জয় হিন্দ মেট্রো স্টেশনে বসল ১২ ফুটের ফাইবারের নেতাজি মূর্তি, কার হাতে তৈরি?

Share:

নিজস্ব প্রতিনিধি: শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১৫.১ ফুট উঁচু একটি ঘোড়সওয়ার ব্রোঞ্জের মূর্তি। উত্তর কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক এটি। এবার কলকাতার জয় হিন্দ মেট্রো স্টেশনে বসেছে গ্লাস ফাইবারে তৈরি ১২ ফুটের নেতাজি মূর্তিটি। সুন্দর করে সাজানো বাগানের মধ্যে সেটিকে বসানো হয়েছে। কিন্তু কে বা কারা তৈরি করেছে এই মূর্তি জানেন? বারাসতের স্থানীয় শিল্পীদের দ্বারা তৈরি হয়েছে এই মূর্তিটি। গ্লাস ফাইবার ও আঠা দিয়ে সুন্দর করে গড়ে তোলা হয়েছে নেতাজির এই নতুন মূর্তি। 

জয় হিন্দ মেট্রো স্টেশন তথা   দমদম বিমানবন্দর মেট্রোতে গেলেই দেখা মিলবে মূর্তিটির। গ্লাস ফাইবার, আঠা ও বিভিন্ন রঙের মিশেলে রাঙিয়ে তোলা হয়েছে এটি। সুভাষচন্দ্র বসুকে নিয়ে বাঙালির এক চিরকালীন আবেগ রয়েছে। বাঙালি আজও হিরো বলতে বোঝে ঘরের ছেলে সুভাষকে। সেই হিরোর মূর্তি এবার বসেছে মেট্রো স্টেশনের বাইরে। সেই হিরোকে শ্রদ্ধা ও সম্মান জানিয়ে মূর্তিটির উন্মোচন করা হয়েছে। এই মূর্তিটি শিল্প,  ঐতিহ্য এবং আধুনিক নগর পরিকাঠামোর সমন্বয়ে একটি নতুন সাংস্কৃতিক ও দেশপ্রেমমূলক নিদর্শন যুক্ত করেছে।

জয় হিন্দ মেট্রো স্টেশনে বসানো এই মূর্তিটির চারপাশে শান্ত বাগান তৈরি করা হয়েছে। যা এলাকার নান্দনিক আকর্ষণ বাড়িয়ে দিয়েছে। বারাসতের স্থানীয় কারিগররা নিজেদের প্রতিভা ও কারুশিল্পকে তুলে ধরা হয়েছে। ১৯৬৯ সালে কলকাতা পৌরসংস্থার দ্বারা শ্যামবাজারের মূর্তিটি স্থাপন হয়েছিল। এটি নির্মাণ করে ছিলেন ভাস্কর নাগেশ যোগলেকর। যিনি ১৮৬১ সালে পার্ক স্ট্রিটে স্থাপিত লর্ড আউট্রামের ঘোড়সওয়ার মূর্তি থেকে অনুপ্রাণিত হয়েছিলেন। এবার নতুন আরও একটি মূর্তি বসছে শহরে। 

বুধের জোড়া অবস্থান পরিবর্তনে ভাগ্য খুলবে ৪ রাশির জাতকদের

অল্প বয়সেই বাড়ছে অস্টিওআর্থ্রাইটিসের ঝুঁকি! জেনে নিন কীভাবে বজায় রাখবেন সুস্থ জয়েন্ট?

রান্নাঘরের সিঙ্কের নিচে ভুলেও রাখবেন না এই সব জিনিস, ছারখার হয়ে যাবে জীবন

রাহু-কেতুর প্রভাবে কাটবে দুর্ভাগ্যের ছায়া, ভাগ্যের চাকা ঘুরতে পারে এই ৩ রাশির!

লর্ডসের মাঠেই কেরিয়ারের শেষ ওডিআই খেলবেন রোহিত? যা জানাল বিসিসিআই….

জেলায় জেলায় জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে বিশ্বকাপের ফাইনাল দেখাবে শুভেন্দুর সরকার

বাংলা ছবি দেখেন না, তবে টলিউডে কাজ করতে আগ্রহী বললেন কাজল

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস