ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

Share:

নিজস্ব প্রতিনিধি: চুল আঁচড়ানোর সময় চুল ঝরে পড়া একেবারেই স্বাভাবিক। কিন্তু সেই চুল চিরুনি থেকে তুলে যেখানে-সেখানে ফেলে দেওয়ার অভ্যেস অনেকেরই রয়েছে। বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র মতে, এই অভ্যেস শুভ নয়। এমনকি জীবনে নানা ধরনের বাধা-বিপত্তি দেখা দেওয়ার আশঙ্কাও থাকে বলে বিশ্বাস করা হয়। জ্যোতিষশাস্ত্রে মানুষের চুলকে শুধু সৌন্দর্যের অংশ নয়, বরং ব্যক্তিত্ব, শক্তি ও গ্রহগত প্রভাবের প্রতীক হিসেবেও দেখা হয়। বিশেষ করে ঝরে পড়া চুলের সঙ্গে রাহু ও শনির প্রভাবের যোগ রয়েছে বলে অনেকের বিশ্বাস। তাই উঠে যাওয়া চুল সঠিকভাবে ফেলে না দিলে তা নেতিবাচক শক্তি আকর্ষণ করতে পারে এবং পরিবারের উপরও তার প্রভাব পড়তে পারে বলে মনে করা হয়। 

যেখানে সেখানে চুল ফেললে কী কী সমস্যা হতে পারে?

১. বাস্তুশাস্ত্রের মতে, বাড়ির বিভিন্ন কোণে ঝরে পড়া চুল পড়ে থাকলে নেতিবাচক শক্তির প্রবেশ সহজ হয়। এর ফলে ঘরের শান্ত পরিবেশ নষ্ট হতে পারে এবং অস্বস্তিকর অনুভূতি তৈরি হতে পারে।

২. বাড়িতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা চুল আর্থিক উন্নতির পথে বাধা সৃষ্টি করতে পারে। পাশাপাশি অপ্রয়োজনীয় খরচ বেড়ে যাওয়া বা আর্থিক সমস্যা হওয়ার সম্ভাবনাও থাকে।

৩. জ্যোতিষশাস্ত্রের ধারণা, ঝরে পড়া চুল পড়ে থাকলে শনির অশুভ প্রভাব বাড়তে পারে। এর ফলে উদ্বেগ, মানসিক অশান্তি, ভয় এবং অকারণ দুশ্চিন্তা বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে।

৪. অপরিষ্কার পরিবেশ পরিবারের মানসিক পরিবেশেও প্রভাব ফেলতে পারে। বাস্তুমতে, বাড়িতে ছড়িয়ে থাকা চুলের কারণে ছোটখাটো বিষয়েও ভুল বোঝাবুঝি, তর্ক বা মনোমালিন্য বাড়তে পারে।

৫. অনেকে পরে বিক্রি করার উদ্দেশ্যে ঝরে পড়া চুল দীর্ঘদিন ধরে জমিয়ে রাখেন। তবে বাস্তুশাস্ত্রের মতে, দীর্ঘ সময় ধরে এভাবে চুল সংরক্ষণ করা উচিত নয়। এতে ধুলো-ময়লা জমে পরিচ্ছন্নতা নষ্ট হওয়ার পাশাপাশি স্বাস্থ্যগত সমস্যার ঝুঁকিও বাড়তে পারে।

৬. প্রচলিত বিশ্বাসে মনে করা হয়, খোলা জায়গায় ফেলে রাখা চুল তন্ত্র-মন্ত্র বা কুপ্রভাবে ব্যবহার হতে পারে। তাই ঝরে পড়া চুল নিরাপদভাবে ময়লার পাত্রে ফেলে দেওয়াই শ্রেয় বলে মত অনেকের।

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম