গরম ভাতে অমৃত! চটপট বানিয়ে নিন ইলিশের লেজা ভর্তা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বর্ষা মানেই বাঙালির পাতে ইলিশ। ভাজা, ঝোল কিংবা সর্ষে ইলিশ-নানা পদে জমে ওঠে ভাতের থালা। তবে মাছের লেজা ফেলে না দিয়ে তা দিয়েই তৈরি করা যায় দারুণ সুস্বাদু একটি পদ-ইলিশের লেজা ভর্তা। বাংলাদেশের মাওয়া ঘাটের জনপ্রিয় এই পদ গরম ভাতের সঙ্গে খেতে বেশ জমে।

উপকরন

৩-৫টি টুকরো ইলিশ মাছের লেজা, ১/২ চা চামচ হলুদ গুঁড়ো, ১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো, স্বাদমতো নুন, সর্ষের তেল, ১০টি ভাজা শুকনো লঙ্কা, ১/২ কাপ পেঁয়াজ কুচি, ১ চা চামচ লেবুর রস, ২ টেবিল চামচ ধনেপাতা কুচি।

পদ্ধতি

প্রথমে ইলিশের টুকরোগুলিতে সামান্য হলুদ, লঙ্কার গুঁড়ো ও নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন। এবার কড়াই বা প্যানে সর্ষের তেল গরম করে ইলিশের লেজার টুকরোগুলি ভালভাবে ভেজে নিন। মাছ যেন বাইরে থেকে অতিরিক্ত শক্ত না হয়ে যায়, সেদিকে খেয়াল রাখুন। মাছ ভাজা হয়ে গেলে ঠান্ডা করে নিন। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ খুব সাবধানে মাছের কাঁটা বেছে নিতে হবে। কাঁটা বাদ দিয়ে মাছের অংশ আলাদা করে রাখুন। এবার ওই তেলেই শুকনো লঙ্কাগুলি মুচমুচে করে ভেজে নিন। ঠান্ডা হলে সামান্য নুন দিয়ে লঙ্কা গুঁড়ো করে নিন। তার সঙ্গে পেঁয়াজ কুচি ও লেবুর রস মিশিয়ে ভাল করে মেখে নিন। সবশেষে এই মিশ্রণের সঙ্গে কাঁটা বেছে রাখা মাছের অংশ মিশিয়ে নিন। হাতে করে ভালভাবে মেখে তার মধ্যে স্বাদমতো সর্ষের তেল ও ধনেপাতা কুচি দিয়ে আবার মেখে নিন। ব্যস, তৈরি ইলিশের লেজা ভর্তা।

একদিনে ১৮ উইকেট! স্টার্কের পর তাণ্ডব শরিফুলের, অজি ইনিংসে নামল ধস

পাহাড়ের উন্নয়নের দায়িত্বে শাহ, সমস্যা সমাধানে কমিটি গড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা অর্জন নয়, সমালোচকদের জবাব দিয়ে নিজের লক্ষ্য জানালেন গম্ভীর

বন্ধুই কি ঘাতক! নিউটাউনে যুবকের রহস্য মৃত্যুর ঘটনায় আটক ৪

বাংলাদেশকে করিডর করে পাকিস্তানে টাকা পাঠাত প্রদীপ্ত! পাক চর গ্রেফতারি চাঞ্চল্যকর তথ্য

গোলের ইতিহাস গড়লেন রোনাল্ডো, আল-রিয়াধকে ৪-০ গোলে উড়িয়ে শীর্ষে আল নাসর

রাখীর বাজারে ‘মোদি-ম্যাজিক’! রানাঘাটের পদ্ম রাখী পাড়ি দিচ্ছে বিদেশেও

৯টার পরিবর্তে সকাল ৭টায় আউটডোর খোলার নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

বৃষ্টির পূর্বাভাস থাকলেও কাটছে না অস্বস্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে শনিবারের আবহাওয়া?

পাসপোর্ট রেডি তো? মাত্র ৮ মিনিটে চলে যান চিন থেকে রাশিয়া

এনসিপিআই-তে ফাটল স্পষ্ট, আলাদা দল গড়লেন কাকলি!

পেসমেকার বসেছে, আপাতত সুস্থ রয়েছেন বিমান বসু, জানালেন সেলিম

অগ্নিনির্বাপন ব্যবস্থায় গাফিলতি, শহরের ২৫টি হোটেল-রেস্তরাঁকে শোকজ নোটিস দমকলের