সন্ধ্যার টিফিনে তেলে ভাজা নয়, ট্রাই করুন পুষ্টিকর মুসুর ডালের টিক্কি

Share:

নিজস্ব প্রতিনিধি: সন্ধ্যা হলেই অনেকেরই মুখরোচক ভাজাভুজি বা বাইরের খাবার খেতে ইচ্ছে করে। তবে স্বাস্থ্য সচেতনদের কাছে এখন বাড়িতে তৈরি হালকা অথচ পুষ্টিকর খাবারের চাহিদা বাড়ছে। এমন পরিস্থিতিতে মুসুর ডালের টিক্কি হতে পারে দারুণ একটি বিকল্প। প্রোটিন, ফাইবার এবং সবজির গুণে ভরপুর এই টিক্কি যেমন সুস্বাদু, তেমনই পেটও ভরিয়ে রাখে দীর্ঘক্ষণ।

মুসুর ডাল সাধারণত দ্রুত সেদ্ধ হয় এবং সহজে হজম হয় বলে এটি প্রতিদিনের খাবারে খুবই জনপ্রিয়। বিশেষজ্ঞদের মতে, উদ্ভিজ্জ প্রোটিনের অন্যতম ভাল উৎস হল মুসুর ডাল। এতে থাকা ফাইবার হজমে সাহায্য করে এবং দীর্ঘক্ষণ ক্ষুধা নিয়ন্ত্রণে রাখে। পাশাপাশি এতে আয়রন ও প্রয়োজনীয় ভিটামিন থাকায় শরীরের শক্তি বজায় রাখতেও সাহায্য করে।

উপকরণ: ১ কাপ লাল মুসুর ডাল।, ১/২ কাপ গ্রেট করা পনির, ১টি ছোটো পিঁয়াজ, ১ টি গাজর, ১ টি ছোটো ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, ১ চা চামচ আদা বাটা, ধনেপাতা কুচি, ২ টেবিল চামচ বেসন, ১/২ চা চামচ লঙ্কার গুঁড়ো, ১/২ চা চামচ জিরে গুঁড়ো, ১/২ চা চামচ জিরেগুঁড়ো, স্বাদমতো নুন, শ্যালো ফ্রাইয়ের জন্য তেল।

প্রণালী: প্রথমে মুসুর ডাল ভাল করে ধুয়ে প্রায় ১ ঘণ্টা জলে ভিজিয়ে রাখুন। এরপর জল ঝরিয়ে ডালটিকে সামান্য মোটা করে বেটে নিন। একেবারে মিহি পেস্ট করবেন না। একটি বড় পাত্রে বাটা ডাল নিয়ে তার মধ্যে পনির, পেঁয়াজ কুচি, গ্রেট করা গাজর, ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা, আদাবাটা ও ধনেপাতা সব মিশিয়ে নিন। এবার নুন, লঙ্কাগুঁড়ো ও জিরেগুঁড়ো যোগ করুন। মিশ্রণ বেশি নরম হলে সামান্য বেসন মিশিয়ে নিন। মিশ্রণ থেকে ছোট ছোট অংশ নিয়ে গোল ও চ্যাপ্টা টিক্কির আকার দিন। কড়াই বা প্যানে অল্প তেল গরম করে মাঝারি আঁচে টিক্কিগুলো দুই দিক সোনালি ও মচমচে হওয়া পর্যন্ত শ্যালো ফ্রাই করুন। এরপর গরম গরম পুদিনার চাটনি বা দইয়ের ডিপের সঙ্গে পরিবেশন করুন।

ধর্মঘটের জের, চলতি সপ্তাহে রবিবার খোলা থাকবে ব্যাঙ্ক

‘খেলতে নয়, বালিশ কিনতে জাপানে?’ স্ত্রী সঞ্জনার খোঁচায় মজার জবাব বুমরাহর, ভাইরাল ভিডিও

সরকারি বাসে ভাড়া চাওয়ায় কন্ডাক্টরকে থাপ্পড়! পাল্টা হেনস্থার অভিযোগ মহিলা যাত্রীর

‘নেশাগ্রস্তদের জন্যই ধর্ষণের মতো নৃশংস ঘটনা ঘটে,’ দাবি মুখ্যমন্ত্রীর

দুর্গাপুজো নিয়ে কার্তিক মহারাজকে বড় দায়িত্ব দিল রাজ্য সরকার

চাল নয়, অতিথিদের চমক দিতে সেমাই দিয়ে বানান সুস্বাদু পোলাও, রইল রেসিপি

ইন্দোর থেকে গ্রেফতার পার্থ-ঘনিষ্ঠ নৈহাটির তৃণমূল যুবনেতা বিষ্ণু অধিকারী, কী অভিযোগ?

‘ঈশ্বরই ইরানকে জয়ী করবেন’, হাতে লেখা চিঠিতে বিশেষ বার্তা মোজতবা খামেনির

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে বন্দুকবাজের হামলা, এলোপাথাড়ি গুলিতে নিহত ১১

বাইকে পিছু ধাওয়া করে তরুণীকে হেনস্থা! স্কুটি থেকে ফেলে দেওয়ার অভিযোগ যুবকদের বিরুদ্ধে , চাঞ্চল্য দিল্লিতে

দ্রুত জামিনের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী