‘ভাইপো ভাইপো কেন করছেন? এখনও সময় হয়নি,’ অভিষেকের গ্রেফতারি প্রসঙ্গে বললেন শুভেন্দু

Share:

নিজস্ব প্রতিনিধি: শিলিগুড়িতে ‘গণতন্ত্র বাঁচাও অরাজকতা হটাও’ কর্মসূচিতে যোগ দিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, মঙ্গলবার শিলিগুড়ির বাঘাযতীন ময়দান থেকে এয়ারভিউ মোড় পর্যন্ত বিরাট মিছিল করেছিল রাজ্যের শাসকদল বিজেপি। সেই মিছিলে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদাররা। মিছিল শেষে সভামঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী জোট ইন্ডিয়া ও মমতা-অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বক্তব্য রাখতে গিয়ে এদিন জনসভা থেকে ভাইপো কবে জেলে যাবে এই প্রশ্ন করেন বিজেপি কর্মীরা। সেই প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী বলেন, ‘ভাইপো ভাইপো কেন করছেন? এখনও সময় হয়নি।’ এখানে ভাইপো বলতে মমতাপন্থী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই বুঝিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

আরও পডুন: একই পরিবারের ৩১০ টি সন্তান! বালি পুরসভায় হইচই কাণ্ড

শুভেন্দু অধিকারী এদিন আরও বলেন, ‘ভাইপোর কী হয় সময় হলে দেখবেন। এই সরকার শাহজাহানকেও ছাড়েনি, পুষ্পাকেও ছাড়েনি।’ মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘যাদের নাম নিশান মুছে যাওয়ার উপক্রম হয়েছে, সেই পিসি-ভাইপো এখন দিল্লিতে গিয়ে রাজ্যে ও দেশে অস্থিরতা তৈরি করতে চাইছে। দিমাগী নকশাল, জেহাদি, জঙ্গি, আরশোলা, ছারপোকা, মেলেরিয়া-ডেঙ্গু বহনকারী মশার মতো এদের ঠান্ডা করতে হবে। ‘ক্ষমতায় থাকতে গেলে ভোটে লড়তে হয়। আর ক্ষমতায় আসতে গেলে ভোটে জিততে হয়। যতদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি নেতৃত্ব দিচ্ছেন, এই বিরোধী দলগুলির কেউ কোনও দিন কোনও নির্বাচনে জিততে পারবে না। ভ্রষ্টচারী কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলগুলি সব ফোর-জি, থ্রি-জি এবং টু-জি পার্টি। কিন্তু আমাদের নেতা নরেন্দ্র মোদীর কোনও ‘জি’ নেই। ফোর-জি মানে হল চাচা নেহেরু, তাঁর বেটি ইন্দিরা, বেটা রাজীব এবং তাঁর বেটা রাহুল। থ্রি-জি হল দাদু শেখ আবদুল্লাহ, বেটা ফারুক আবদুল্লাহ এবং নাতি ওমর আবদুল্লাহ। আর টু-জির তো ছড়াছড়ি – যেমন পিসি এবং ভাইপো, কিংবা মুফতি মহম্মদ সৈয়দ ও তাঁর বেটি মেহবুবা মুফতি।’ শিলিগুড়ি থেকে এই কথাগুলি বলে পরিবারতন্ত্রের বিরুদ্ধে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Airtel-এর দুর্দান্ত অফার, ৪৪৯ টাকার প্ল্যানে মিলবে আনলিমিটেড ডেটা!

পাওয়ারগ্রিড লিমিটেডে ট্রেইনি ইঞ্জিনিয়ার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

ওমরকে জোর ধাক্কা দিয়ে দল ও সাংসদ পদ ছাড়লেন মুসলিম নেতা

একই পরিবারের ৩১০ টি সন্তান! বালি পুরসভায় হইচই কাণ্ড

ইডেনের মতো অনুষ্ঠান হবে চন্দননগরেও! জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি খতিয়ে দেখলেন মন্ত্রী অগ্নিমিত্রা

হারিয়ে যাওয়া কাঁসা-পিতলের শিল্পকে বাঁচিয়ে রেখেছে শান্তিপুরের এই পরিবার

পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনকে ঘিরে উত্তপ্ত ইসলামপুর, লাঠিচার্জ পুলিশের

‘নিখুঁতভাবে এসআইআর হলে আরও ৩০ লক্ষ নাম বাদ পড়ত’, দাবি শমীকের

‘ভাইপো ভাইপো কেন করছেন? এখনও সময় হয়নি,’ অভিষেকের গ্রেফতারি প্রসঙ্গে বললেন শুভেন্দু

‘প্রতিবাদের নামে কোনও জায়গা দখল করে রাখা যায় না,’ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

রাজ্যে কবে থেকে পড়বে শীত, দিনক্ষণ জানাল হাওয়া অফিস

‘অনুুপ্রবেশকারীদের ভোটার কার্ড দিয়েছিল তৃণমূল,’ শহরে এসে বললেন স্মৃতি ইরানি

ইউরোপের একাধিক দেশের সুপারমার্কেটে সাইবার হানা! নষ্ট হচ্ছে টন টন খাবার

ভারত-নিউজিল্যান্ড সিরিজ শুরুর আগে ছিটকে গেলেন কিউয়ি তারকা ব্যাটার