‘প্রতিবাদের নামে কোনও জায়গা দখল করে রাখা যায় না,’ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতিবাদের নামে কোনও জায়গা অনির্দিষ্টকালের জন্য দখল করে রাখা যায় না। আজ, মঙ্গলবার দিল্লির যন্তর-মন্তর ও রামলীলা ময়দানের আন্দোলনকে কেন্দ্র করে একটি মামলার প্রেক্ষিতে এমনটাই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। এসআইআর বাতিল ও মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে সেপ্টেম্বর মাসের শেষ থেকে দিল্লিতে লাগাতার আন্দোলন চলছে। কখনও যন্তর-মন্তর আবার কখনও রামলীলা ময়দান দখল করে আন্দোলনে নেমেছিল বিরোধী রাজনৈতিক দল, পড়ুয়া ও ককরোচ জনতা পার্টি। সেই বিষয়ে একটি মামলার শুনানিতে এদিন দেশের শীর্ষ আদালতের মন্তব্য, ‘আপনারা চিরকালের জন্য কোনও জায়গা দখল করে রাখতে পারেন না। আরও অন্যান্য প্রতিবাদীরাও রয়েছেন। কৃষকরা বা আইনজীবীরা কোথায় যাবেন? প্রতিবাদ করার অধিকার সবারই আছে।’

আরও পডুন: ইউরোপের একাধিক দেশের সুপারমার্কেটে সাইবার হানা! নষ্ট হচ্ছে টন টন খাবার

এসআইআর ও জ্ঞানেশ কুমার ইস্যুতে গত সেপ্টেম্বর মাস থেকে দিল্লিতে আন্দোলনে নেমেছে ককরোচ জনতা পার্টি, বিরোধী ইন্ডিয়া জোট। কেবলমাত্র নবরাত্রির সময়ে আন্দোলন বন্ধ রেখেছিলেন রাহুল গান্ধি-নেহা বোরা-অভিজিৎ দীপকেরা। তারপরে দীপাবলির মুখে লাগাতার আন্দোলন চালাচ্ছে বিরোধী রাজনৈতিক দল ও ছাত্র-যুবরা। যার ফলে ব্যবসায়ে ক্ষতি হচ্ছে। এই অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন দিল্লির ব্যবসায়ীরা। সেই সংক্রান্ত মামলার শুনানিতে এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, ‘প্রতিবাদ ও ব্যবসা করার অধিকার, দু’টোই গুরুত্বপূর্ণ। আপনি অনির্দিষ্টকালের জন্য একটি জায়গা দখল করে রাখতে পারেন না। অন্য প্রতিবাদীরাও আছেন।’ শুনানির শুরুতেই দিল্লির ব্যবসায়ীদের পক্ষে আইনজীবী মুকুল রোহতগি উদ্বেগপ্রকাশ করেছিলেন। আদালতে তিনি জানান, ‘উৎসবের মরশুমে এ ভাবে দিনের পর দিন দোকান বন্ধ থাকলে ব্যবসার ক্ষতি হয়।’ বিক্ষোভ-কর্মসূচির কারণে দিল্লি পুলিশ কিছু জায়গায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস)-এর ১৬৩ ধারা জারি করে। যাতে ব্যবসায়ীদের ক্ষতি হয়। তা শুনে প্রধান বিচারপতির মন্তব্য, ‘ব্যবসা এবং প্রতিবাদ, দু’টোর অধিকারই গুরুত্বপূর্ণ। গণপ্রতিবাদের জন্য এমন একটা জায়গা নির্দিষ্ট করা হোক, যেখানে কখনও কোনও ব্যবসায়ীর ক্ষতি হবে না!’

কালীপুজো ও দীপাবলি উপলক্ষে শিয়ালদহ ডিভিশনে বাড়তি লোকাল ট্রেন, জানুন সময়সূচি

জ্ঞানেশ কুমারদের রক্ষাকবচ সংক্রান্ত মামলায় নোটিস জারি সুপ্রিম কোর্টের

১০০ টাকায় এক কেজি চিকেন! সকাল থেকে রাত উপচে পড়া ভিড়

গাড়ি পিছিয়ে নিতে গিয়েই বিপত্তি! স্ত্রীকে পিষল স্বামী

আয়ুষ্মান-তুষারকে হুমকি ফোন, বেঙ্গালুরু থেকে আটক তথ্যপ্রযুক্তি কর্মী

আন্দোলনের মধ্যে স্বস্তির খবর! বেতন বাড়ছে পোশাক শ্রমিকদের! কবে মিলবে বাড়তি টাকা?

অগ্নিবীরদের জন্য বড় ঘোষণা মোদি সরকারের, চাকরির মেয়াদ বাড়ল দু’বছর

চলছিল ক্লাস, আচমকাই মেঝেতে লুটিয়ে পড়ে মৃত্যু তৃতীয় শ্রেণির ছাত্রীর

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বিরাটের হাফ সেঞ্চুরি, নিউজিল্যান্ডকে হেলায় হারাল ভারত

জোর ধাক্কা ট্রাম্পের, মার্কিন সেনেটে জয়ী মুসলিম প্রার্থী আল সাইদ

‘দীপাবলির পর পঞ্চায়েত দফতরে ৭ হাজার শূন্যপদে নিয়োগ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

ঘরেই সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলুন অনুষ্ঠান বাড়ির নারকেল-পোস্ত কাতলা, রইল রেসিপি

সুস্বাদু নিরামিষ পদের তালিকায় রাখুন ডাব-মালাই ছানা, বানিয়ে ফেলুন সহজেই

পন্টিংয়ের রেকর্ড ভেঙে ওয়ানডেতে ইতিহাস গড়লেন বিরাট