গরমে পাতে সবুজের ছোঁয়া চাই? শাকসব্জি ছাড়াই এমন এক পদ, যা বারবার চাইবে সবাই

Share:

নিজস্ব প্রতিনিধি: গরমের দিনে খাবারের প্রতি রুচি অনেক সময়ই কমে যায়। ভারী বা তেল-মশলাযুক্ত খাবার এড়িয়ে অনেকেই খোঁজেন হালকা, ঠান্ডা ও দেখতে আকর্ষণীয় কিছু পদ। ঠিক সেখানেই জায়গা করে নিচ্ছে এক অভিনব সবুজ রঙের খাবার, যা দেখে প্রথমে মনে হতে পারে শাকসব্জি-ভিত্তিক কোনও পদ। কিন্তু আসলে এতে নেই সাধারণ সবুজ শাকসব্জির ব্যবহার। স্বাদ ও উপস্থাপনায় ভিন্ন এই পদ ছোট থেকে বড়, সব বয়সের মানুষের কাছেই হয়ে উঠছে জনপ্রিয়। 

কী এই বিশেষ পদ?

১) লিফু রাইস: সবুজ রঙের ফ্রায়েড রাইসটি খেতে একটু আলাদা। নুন জলে চাল সেদ্ধ করে ঠান্ডা করে রাখতে হবে। যাতে চাল যেন ঝরঝরে হয়। এবার কড়াইয়ে অল্প মাখন দিয়ে রসুনকুচি, পেঁয়াজপাতা, সুইট বেসিল (বিশেষ ধরনের হার্বস), সবুজ ক্যাপসিকাম, কাঁচালঙ্কা হালকা নাড়াচাড়া করে মিক্সারে ঘুরিয়ে সবুজ মিশ্রণ বানিয়ে নিন। তারপর কড়াইয়ে তেল দিয়ে টুকরো করা মুরগির মাংসের টুকরো ও চিংড়ি মাছ ভেজে তুলে নিন। এরপর কড়াইয়ে দিন রসুনকুচি এবং মিহি করে কুচোনো পেঁয়াজ, হালকা ভাজা ভাজা হয়ে গেলে পরিমান মতো নুন যোগ করুন। এবার সবুজ মিশ্রণটি দিয়ে হালকা কষিয়ে ভাত দিয়ে নাড়াচাড়া করে নিন। গোলমরিচ এবং লেবু পাতা ছড়িয়ে দিতে পারেন। সবুজ রাইস দেখতে যেমন ভিন্ন খেতেও সুস্বাদু।

২) থেচা চাউমিন: চাউমিন বা নুড্‌লস ছোটদের খুব প্রিয় হয়। অবশ্য বড়রাও অনেকেই এই সব খেতে পছন্দ করেন তাই সবার জন্য বানিয়ে ফেলুন থেচা চাউমিন। একটি বড় পাত্রে জল, নুন ও ১ চামচ তেল দিয়ে ফোটান। জল ফুটলে নুডলসগুলো দিয়ে দিন। ৯০% সেদ্ধ হলে জল ঝরিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন এবং ১ চামচ তেল মাখিয়ে রাখুন। এরপর শুকনো লঙ্কা, রসুন, চিনে বাদাম কড়াইয়ে হালকা নাড়াচাড়া করে নিন। কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি, বিনস এবং ক্যাপসিকাম দিয়ে ২-৩ মিনিট ভাজুন যাতে সেগুলি ক্রাঞ্চি থাকে। অনেকটা ধনেপাতা দিয়ে মিক্সারে হালকা করে ঘুরিয়ে নিন। ছোটরা খেলে কাঁচালঙ্কা কমিয়ে ধনেপাতা বেশি দিন। চাউমিন বা নুড্‌লস রান্নার সময়ে এই সবুজ থেচা মশলা ব্যবহার করুন। নানা ধরনের সস্ এতে মেশানোর দরকার নেই, সে ক্ষেত্রে থেচার স্বাদ এবং গন্ধ নষ্ট হবে।

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে