বিকেলের চায়ের আড্ডা জমাতে বানিয়ে ফেলুন মুম্বইয়ের বিখ্যাত বাটাটা বড়া

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিকেলের আড্ডা জমাতে এক কাপ কড়া চায়ের সঙ্গে গরম গরম মুখরোচক কিছু থাকলে আনন্দটাই যেন দ্বিগুণ হয়ে যায়। পকোড়া, সমোসার পাশাপাশি মহারাষ্ট্রের জনপ্রিয় বাটাটা বড়া হতে পারে চায়ের সঙ্গী হিসেবে দারুণ একটি পদ। বাইরে মুচমুচে বেসনের আবরণ, আর ভিতরে মশলাদার নরম আলুর পুর-এই দুইয়ের মেলবন্ধনেই তৈরি হয় সুস্বাদু বাটাটা বড়া। মুম্বইয়ের জনপ্রিয় এই খাবার খেতে শহরে যাওয়ার প্রয়োজন নেই। খুব সহজেই বাড়ির রান্নাঘরে তৈরি করে নিতে পারেন।

বাটাটা বড়া তৈরিতে কী কী লাগবে?

আলুর পুরের জন্য:

• ৪-৫টি সেদ্ধ আলু
• ২-৩টি কাঁচা লঙ্কা, কুচানো
• ১ চা চামচ আদা-রসুন বাটা
• আধ চা চামচ সর্ষে দানা
• ৭-৮টি কারিপাতা
• আধ চা চামচ হলুদ গুঁড়ো
• সামান্য ধনেপাতা, কুচানো
• স্বাদমতো নুন
• ১ চা চামচ তেল

বেসনের গোলার জন্য:

• ১ কাপ বেসন
• এক চিমটি হলুদ গুঁড়ো
• এক চিমটি বেকিং সোডা
• স্বাদমতো নুন
• প্রয়োজনমতো জল
• ভাজার জন্য তেল

কী ভাবে তৈরি করবেন?

প্রথমে সেদ্ধ আলু ভালভাবে চটকে নিন। এরপর কড়াইয়ে এক চা চামচ তেল গরম করে সর্ষে দানা ও কারিপাতা দিন। সর্ষে ফুটতে শুরু করলে আদা-রসুন বাটা ও কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ ভাজুন। এবার হলুদ গুঁড়ো দিয়ে সঙ্গে সঙ্গে চটকে রাখা আলু দিয়ে দিন। স্বাদমতো নুন ও কুচানো ধনেপাতা দিয়ে সব উপকরণ ভালভাবে মিশিয়ে নিন। কয়েক মিনিট নেড়ে আঁচ বন্ধ করে দিন। আলুর পুরটি একটি পাত্রে নিয়ে ঠান্ডা হতে দিন। আলুর মিশ্রণ ঠান্ডা হলে হাতে অল্প অল্প করে নিয়ে গোল বলের আকার দিন। সবকটি বড়া একই ভাবে তৈরি করে রাখুন।  এবার একটি পাত্রে বেসন, নুন, হলুদ গুঁড়ো ও এক চিমটি বেকিং সোডা মেশান। অল্প অল্প করে জল দিয়ে ফেটিয়ে মসৃণ ও মাঝারি ঘন গোলা তৈরি করুন। কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করুন। প্রতিটি আলুর বল বেসনের গোলায় ভালভাবে ডুবিয়ে গরম তেলে ছাড়ুন। মাঝারি আঁচে বড়াগুলি সোনালি-বাদামি ও মুচমুচে হওয়া পর্যন্ত ভাজুন। ভাজা হয়ে গেলে তুলে অতিরিক্ত তেল ঝরিয়ে নিন।

গরম গরম বাটাটা বড়া পরিবেশন করুন ভাজা কাঁচা লঙ্কা, ঝাল সবুজ চাটনি কিংবা মিষ্টি লাল চাটনির সঙ্গে। বিকেলের চায়ের আড্ডায় এই মুম্বই-স্টাইল বাটাটা বড়া মুহূর্তেই জমিয়ে দিতে পারে পরিবেশ।

পেসমেকার বসেছে, আপাতত সুস্থ রয়েছেন বিমান বসু, জানালেন সেলিম

মুর্শিদাবাদে তৃণমূল নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্রের পাহাড়! চক্ষুচড়কগাছ পুলিশের

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলার বাড়িতে ঢুকে ধর্ষণের অভিযোগ, মায়াপুরে গ্রেফতার যুবক

জন্মাষ্টমীর ভোগে বানিয়ে নিন তালের পায়েস, রইল সহজ রেসিপি

কেরিয়ারে বড় ধাক্কা! বাংলার দল থেকেই বাদ পড়লেন অভিষেক পোড়েল

দাম্পত্য কলহের জেরে ইঞ্জিনিয়ার জামাইকে পিটিয়ে খুন করল শ্বশুরবাড়ির লোকজন

মুখে দিলেই গলে যাবে! মিষ্টি আলু দিয়ে বানান নাড়ু, রইল রেসিপি

অগ্নিনির্বাপন ব্যবস্থায় গাফিলতি, শহরের ২৫টি হোটেল-রেস্তরাঁকে শোকজ নোটিস দমকলের

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

বৃষ্টির পূর্বাভাস থাকলেও কাটছে না অস্বস্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে শনিবারের আবহাওয়া?

পাসপোর্ট রেডি তো? মাত্র ৮ মিনিটে চলে যান চিন থেকে রাশিয়া

নিউটাউনে অজ্ঞাত পরিচয় যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

গভীর রাতে স্বাস্থ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটে ঘুম উড়ল মেমারি হাসপাতাল কর্তৃপক্ষের

বাংলাদেশসহ একাধিক দেশের নাগরিকদের অভিবাসী ভিসা সংক্রান্ত ট্রাম্পের নীতি বাতিল করল মার্কিন আদালত