রিল নয়, রিয়েল! সেনার অনুষ্ঠানের ফাঁকে বান্ধবীকে আংটি পরিয়ে বিয়ের প্রস্তাব পাইলটের

Share:

নিজস্ব প্রতিনিধি: কখনও কখনও বাস্তবের কিছু মুহূর্ত সিনেমার দৃশ্যকেও হার মানায়। নাসিকের সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে সম্প্রতি তেমনই এক দৃশ্যের সাক্ষী থাকলেন অনেকে। আর্মি এভিয়েশন পাইলট হিসেবে প্রশিক্ষণ সম্পন্ন করার পর প্রেমিকাকে আংটি পরিয়ে নতুন জীবনের সূচনা করলেন এক সেনা জওয়ান। তিনি প্রমাণ করেছেন, দায়িত্ব আর ভালবাসা দুটোই সমান গুরুত্ব দিয়ে জীবনে জায়গা করে নিতে পারে। এই সুন্দর মুহূর্তটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল । এই বিশেষ ঘটনাটি ঘটে সমাবর্তন অনুষ্ঠান শেষ হওয়ার পরেই। আনুষ্ঠানিকভাবে আর্মি এভিয়েশনের পাইলট হিসেবে যোগ্যতা অর্জনের আনন্দ ভাগ করে নেওয়ার মধ্যেই ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায় শুরু করার সিদ্ধান্ত নেন তিনি।

এই মুহূর্তটিকে আরও স্মরণীয় করে তুলেছিল অনুষ্ঠানের পরিবেশ। পেছনে সামরিক হেলিকপ্টার, সামনে পরিবারের সদস্য, সহকর্মী ও বন্ধুদের উপস্থিতি। এই সময়েই ক্যাপ্টেন ভরদ্বাজ হাঁটু গেড়ে বসে প্রেমিকা আরুশির হাতে আংটি পরিয়ে দেন এবং বিয়ের প্রস্তাব দেন। আকস্মিক এই প্রস্তাবে আবেগাপ্লুত হয়ে পড়েন আরুশি। প্রস্তাব গ্রহণের সঙ্গে সঙ্গেই উপস্থিত সবাই করতালি দেন এবং উচ্ছ্বাসে ফেটে পড়েন। সেই মুহূর্তে সেখানে তৈরি হয় ভালবাসার এক অনন্য মেলবন্ধন। সেই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই দ্রুত ভাইরাল হয়ে যায় এবং ভিডিওটি ব্যাপক প্রশংসাও কুড়িয়েছে। অনেকেই এটিকে পেশাগত সাফল্য এবং ব্যক্তিগত সুখের এক সুন্দর সমন্বয় হিসেবে বর্ণনা করেছেন। ভিডিওতে ক্যাপ্টেন ভরদ্বাজের একটি মজার মন্তব্যও দর্শকদের মন জয় করেছে। তিনি হাসতে হাসতে বলেন, সেনাবাহিনীতে কর্মকর্তারা স্যালুট পান ঠিকই, তবে সংসারে শেষ কথা সাধারণত স্ত্রীরা-ই বলেন। তার এই রসিকতা অনুষ্ঠানের আবেগঘন পরিবেশে হাসির রেশ যোগ করে।

আরও পড়ুন: কেউ ভিক্ষা করছেন, কেউ সংসারে ব্যস্ত, জানুন ভোজপুরি অভিনেত্রীরা আজ কোথায়?

উল্লেখ্য, নাসিকের কমব্যাট আর্মি এভিয়েশন ট্রেনিং স্কুল ভারতীয় সেনাবাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ উড়ান প্রশিক্ষণ কেন্দ্র। সেখানে দীর্ঘ ও কঠোর প্রশিক্ষণ সম্পন্ন করার পরই একজন কর্মকর্তা আর্মি এভিয়েশন শাখায় যুদ্ধ হেলিকপ্টার পরিচালনার যোগ্যতা অর্জন করেন। ফলে এই কোর্স সম্পন্ন করা একজন সেনা কর্মকর্তার কর্মজীবনের অন্যতম বড় অর্জন হিসেবে বিবেচিত হয়।

কেতন কাণ্ডের ছায়া, বিয়ের কথা শুনেই প্রেমিকাকে খাদে ঠেলে ফেল দিল প্রেমিক

নবান্নের কাছেই যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার, দুর্ঘটনা নাকি খুন?

সাধুর বেশে রাজ্যে অনুপ্রবেশ, কোচবিহারে গ্রেফতার পঞ্চাশোর্ধ্ব বাংলাদেশি নাগরিক

আফগানিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক করে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন বাংলাদেশি বোলার

হাতিদের প্রাণ বাঁচাতে নিজের লাল টি-শার্ট খুলে ট্রেন থামাল বনকর্মী

থানেতে মানব পাচার ও দেহব্যবসার বড় পর্দাফাঁস, উদ্ধার হিন্দি টেলিভিশন অভিনেত্রী

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

সমুদ্রসৈকত দিঘায় আগমনি উৎসব, নাচে-গানে মঞ্চ মাতাবেন শান-অণ্বেষা

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মুক্তি পেলেন ধ্রুব রাঠি, যন্তর মন্তরে না যাওয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের

পুজোর আগে শেষ রবিবারের কেনাকাটায় ভিলেন হবে বৃষ্টি? কেমন থাকবে আবহাওয়া…

দুর্গাপুজোর আগে ফের অভিষেকের ‘দুয়ারে’ পুলিশ, দিল নোটিস

নীতীশ দলে, বাদ দুবে! ইন্দোরে ঘুরে দাঁড়াতে কেমন হবে ভারতের প্রথম একাদশ

বিজ্ঞাপনের হোর্ডিং থেকে ফুটপাতকে মুক্ত করতে ফিতে হাতে গড়িয়াহাটে অগ্নিমিত্রা