হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

Share:

নিজস্ব প্রতিনিধি: চেহারায় হঠাৎ একটু বদল আনতে চুলে রং করার সিদ্ধান্ত অনেকেই নেন। পছন্দের অভিনেত্রী বা সোশ্যাল মিডিয়ার কোনও লুক দেখে নিজের চুলেও সেই শেড ট্রাই করার ইচ্ছে হয়। কিন্তু পছন্দের রং দেখেই স্যালনে ছুটে গেলে চলবে না। রং করার আগে চুলের ধরন, স্বাভাবিক রং, চুলের বর্তমান অবস্থা সব দিকেই নজর দেওয়া প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে, কিছু সাধারণ ভুল এড়াতে পারলেই রঙিন চুল যেমন সুন্দর দেখাবে, তেমনই তার স্বাস্থ্যও ভাল রাখা সম্ভব।

বিশেষজ্ঞদের মতে, প্রত্যেকের জন্য একই হেয়ার কালার সমানভাবে মানানসই নাও হতে পারে। প্রত্যেকের চুলের স্বাস্থ্য বিবেচনা করেই শেড বেছে নেওয়া উচিত। তাই প্রথমবার রং করার আগে প্রফেশনাল কালারিস্টের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ। আর একটি ভুল ধারণা হল, সব ধরনের হেয়ার কালারই চুলের সমান ক্ষতি করে। বর্তমানে প্রফেশনাল স্যালন কালার সিস্টেমে তুলনামূলক মৃদু ও অ্যামোনিয়া-মুক্ত ফর্মুলা ব্যবহার করা হয়। আর্গান অয়েল ও ওয়ালনাট অয়েলের মতো কন্ডিশনিং উপাদান চুলের কোমলতা ও উজ্জ্বলতা ধরে রাখতে সাহায্য করতে পারে।

আরও পড়ুন: হার্ট অ্যাটাকের সময় বাড়িতে একা? নিজেকে সামলাতে মাথায় রাখুন এই ৪ পদ্ধতি

চুলের গোড়া সাধারণত চার থেকে ছয় সপ্তাহ অন্তর টাচ-আপ করা যায়। চুলের অবস্থা ভাল থাকলে মাঝের অংশ ও আগা আট থেকে বারো সপ্তাহ অন্তর রিফ্রেশ করাই যথেষ্ট। প্রতিবার পুরো চুলে রঙ না করে প্রয়োজন অনুযায়ী নতুন গজানো অংশে রঙ করাই ভাল। এতে অতিরিক্ত প্রসেসিং ও ক্ষতির ঝুঁকি কমে। রঙিন চুলের যত্নে কালার-প্রোটেক্ট শ্যাম্পু, পুষ্টিকর কন্ডিশনার এবং আর্গান অয়েল-সমৃদ্ধ ট্রিটমেন্ট ব্যবহার করা যেতে পারে। সালফেট-মুক্ত শ্যাম্পু তুলনামূলক মৃদুভাবে পরিষ্কার করে বলে রং দ্রুত ফিকে হয়ে যাওয়া কমাতে সাহায্য করতে পারে। এছাড়া চুল ধোয়ার সময় খুব গরম জল এড়িয়ে হালকা গরম জল ব্যবহার করুন। হিট স্টাইলিং কমান এবং প্রয়োজন হলে হিট প্রোটেক্ট্যান্ট লাগান। সাধারণ তোয়ালে দিয়ে জোরে ঘষার বদলে মাইক্রোফাইবার তোয়ালে ব্যবহার করুন। শেষে ভিটামিন-ই সমৃদ্ধ হালকা সিরাম ব্যবহার করলে জট কমিয়ে চুলে উজ্জ্বলতা আনতে সাহায্য করতে পারে।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

‘নির্লজ্জ-বেহায়া’, দলবদলু সুদীপ-কাকলিদের বেনজির আক্রমণ মহুয়ার

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর