স্বাধীনতা দিবস ২৬ জানুয়ারি, কী করে হল সাধারণতন্ত্র দিবস?

মহত্মা গান্ধি ২৬ জানুয়ারি দিনটিকে ঘোষণা করেছিলেন ‘স্বতন্ত্রতা সংকল্প দিবস’ নামে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঠিক হয়েছিল স্বাধীনতা দিবস (INDEPENDENCE DAY) ২৬ জানুয়ারি। ১৯৩০ সাল থেকে শুরু হয়েছিল বিশেষ এই দিনের পথচলা। তারপর দীর্ঘ ২০ বছর কেটে যাওয়ার পরে ১৯৫০ সাল থেকে দিনটি পালিত হতে থাকে সাধারণতন্ত্র দিবস (REPUBLIC DAY) হিসেবে। কিন্তু কেন?

১৯২৯ সালের শেষের দিকে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে জওহরলাল নেহেরু শপথ নিয়েছিলেন ‘পূর্ণ স্বরাজ’- এর। ১৯৩০ সাল থেকেই ‘স্বাধীনতা দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছিল ২৬ জানুয়ারি দিনটিকেই। তারও আগে মহত্মা গান্ধি ২৬ জানুয়ারি দিনটিকে ঘোষণা করেছিলেন ‘স্বতন্ত্রতা সংকল্প দিবস’ নামে। তবে স্বাধীনতা এল তারও দীর্ঘ ১৭ বছর পরে। ১৯৪৭ সালের ১৫ অগাস্ট।

ওই বছরের ২৮ অগাস্ট ভারতের নিজস্ব স্থায়ী সংবিধানের জন্য গণ পরিষদ গঠিত হয়। যার চেয়ারম্যান ছিলেন ড: ভীমরাও আম্বেদকর। ১৯৪৯ সালের ২৬ নভেম্বর গৃহীত হয় সংবিধান। তখনই ঠিক হয়, ১৯৩০ সালের ২৬ জানুয়ারি’র প্রতি শ্রদ্ধা জানিয়ে ১৯৫০ সালের ২৬ জানুয়ারি থেকে সংবিধান কার্যকর হবে। ওই দিন থেকেই ভারত পরিচিত হয়েছিল সাধারণতন্ত্রের দেশ হিসেবে। তারপরে ১৯৫০ সালের ২৪ জানুয়ারি চূড়ান্ত স্বাক্ষর করেছিলেন গণপরিষদের ৩০৮ জন সদস্য। সেই সংবিধানের নথি ছিল হাতে লেখা। মোট দু’টি নথি- একটি ইংরেজি ও অপরটি হিন্দি।

আরও পড়ুন: ভারতের জাতীয় পতাকার পথচলা 

এভাবেই ২৬ জানুয়ারি ‘স্বাধীনতা দিবস’ হয়ে গেল ‘সাধারণতন্ত্র দিবস’। এই দিনটি ‘প্রজাতন্ত্র দিবস’ হিসেবেও পরিচিত। বদলে গেল দিনটি’র গুরুত্ব। উল্লেখ্য, স্বাধীনতা দিবস দিনটি ব্রিটিশরা নির্ধারণ করলেও এই দিনটি ভারত নিজেই নির্ধারণ করেছে। সর্ব ধর্ম-জাতি-বর্ণের ‘মহাতীর্থ’ ভারত।

চোখের সামনে ডুবছে ট্রলার! SOS বার্তা সুন্দরবনের ১৩ মৎস্যজীবীর, তারপর যা ঘটল…

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু ১৬ বাংলাদেশির

বদলে যাবে আবহাওয়া! ফের তুমুল দুর্যোগের সম্ভাবনা, আজ কোথায় কোথায় হবে বৃষ্টি?

রাহু-মঙ্গলের মিলনে চরম বিপদ, তবে ধৈর্য ধরলে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

প্রতিবছর ঝাঁকে ঝাঁকে পাখি আত্মহত্যা করতে বেছে নেয়, চেনেন পক্ষীদের মৃত্যু উপত্যকা?

স্বাধীনতা দিবসের ছুটিতে ঘুরে আসুন দেশের এই ১০ ঐতিহাসিক দুর্গে

মানি প্ল্যান্টই করতে পারে দেউলিয়া, এই কাজ ভুলেও করবেন না

শ্রাবণের চতুর্থ সোমবারে তিন রাজযোগের সৃষ্টি, শিবের আশীর্বাদে আর্থিক উন্নতি ৪ রাশির জাতকদের

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু