‘নিখুঁতভাবে এসআইআর হলে আরও ৩০ লক্ষ নাম বাদ পড়ত’, দাবি শমীকের

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল রাজ্যে সঠিকভাবে এসআইআর বা ভোটার তালিকায় নিবিড় সংশোধন করতে দেয়নি। যদি রাজ্যে সঠিকভাবে এসআইআর হতো তাহলে আরও ৩০ লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ত বলে মনে করেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়াতে বারবার বাধা দিয়েছিল তদকালীন তৃণমূল কংগ্রেসের সরকার। তাই ত্রুটিমুক্ত কাজ হয়নি। আজ, মঙ্গলবার এমনটাই জানালেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য।

সল্টলেকে এদিন ‘গণতন্ত্র বাঁচাও অরাজকতা হটাও’ কর্মসূচি শুরুর আগেই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির সঙ্গে সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। সেই সাংবাদিক বৈঠকেই শমীকবাবু বলেন, ‘আমার এখনও মনে হয় রাজ্যে আরও একবার এসআইআর হওয়া উচিত। কারণ এসআইআর সঠিকভাবে হয়নি রাজ্যে। কারণ সেই সময়ে রাজ্যে ক্ষমতাতে ছিল তৃণমূল কংগ্রেসের সরকার। ওরা প্রতি পদে বাধা দিয়েছিল। বিজেপির বুথ লেভেল এজেন্টদের মারধর করেছিল। আমাদের নেত্রী অগ্নিমিত্রা পালের হাত থেকে সমস্ত ডকুমেন্ট কেড়ে নিয়ে জ্বালিয়ে দিয়েছিল তৃণমূলের হার্মাদ বাহিনী। পুলিশ দাঁড়িয়ে সবটাই দেখে ছিল। তৃণমূল সেই সময়ে ইচ্ছা করে আশা, চুক্তিভিত্তিক কর্মীদের দিয়ে এসআইআরের কাজ করিয়েছিল। বহু সরকারি কর্মী তাই মারা গিয়েছেন। গোটা এসআইআর প্রক্রিয়াকে ত্রুটিমুক্ত করতে দেয়নি তৃণমূল।’

আরও পডুন: ‘অনুুপ্রবেশকারীদের ভোটার কার্ড দিয়েছিল তৃণমূল,’ শহরে এসে বললেন স্মৃতি ইরানি

এই বিষয়ে শমীকবাবু আরও বলেন, ‘তাই আমার মনে হয়। রাজ্যে আরও একবার এসআইআর হওয়া উচিত। তাহলে ভোটার তালিকা স্বচ্ছ হবে।’ পাশাপাশি বিরোধী জোট ইন্ডিয়ার মিছিলকেও কটাক্ষ করেছেন শমীক ভট্টাচার্য। তিনি বলেন, ‘এখানে অধীর, মমতা, সিপিএম মিছিল করুক। এখানে কিছু করছে না, দিল্লিতে গিয়ে হাত মেলাচ্ছে। এখানে মিছিল করার সাহস নেই ওদের। তাই দিল্লিতে গিয়ে দোস্তি করছে।’

পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনকে ঘিরে উত্তপ্ত ইসলামপুর, লাঠিচার্জ পুলিশের

‘অনুুপ্রবেশকারীদের ভোটার কার্ড দিয়েছিল তৃণমূল,’ শহরে এসে বললেন স্মৃতি ইরানি

ধনতেরাসের আগে অনেকটা সস্তা হল সোনা-রুপো! কলকাতায় আজকের দর কত?

বিকেলের জলখাবারে বানিয়ে ফেলুন মুচমুচে মাশরুম কোফতা, রইল সহজ রেসিপি

‘ছুটি নয়, দরকার টাকা’, কলকাতা পুরসভার সিদ্ধান্তে ক্ষুব্ধ স্বাস্থ্যকর্মীরা

রোহতাং-এ চা-ম্যাগি বিক্রি করে দৈনিক আয় প্রায় ১৫ হাজার, নেট দুনিয়ায় ঝড় তুললেন যুবক

‘প্রতিবাদের নামে কোনও জায়গা দখল করে রাখা যায় না,’ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

ইউরোপের একাধিক দেশের সুপারমার্কেটে সাইবার হানা! নষ্ট হচ্ছে টন টন খাবার

‘নিখুঁতভাবে এসআইআর হলে আরও ৩০ লক্ষ নাম বাদ পড়ত’, দাবি শমীকের

রাজ্যে কবে থেকে পড়বে শীত, দিনক্ষণ জানাল হাওয়া অফিস

ওমানের কাছে ভারতীয় পতাকাবাহী জাহাজে হামলা, নিহত এক নাবিক

ভারত-নিউজিল্যান্ড সিরিজ শুরুর আগে ছিটকে গেলেন কিউয়ি তারকা ব্যাটার

চোট সারিয়ে কবে মাঠে ফিরবেন হার্দিক? বড় আপডেট দিলেন অধিনায়ক শুভমন গিল

বিষ্ণোই গোষ্ঠীর নাম ভাঙিয়ে পাঁচ কোটি টাকা তোলা আদায়, পুলিশের দ্বারস্থ তুষার কাপুর