আর দিঘা-মন্দারমণি নয়,২ দিনের ছুটিতে এবার গন্তব্য হোক এই নির্জন দ্বীপ

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণবঙ্গের ব্যস্ততা আর কোলাহল থেকে একটু দূরে, সবুজ আর নীরবতার কোলে লুকিয়ে আছে এক নিরিবিলি ঠিকানা- হেনরি আইল্যান্ড। যারা সমুদ্রের ভিড় এড়িয়ে প্রকৃতির সঙ্গে একান্তে সময় কাটাতে চান, তাঁদের জন্য এই দ্বীপ যেন স্বস্তির নিঃস্বাস। সুন্দরবনের সন্নিহিত এই অঞ্চলে নোনা হাওয়া,নদীর কলকল শব্দ আর ম্যানগ্রোভ অরণ্যের সবুজ ছায়া মিলেমিশে তৈরি করেছে এক অন্যরকম প্রশান্তির জগৎ।

কীভাবে যাবেন?
কলকাতা থেকে হেনরি আইল্যান্ড যাওয়ার সবচেয়ে সহজ উপায় সড়কপথ। বাস বা গাড়িতে কাকদ্বীপ হয়ে পৌঁছতে হবে নামখানা। সেখান থেকে ফেরি বা লঞ্চে বকখালি,এরপর অটো বা টোটো ধরে হেনরি আইল্যান্ড। চাইলে বকখালি থেকে পায়ে হেঁটেও পৌঁছনো যায়। পুরো যাত্রায় সাধারণত ৫ থেকে ৬ ঘণ্টা সময় লাগে।
কলকাতা থেকে হেনরি আইল্যান্ড যাওয়ার সবচেয়ে সহজ উপায় সড়কপথ। বাস বা গাড়িতে

কোথায় থাকবেন?
হেনরি আইল্যান্ডেই রয়েছে পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তরের লজ। নিরিবিলি পরিবেশ,সবুজে ঘেরা অবস্থান ও পরিচ্ছন্ন থাকার ব্যবস্থা এর বড় আকর্ষণ। এছাড়া বকখালি এলাকায় বিভিন্ন হোটেল ও রিসোর্ট আছে,যেখান থেকে দিনে দিনে হেনরি আইল্যান্ড ঘুরে আসা যায়।

কী কী দেখবেন?
এখানকার মূল আকর্ষণ ম্যানগ্রোভ বন। কাঠের বোর্ডওয়াক ধরে হাটঁতে হাঁটতে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যায়। নদীর ধারে বসে সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা সত্যিই মন ছুঁয়ে যায়। কাছাকাছি রয়েছে বকখালি সমুদ্র সৈকত,ফ্রেজারগঞ্জের উইন্ডমিল পার্ক ও মাছ ধরার নৌকার ঘাট। পাখিপ্রেমীদের কাছেও এই এলাকা ভীষণ প্রিয়।

কী খাবেন?
এই অঞ্চলে টাটকা সামুদ্রিক মাছ সহজেই মেলে। ভেটকি,চিংড়ি,পার্শে,ভোলা সবই স্বাদে অতুলনীয়। বকখালি ও নামখানার হোটেলগুলোতে ভাত-ডাল-মাছের ঝোল থেকে শুরু করে নানা ভাজাভুজিও পাওয়া যায়। সাদামাটা খাবার পছন্দ করেন এমন পর্যটকদের জন্যও পর্যাপ্ত বিকল্প আছে।

কখন যাবেন?
অক্টোবর থেকে মার্চ হেনরি আইল্যান্ড ভ্রমণের আদর্শ সময়। বর্ষাকালে প্রকৃতি আরও সবুজ হলেও যাতায়াত কিছুটা অসুবিধাজনক হতে পারে। সপ্তাহান্তে দু’দিনের শান্ত ট্রিপের জন্য হেনরি আইল্যান্ড নিঃসন্দেহে এক দুর্দান্ত পছন্দ।

আরজি কর হাসপাতালে ফের CBI, কোন সূত্র খুঁজছেন গোয়েন্দারা?

গ্রেফতারির আশঙ্কা! আগাম জামিনের আর্জি জানিয়ে হাইকোর্টে অভিষেকের আপ্ত সহায়ক

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ‘কুমকুম ভাগ্য’-খ্যাত অভিনেত্রী, মৃত্যুর ১৮ ঘন্টা আগে শেষ পোস্ট

১৬ বছরের নীচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা! বড় সিদ্ধান্ত ব্রিটেনের

‘আমাদের বাঁচান’, আকুতি ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ১২ জনের

বেঁচে যাওয়া ইডলি দিয়ে ৫ মিনিটে বানান মজাদার তন্দুরি ইডলি চাট

জামাইয়ের মন জিততে পাতে রাখুন কলাপাতায় মোড়া হিং ভাপা মটন

বিমার টাকার লোভে স্বামীকে খুন! গ্রেফতার স্ত্রী ও প্রেমিক

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

কাকলি-সুদীপদের NCPI-এর কার্যালয়ের নিরাপত্তায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

পিৎজা খেতে ভালোবাসেন? ময়দা ছাড়াই তৈরি করুন হাই-প্রোটিন স্পেশাল রেসিপি

‘ইরানের সঙ্গে শান্তি চুক্তি প্রায় ভেস্তে দিয়েছিলেন’, বন্ধু নেতানিয়াহুকে নিয়ে চাঞ্চল্য মন্তব্য ট্রাম্পের