ঘরের ঝগড়া রাস্তায়, দিবালোকে স্ত্রীর হাতে চড় খেয়ে কান্নাকাটি স্বামীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ব্যস্ত রাস্তা, চারপাশে মানুষের ভিড়, আচমকাই শুরু হল চড়-থাপ্পড় আর তুমুল বাকবিতণ্ডা। মুহূর্তের মধ্যেই ছত্তরপুরের আরটিও অফিসের সামনে থমকে দাঁড়াল পথচলতি মানুষ। স্বামীর চোখে জল, আর স্ত্রীর ক্ষোভে ফুঁসে ওঠা প্রকাশ্য রোষ, সেই নাটকীয় দৃশ্য ক্যামেরাবন্দি হতেই ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। ব্যক্তিগত দাম্পত্য কলহ কীভাবে প্রকাশ্য রাস্তায় হাইভোল্টেজ নাটকে পরিণত হল, তা নিয়েই এখন জোর চর্চা নেটদুনিয়ায়।

জানা গিয়েছে, ছত্তরপুরের মহোবা রোডে আরটিও অফিসের সামনে স্বামী-স্ত্রীর মধ্যে কোনও একটি  বিষয়কে কেন্দ্র করে প্রথমে বচসা শুরু হয়। মুহূর্তের মধ্যেই তা তীব্র আকার নেয়। ভাইরাল ভিডিওতে দেখা যায়, স্ত্রী স্বামীর দুই হাত শক্ত করে ধরে একের পর এক চড় মারছেন এবং রাস্তায় দাঁড়িয়েই চিৎকার করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, স্বামী নিজেকে বাঁচানোর চেষ্টা করলেও পাল্টা কোনও প্রতিক্রিয়া দেখাননি। বরং তাকে কাঁদতে কাঁদতে বলতে শোনা যায়, তিনি যদি পাল্টা কিছু করেন, তবে সবাই তাকেই দোষী সাব্যস্ত করবে এবং পুলিশের হাতে তুলে দেবে। ঘটনার জেরে এলাকায় সাময়িক যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ট্রাফিক পুলিশ। পুলিশকর্মীরা দু’জনকে আলাদা করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন এবং রাস্তায় এভাবে বিশৃঙ্খলা সৃষ্টি না করার পরামর্শ দেন।

আরও পড়ুনঃ জয় হিন্দ মেট্রো স্টেশনে বসল ১২ ফুটের ফাইবারের নেতাজি মূর্তি, কার হাতে তৈরি?

পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত কোনও পক্ষই থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেনি। দম্পতির নাম দেব চৌরাসিয়া ও সুমন চৌরাসিয়া। তাঁরা কাজের সূত্রে আগ্রা থেকে ছত্তরপুরে এসেছিলেন বলে জানা গিয়েছে। ঘটনার সময় তাঁদের ছোট সন্তানও ঘটনাস্থলে উপস্থিত ছিল, যা পুরো ঘটনাকে আরও বেদনাদায়ক করে তুলেছে।

লর্ডসের মাঠেই কেরিয়ারের শেষ ওডিআই খেলবেন রোহিত? যা জানাল বিসিসিআই….

জেলায় জেলায় জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে বিশ্বকাপের ফাইনাল দেখাবে শুভেন্দুর সরকার

বাংলা ছবি দেখেন না, তবে টলিউডে কাজ করতে আগ্রহী বললেন কাজল

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে