গ্যাস শেষ বাড়িতে? মাইক্রোওভেনেই বানিয়ে ফেলুন চিকেন বিরিয়ানি, রইল পদ্ধতি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গ্যাসের সমস্যা হলেই অনেকের মনে হয়, বাড়িতে ভাল কিছু রান্না করা আর সম্ভব নয়। কিন্তু সত্যিই কি তাই? আধুনিক রান্নাঘরে যদি একটি মাইক্রোওভেন থাকে, তবে খুব সহজেই তৈরি করা যায় সুস্বাদু ও সুগন্ধি চিকেন বিরিয়ানি। অনেকেই মনে করেন, বিরিয়ানি মানেই দীর্ঘ সময় ধরে রান্না এবং নানা ঝক্কি। বাস্তবে কিন্তু মাইক্রোওভেনের সাহায্যে অল্প সময়েই তৈরি করা যায় রেস্তোরাঁর স্বাদের বিরিয়ানি। সঠিক উপকরণ আর কয়েকটি সহজ ধাপ জানলেই গ্যাস ছাড়াই ঘরেই বানিয়ে ফেলতে পারেন দারুণ স্বাদের চিকেন বিরিয়ানি। ব্যস্ত দিনের মধ্যেও বা হঠাৎ অতিথি এলে এই সহজ রেসিপি হতে পারে আপনার ভরসা।

উপকরণ

•২ কাপ বাসমতি চাল ৪০০ গ্রাম মুরগির মাংস

•১ কাপ টক দই

•১টি বড় পেঁয়াজ কুচি

•১ টেবিল চামচ আদা-রসুন বাটা

•২টি কাঁচালঙ্কা চেরা

•১ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো

•১ চা চামচ বিরিয়ানি মশলা

•সামান্য হলুদ গুঁড়ো

•নুন স্বাদমতো

•২ টেবিল চামচ ঘি বা তেল

•গোটা গরম মশলা (দারচিনি, এলাচ, লবঙ্গ)

•সামান্য জাফরান ভেজানো দুধ (এর সঙ্গে অল্প গোলাপ জল বা কেওড়া জল মেশানো যেতে পারে)

•ইচ্ছে হলে সামান্য বেরেস্তা (ভাজা পেঁয়াজ)

প্রণালী

প্রথমে বাসমতি চাল ভালো করে ধুয়ে প্রায় ২০ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর একটি মাইক্রওভেন-সেফ পাত্রে চাল, পরিমাণমতো জল ও সামান্য নুন দিয়ে প্রায় ৮-১০ মিনিট মাইক্রোওভেনে রাখুন, যাতে চাল অর্ধেক সেদ্ধ হয়ে যায়। এবার অন্য একটি পাত্রে মুরগির মাংসের সঙ্গে দই, আদা-রসুন বাটা, লাল লঙ্কা গুঁড়ো, হলুদ, বিরিয়ানি মশলা এবং নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিন। এর সঙ্গে পেঁয়াজ কুচি, কাঁচালঙ্কা ও সামান্য ঘি বা তেল মিশিয়ে দিন। পাত্রটি ঢেকে প্রায় ১০-১২ মিনিট মাইক্রোওভেনে রান্না করুন, যাতে মুরগি ভালোভাবে সেদ্ধ হয়ে যায়।এরপর বিরিয়ানির লেয়ার তৈরি করতে হবে। একটি বড় মাইক্রোওভেন-সেফ ডিশে প্রথমে একটু চিকেনের মিশ্রণ দিন, তার উপর অর্ধেক সেদ্ধ চাল ছড়িয়ে দিন। এরপর সামান্য জাফরান দুধ ও ঘি ছড়িয়ে দিন। আবার একই ভাবে চিকেন ও চাল দিয়ে দ্বিতীয় লেয়ার তৈরি করুন। চাইলে এর মাঝে বেরেস্তা ছড়িয়ে দিতে পারেন।

সবশেষে ডিশটি ঢেকে ৮-১০ মিনিট মাইক্রোওভেনে রাখুন। এতে সব উপকরণ একসঙ্গে মিশে গিয়ে বিরিয়ানির সেই বিশেষ সুগন্ধ তৈরি হবে। রান্না হয়ে গেলে কয়েক মিনিট ঢাকনা বন্ধ করে রেখে দিন, যাতে স্বাদ আরও ভালোভাবে মিশে যায়। এরপর গরম গরম পরিবেশন করুন মাইক্রোওভেনে তৈরি সুস্বাদু চিকেন বিরিয়ানি। সঙ্গে রাখতে পারেন রায়তা বা স্যালাড-গ্যাস ছাড়াই ঘরেই মিলবে রেস্তোরাঁর মতো স্বাদ।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের