বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

Share:

নিজস্ব প্রতিনিধি: বুকের বাঁ দিকে ব্যথা, সঙ্গে ঘাম বা শ্বাসকষ্ট! এমন উপসর্গ দেখা দিলেই অনেকের প্রথম সন্দেহ হয় গ্যাস-অম্বলের। ফলে বাড়িতে ওষুধ খেয়ে অপেক্ষা করতে গিয়ে গুরুত্বপূর্ণ সময় নষ্ট হয়ে যায়। কিন্তু হার্ট অ্যাটাকের ক্ষেত্রে এই দেরিই ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। চিকিৎসকদের মতে, উপসর্গ শুরু হওয়ার পর যত দ্রুত সম্ভব চিকিৎসা শুরু করা অত্যন্ত জরুরি। বিশেষ করে প্রথম এক ঘণ্টার মধ্যে হাসপাতালে পৌঁছনো এবং প্রয়োজনীয় চিকিৎসা পাওয়া গেলে হৃদ্‌যন্ত্রের ক্ষতি কমানোর সুযোগ বাড়ে। চিকিৎসকদের মতে, হার্ট অ্যাটাকের সময় হৃদ্‌যন্ত্রে রক্ত সরবরাহকারী ধমনিতে বাধা তৈরি হয়। ফলে হৃদ্‌পেশিতে অক্সিজেন পৌঁছনো কমে যায়। যত বেশি সময় এই পরিস্থিতি থাকে, ততই হৃদ্‌যন্ত্রের পেশির ক্ষতির আশঙ্কা বাড়ে। তাই উপসর্গ দেখা দেওয়ার পর বাড়িতে বসে না থেকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

হার্ট অ্যাটাকের আশঙ্কা হলে প্রথমেই যে ভুলগুলি এড়াবেন

১.গ্যাস ভেবে বুকের ব্যথা উপেক্ষা করবেন না

 বুকে চাপ বা ব্যথা, অস্বাভাবিক ঘাম, দুর্বলতা কিংবা শ্বাসকষ্ট দেখা দিলে সেটিকে শুধু অম্বল বলে ধরে নেওয়া ঠিক নয়। বিশেষ করে ব্যথা যদি বাঁ হাত, পিঠ, ঘাড় বা চোয়ালের দিকে ছড়িয়ে পড়ে, তাহলে দ্রুত চিকিৎসা নেওয়া প্রয়োজন।

২. নিজে গাড়ি চালিয়ে হাসপাতালে যাবেন না

হার্ট অ্যাটাকের সময়ে আচমকা মাথা ঘোরা, অজ্ঞান হয়ে যাওয়া বা শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে পারে। তাই রোগী নিজে গাড়ি চালিয়ে হাসপাতালে যাওয়ার ঝুঁকি নেবেন না। সম্ভব হলে জরুরি চিকিৎসা পরিষেবার সাহায্য নিন।

৩. চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না

বাড়িতে থাকা অ্যাসপিরিন, সরবিট্রেট বা অন্য কোনও ওষুধ নিজের মতো করে খাওয়া ঠিক নয়। রোগীর অন্য শারীরিক সমস্যা, অ্যালার্জি বা রক্তচাপের অবস্থার উপর ভিত্তি করে ওষুধের সিদ্ধান্ত নিতে হয়। ওষুধ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা না করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করাই জরুরি।

উপসর্গ দেখা দিলে কী করবেন?

বুকের মাঝখানে বা বাঁ দিকে চাপ, ব্যথা, শ্বাসকষ্ট, ঠান্ডা ঘাম, বমি বমি ভাব কিংবা ব্যথা হাত-পিঠ-চোয়ালে ছড়িয়ে পড়া এই লক্ষণগুলিকে অবহেলা করবেন না। ঠিক কখন থেকে উপসর্গ শুরু হয়েছে, সেই সময়টি নোট করে রাখুন। হাসপাতালে চিকিৎসার ক্ষেত্রে এই তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। রোগীকে অতিরিক্ত হাঁটাচলা করাবেন না। চিকিৎসা সহায়তা আসা পর্যন্ত আরামদায়ক অবস্থায় বসিয়ে বা হেলান দিয়ে রাখুন এবং শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখার চেষ্টা করুন। রোগী সাড়া না দিলে এবং স্বাভাবিকভাবে শ্বাস না নিলে জরুরি পরিষেবায় ফোন করে নির্দেশনা অনুযায়ী CPR শুরু করতে হতে পারে। প্রশিক্ষণপ্রাপ্ত কেউ থাকলে তাঁর সাহায্য নেওয়া উচিত।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই