চাঁদনি রাতে রূপসী রিশপ, পাইন বনের ছায়ায় কাঞ্চনজঙ্ঘার মায়াবী রূপ!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ইঁট-কাঠ-পাথরের চেনা ব্যস্ত শহর থেকে মুক্তি পেতে চান? যেখানে মোবাইল নেটওয়ার্কের কোলাহল থাকবে না, থাকবে শুধু পাইন বনের রহস্যময় নিস্তব্ধতা আর চোখের সামনে রাজকীয় কাঞ্চনজঙ্ঘা। কালিম্পংয়ের কোলে পাহাড়ের বুকে লুকিয়ে থাকা এক টুকরো স্বর্গ হলো রূপসী রিশপ। ৮,৫০০ ফুট উচ্চতায় অবস্থিত এই পাহাড়ি গ্রামটি আপনার ভ্রমণের ডায়েরিতে যোগ করবে এক অবিস্মরণীয় রোমাঞ্চকর অধ্যায়।

দর্শনীয় স্থান

লাভা থেকে রিশপ যাওয়ার পাহাড়ি পাথুরে রাস্তায় দেখা মিলবে এমন ঘন পাইন বনের, যেখানে সূর্যের আলোও সহজে ঢুকতে পারে না। গাঢ় সবুজের মায়া, পাহাড়ি বাঁক আর হঠাৎ নেমে আসা কুয়াশার চাদর পথ চলাটাকেই এক পরম অনুভূতিতে বদলে দেয়। শহরের সব ক্লান্তি নিমেষেই দূর হয়ে যাবে যখন সকালে ঘুম ভাঙবে নাম না জানা পাহাড়ি পাখির ডাকে। জানলা খুলতেই মেঘমুক্ত আকাশে ধরা দেবে বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার সোনালি শিখর। প্রকৃতির এই মায়াবী রূপ ক্যামেরায় নয়, বরং মনের মণিকোঠায় সারাজীবনের জন্য বন্দি করে রাখার মতো। 

কোথায় থাকবেন?

Neora Valley Retreat

ভিড়ভাট্টা থেকে কিছুটা দূরে নিরিবিলিতে লাক্সারি ফিল পেতে এটি দারুণ। ঘরের ব্যালকনি থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এবং শীতের রাতে ও আরামদায়ক ঘুমের জন্য এখানে হিটেড ম্যাট্রেস ও গিজারের সুবিধা রয়েছে।মাথাপিছু আনুমানিক ভাড়া ৪,২০০টাকা।  

The Rosedell Inn

রিশপের অন্যতম জনপ্রিয় একটি হোটেল, যার টপ ফ্লোরের রুম বা ওপেন টেরেস (ছাদ) থেকে কাঞ্চনজঙ্ঘার প্যানোরামিক ভিউ পাওয়া যায়। এখানে ইন-হাউস রেস্তোরাঁ ও ওয়াই-ফাইয়ের সুবিধা রয়েছে। মাথাপিছু আনুমানিক ভাড়া ২,৬০০ টাকা।  

কীভাবে পৌঁছাবেন?

নিউ মাল জংশন থেকে  গাড়িতে মাত্র দেড় ঘণ্টায় পৌঁছে যান লাভা। সেখান থেকে আরও ১০ থেকে ১২ কিলোমিটার পাহাড়ি পথ পেরোলেই রিশপ। গাড়ি ভাড়া আনুমানিক ৩,০০০ থেকে ৩,৫০০ টাকা।নিউ জলপাইগুড়ি (NJP) থেকে সরাসরি গাড়ি ভাড়া করে কালিম্পং ও লাভা হয়ে ৪ ঘণ্টার মধ্যেই পৌঁছে যেতে পারেন রিশপ। গাড়ি ভাড়া পড়বে আনুমানিক ৪,০০০ থেকে ৫,০০০ টাকা।পাহাড়ের গভীর নীরবতা, পাইন বনের রহস্য আর কাঞ্চনজঙ্ঘার টানে যাঁরা একটু নিরিবিলি আশ্রয়ের সন্ধান করছেন, তাঁদের জন্য আগামী ছুটির পারফেক্ট ঠিকানা হোক রূপসী রিশপ!

বৃষ্টি পড়লেই কালীপুজোর মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ, নির্দেশ কলকাতা পুলিশের

রেল প্রকল্পের জন্য বাস্তুহারা হওয়ার আশঙ্কায় সুরুলিয়া গ্রামের বাসিন্দারা, চাইছেন সমাধান

ঘর থাকবে সতেজ ও দূষণমুক্ত! বাড়িতে লাগান এই ৬টি ইন্ডোর প্ল্যান্ট

৭০০০mAh ব্যাটারির Motorola স্মার্টফোনে ১৩,০০০ টাকারও বেশি ছাড়! আজই কিনুন

ধনতেরাসে কেনাকাটার আগে সাবধান! সংসারে অশান্তি এড়াতে ভুলেও ৫ জিনিস আনবেন না ঘরে

বন্ধুকে খুনের পর রোজ স্বপ্নে আসত তার আত্মা, ভয়ে থানায় আত্মসমর্পণ করল যুবক

Airtel-এর দুর্দান্ত অফার, ৪৪৯ টাকার প্ল্যানে মিলবে আনলিমিটেড ডেটা!

পাওয়ারগ্রিড লিমিটেডে ট্রেইনি ইঞ্জিনিয়ার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

‘ভাইপো ভাইপো কেন করছেন? এখনও সময় হয়নি,’ অভিষেকের গ্রেফতারি প্রসঙ্গে বললেন শুভেন্দু

‘নিখুঁতভাবে এসআইআর হলে আরও ৩০ লক্ষ নাম বাদ পড়ত’, দাবি শমীকের

‘প্রতিবাদের নামে কোনও জায়গা দখল করে রাখা যায় না,’ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

চাঁদনি রাতে রূপসী রিশপ, পাইন বনের ছায়ায় কাঞ্চনজঙ্ঘার মায়াবী রূপ!

ওমরকে জোর ধাক্কা দিয়ে দল ও সাংসদ পদ ছাড়লেন মুসলিম নেতা

ইডেনের মতো অনুষ্ঠান হবে চন্দননগরেও! জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি খতিয়ে দেখলেন মন্ত্রী অগ্নিমিত্রা