পছন্দ। চিলি চিকেনের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ধোঁয়া ওঠা ফ্রায়েড রাইস আর ঝাল-মশলাদার চিকেনের লোভনীয় প্লেট। তবে একই স্বাদের চিলি চিকেন খেতে খেতে যদি একটু নতুনত্ব চাইছেন, তা হলে সবুজ মশলার টুইস্টে তৈরি এই গ্রিন চিলি চিকেন অবশ্যই ট্রাই করতে পারেন।

কাঁচালঙ্কা, ধনেপাতা, পালংশাক আর রসুনের মিশেলে তৈরি এই বিশেষ পদে রয়েছে অন্য রকম সবুজ ঝাঁঝ ও তাজা ফ্লেভার। মুচমুচে ভাজা চিকেনের সঙ্গে সবুজ মশলার এই অভিনব কম্বিনেশন সহজেই মন জিতে নেবে বাড়ির সকলের। ফ্রায়েড রাইস হোক বা গরম পরোটা, সব কিছুর সঙ্গেই দারুণ জমবে এই গ্রিন চিলি চিকেন।

কীভাবে করবেন?

উপকরণ: হাড়ছাড়া মুরগির মাংস, পাতিলেবু, শাহমরিচ, রসুন, কাঁচালঙ্কা, ধনেপাতা, পালংশাক, আদা, ডিম, ময়দা, কর্নফ্লাওয়ার, পেঁয়াজ, ক্যাপসিকাম, ভিনিগার, আজিনামটো, নুন, চিনি ও তেল।

প্রণালী: প্রথমে মুরগির মাংস লেবুর রস, নুন ও শাহমরিচ দিয়ে মাখিয়ে রাখতে হবে। এর পর রসুন, কাঁচালঙ্কা, ধনেপাতা, পালংশাক, আদা ও ডিম একসঙ্গে বেটে মিশ্রণ তৈরি করুন। সেই মিশ্রণ মাংসের সঙ্গে ময়দা ও কর্নফ্লাওয়ার মিশিয়ে ভাল করে কোট করে নিন। এর পর গরম তেলে চিকেন মুচমুচে করে ভেজে তুলে রাখুন। অন্য পাত্রে তেল গরম করে রসুন, কাঁচালঙ্কা, পেঁয়াজ ও ক্যাপসিকাম নেড়ে নিয়ে তাতে ভাজা চিকেন দিন। পরে ধনেপাতাবাটা, ভিনিগার, আজিনামটো, নুন ও শাহমরিচ মিশিয়ে ভাল করে টস করুন। শেষে কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে সামান্য ঘন করে নামিয়ে নিলেই তৈরি সুস্বাদু গ্রিন চিলি চিকেন।

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল