ভিটামিন ‘এ’-র ঘাটতি হলে শরীরে দেখা দিতে পারে এই ৭ লক্ষণ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শরীর সুস্থ রাখতে ভিটামিন ‘এ’-র ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চোখের দৃষ্টিশক্তি বজায় রাখা থেকে শুরু করে রোগ প্রতিরোধ ক্ষমতা, ত্বকের স্বাস্থ্য এবং প্রজনন স্বাস্থ্যের সঙ্গে এই ভিটামিনের যোগ রয়েছে। এটি ফ্যাটে দ্রবণীয় একটি প্রয়োজনীয় পুষ্টি উপাদান। শরীরে ভিটামিন ‘এ’-র ঘাটতি হলে বেশ কিছু শারীরিক সমস্যা দেখা দিতে পারে।

বিশেষজ্ঞদের মতে, ভিটামিন ‘এ’-র ঘাটতির অন্যতম প্রাথমিক লক্ষণ হল, অন্ধকারে বা কম আলোয় দেখতে অসুবিধা হওয়া। এই সমস্যাকে রাতকানা  রোগ বলা হয়। পর্যাপ্ত ভিটামিন ‘এ’-র অভাবে চোখের রেটিনায় ‘রোডোপসিন’ (Rhodopsin) নামক রঞ্জক তৈরি হতে পারে না, যার ফলে চোখের দৃষ্টিশক্তি দুর্বল হয়ে পড়ে। এছাড়াও চোখ অতিরিক্ত শুষ্ক হয়ে যাওয়া বা দীর্ঘদিন ধরে চোখে অস্বস্তি থাকাও ঘাটতির ইঙ্গিত হতে পারে। গুরুতর ক্ষেত্রে চোখের কর্নিয়াতেও ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। শুধু চোখ নয়, ভিটামিন ‘এ’-র অভাবে ত্বকও শুষ্ক ও খসখসে হয়ে যেতে পারে। শরীরের কোনও ক্ষত বা কাটা জায়গা স্বাভাবিক সময়ের তুলনায় দেরিতে শুকানো, বারবার সংক্রমণ বা সর্দি-কাশিতে আক্রান্ত হওয়া এগুলিও সম্ভাব্য লক্ষণ হিসেবে দেখা যেতে পারে। শিশুদের ক্ষেত্রে দীর্ঘমেয়াদি ঘাটতি স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশে প্রভাব ফেলতে পারে।

খাদ্যতালিকায় কিছু সহজলভ্য খাবার রাখলেই ভিটামিন ‘এ’-র প্রয়োজন মেটাতে সাহায্য করতে পারে। গাজর, মিষ্টি আলু, মিষ্টি কুমড়ো, টমেটো এবং পালং, নটে বা মেথির মতো সবুজ শাক বিটা-ক্যারোটিনের ভালো উৎস। পাকা পেঁপে, আম, কাঁঠাল ও তরমুজের মতো ফলও খাদ্যতালিকায় রাখা যেতে পারে। প্রাণিজ খাবারের মধ্যে ডিমের কুসুম, দুধ, মাখন, পনির এবং কলিজায় ভিটামিন ‘এ’ পাওয়া যায়। তবে ভিটামিন ‘এ’-র ঘাটতি পূরণ করতে নিজের ইচ্ছায় উচ্চমাত্রার সাপ্লিমেন্ট খাওয়া ঠিক নয়। অতিরিক্ত ভিটামিন ‘এ’ শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। তাই ঘাটতির লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসা করানোই নিরাপদ।

দিল্লিতে ফের অবৈধ মদ পাচারচক্রের পর্দাফাঁস, গ্রেফতার ১

রণক্ষেত্র যাদবপুর! ABVP ও SFI-র তুমুল সংঘর্ষ , আজ পথে নামছে ডিএসও

আজ বেলা ১২টায় গোলপার্ক থেকে যাদবপুর প্রতিবাদ মিছিলের ডাক ABVP-র 

মধ্য আফ্রিকায় সোনার খনিতে ভয়াবহ ধসে মৃতের সংখ্যা বেড়ে ১০৭, মাটির নিচে আটকে এখনও বহু শ্রমিক

নিউ মার্কেট হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, আটক ২

‘ইকোনমিক ডি-ডে’ ঘোষণা ট্রাম্পের, ইরানের বিরুদ্ধে নজিরবিহীন যুদ্ধের হুঁশিয়ারি

নিম্নচাপের পর ফের ভ্যাপসা গরম, আজ কোন জেলায় কেমন আবহাওয়া?

7050mAh ব্যাটারি, 3D ডিসপ্লে, বৃহস্পতিবার লঞ্চ হবে iQOO Z11

টানা বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি, আরামবাগে যেতে পারেন মুখ্যমন্ত্রী

দুর্নীতি ও নারী নির্যাতন রুখতে আরও কড়া শুভেন্দুর সরকার, তৈরি হবে ১৪৫ টি নতুন পদ

দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, ম্যাচের নায়ক প্রভসুখন গিল

মাসে ১০ হাজার আয়, ৩ কোটি টাকার জিএসটি নোটিশ পেলেন নিরাপত্তাকর্মী

মেলানিয়াকে ছেড়ে ঘনিষ্ঠ সহযোগী নাটালি হার্পের প্রেমে মজেছেন ট্রাম্প

অন্নপূর্ণা যোজনার আবেদন বাতিল? খুলল পোর্টাল, জানুন ফের আবেদনের নিয়ম