সারাদিনের কোন অভ্যাসগুলো চুপিসাড়ে বাড়াচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি, জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: হার্ট ভাল রাখতে শুধু ওষুধ বা শরীরচর্চাই যথেষ্ট নয়, বরং সকাল থেকে রাত পর্যন্ত প্রতিদিনের জীবনযাপনই নির্ধারণ করে হৃদ্‌যন্ত্র কতটা সুস্থ থাকবে। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার হৃদ্‌রোগ বিশেষজ্ঞ সঞ্জয় ভোজরাজ জানিয়েছেন, সকাল ৭টা থেকে রাত ৯টার মধ্যে কী ভাবে দিন কাটাচ্ছেন, তার উপরই দীর্ঘমেয়াদে হৃদ্‌রোগের ঝুঁকি অনেকটাই নির্ভর করে।

চিকিৎসকের মতে, দিনের শুরুটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঘুম থেকে উঠেই ফোন দেখা বা চা-কফি খাওয়ার বদলে প্রথমে শরীরে সূর্যের আলো লাগানো উচিত। এতে মস্তিষ্ক শুরুতেই অতিরিক্ত ব্লু-লাইট বা ক্যাফিনের চাপে পড়ে না এবং স্নায়ুতন্ত্রও শান্ত থাকে। এরপর খালি পেটে ক্যাফিন না খেয়ে প্রোটিনসমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। ডিম, গ্রিক ইয়োগার্ট বা প্রোটিন স্মুদি যে কোনও স্বাস্থ্যকর প্রোটিন শরীরের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

দুপুরের সময় শরীরকে সক্রিয় রাখার উপর জোর দিয়েছেন চিকিৎসক। অনেকেই মনে করেন শরীরচর্চা মানেই জিমে ঘণ্টার পর ঘণ্টা কাটানো। তবে বিশেষজ্ঞদের মতে, হাঁটাহাঁটি, স্ট্রেচিং বা হালকা যোগাসনও হার্টের জন্য অত্যন্ত উপকারী। বিশেষ করে যাঁরা দীর্ঘ সময় ডেস্কে বসে কাজ করেন, তাঁদের জন্য এটি আরও জরুরি। দুপুরে খাবারের পর অন্তত ১০ মিনিট হাঁটার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি দুপুরের খাবারে প্রোটিন, সবজি, ফাইবার এবং স্বাস্থ্যকর ফ্যাট রাখার কথাও বলেছেন তিনি।

আরও পড়ুন: চিনের মাটিতে বিশ্বচ্যাম্পিয়ন ভারত, তিরন্দাজিতে সোনা জয় দীপিকা অঙ্কিতা কুমকুমদের

রাতের রুটিনেও গুরুত্ব দিয়েছেন ভোজরাজ। তাঁর মতে, ‘রাত ৯টার মধ্যে খাওয়াদাওয়া শেষ করা উচিত এবং খাবার হালকা হওয়াই ভাল। পাশাপাশি ঘরের উজ্জ্বল আলো কমিয়ে শরীরকে বিশ্রামের জন্য প্রস্তুত করতে হবে। ঘুমানোর আগে ফোন বা স্ক্রিন থেকে দূরে থাকার পরামর্শও দিয়েছেন তিনি। কারণ, পর্যাপ্ত ও ভাল ঘুম হার্টকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। দীর্ঘদিনের মানসিক চাপ শরীরে কর্টিসলের মাত্রা বাড়িয়ে দেয়, যা রক্তচাপ এবং হৃদ্‌রোগের ঝুঁকি বাড়াতে পারে। তাই বিকেল বা সন্ধ্যার দিকে মানসিক চাপ নিয়ন্ত্রণেও জোর দেওয়া প্রয়োজন।’

শনির সাড়ে সাতির কোপ, ৯ অক্টোবর থেকে আগামী ৪০ দিন সতর্ক থাকুন ৩ রাশির জাতকরা

পরিবারে খুশির খবর, গণেশ চতুর্থীতে ৩ রাশির জাতকদের জীবনে বিপদ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস