স্বাদ বদলাতে চটজলদি বানিয়ে ফেলুন ইন্দোনেশিয়ান টক-মিষ্টি স্যালাড, রইল প্রণালী

Share:

নিজস্ব প্রতিনিধি: স্যালাড মানেই শুধু শসা, টমেটো আর পেঁয়াজের একঘেয়ে রেসিপি নয়। একটু অন্যরকম স্বাদ পেতে চাইলে সহজেই বানিয়ে ফেলতে পারেন ইন্দোনেশিয়ান স্টাইলের টক-মিষ্টি স্যালাড। এই স্যালাড দুপুরের খাবারের সঙ্গে যেমন জমবে, তেমনই বিকেলের হালকা খিদে মেটাতেও হতে পারে দারুণ বিকল্প। খুব বেশি সময়ও লাগবে না, আবার রান্নার ঝামেলাও নেই। বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করা যায়। 

উপকরণ

শসা – ১টি

গাজর – ১টি

পাকা আনারস

আপেল – ১টি

পেঁয়াজ – ১টি

কাঁচালঙ্কা

লেবুর রস

মধু বা চিনি

সয়া সস – ১ চা চামচ

লবণ – স্বাদমতো

গোলমরিচ গুঁড়ো – আধ চা চামচ

ভাজা চিনাবাদাম

ধনেপাতা

পদ্ধতি

প্রথমে শসা, গাজর, আপেল ও আনারস ছোট ছোট টুকরো করে কেটে নিন। পেঁয়াজ ও কাঁচালঙ্কাও পাতলা করে কেটে রাখুন। এবার একটি ছোট বাটিতে লেবুর রস, মধু বা চিনি, সয়া সস, লবণ এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে ভাল করে মিশিয়ে নিন। এটাই হবে স্যালাডের টক-মিষ্টি মিশ্রণ। একটি বড় বাটিতে কাটা ফল ও সবজি নিয়ে তার মধ্যে তৈরি করা মিশ্রণটি ঢেলে দিন। সবকিছু হালকা হাতে মিশিয়ে নিন, যাতে ফলগুলো বেশি নরম না হয়ে যায়। সবশেষে উপর থেকে ভাজা চিনাবাদাম ও সামান্য ধনেপাতা ছড়িয়ে দিন। চাইলে পরিবেশনের আগে ১০-১৫ মিনিট ফ্রিজে রেখে দিতে পারেন। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে টক-মিষ্টি স্বাদ আরও ভাল লাগবে। ভাত, নুডলস বা গ্রিলড খাবারের সঙ্গেও এটি পরিবেশন করতে পারেন।

 

 

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

ঝটপট রান্নায় সেরা স্বাদ! বানান চিনাবাদাম বাটা দিয়ে আলু ঝিঙের তরকারি

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

টালা ট্যাঙ্কের সমস্যা মেটাতে তৎপর পুরসভা, কী ব্যবস্থা নেওয়া হল?

আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

স্বাদে নতুনত্ব! ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলুন বাঁধাকপির চিকেন মোমো

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী