বন্ধুকে খুনের পর রোজ স্বপ্নে আসত তার আত্মা, ভয়ে থানায় আত্মসমর্পণ করল যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি: সামান্য বচসা থেকে রাগ। তারপরেই বন্ধুকে খুন করেন এক যুবক। তারপরে তার দেহ বস্তাবন্দি করে নির্জন জায়গায় ফেলে ভেবেছিলেন নিস্তার পেয়েছেন। কিন্তু নিহত ওই যুবক রোজ অভিযুক্তের স্বপ্নে আসে! অগত্যা ভয়ে থানায় খুনের কুড়ি দিন বাদে আত্মসমর্পণ করলেন অভিযুক্ত। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের ডোম্বিভালির মোথাগাঁও এলাকায়।

সেখানকার বাসিন্দা বিশাল কদম এবং প্রভু কারাকাদে, ছিলেন হরিহর আত্মা। এলাকায় তাঁদের রাম-শ্যাম বলে ডাকত লোকে। এতটাই ভাব ছিল প্রভু ও বিশালের মধ্যে। কিন্তু গত ৯ অক্টোবরের রাতে মদের আসরে দুই বন্ধুর মধ্যে সামান্য বিষয়ে বচসা হয়। সেই বচসা হাতাহাতিতে পৌঁছে যায়। রাগের মাথায় প্রভু, বিশালকে লাথি ও ঘুষি মারতে মারতে খুন করে ফেলে। কিন্তু রাগ নামতেই প্রভু ভাবেন কত বড় ভুল কাজ করেছেন। কিংকর্তব্যবিমূঢ় হয়ে বাড়ির মালিককে ডেকে সবটা খোলসা করে বলে সে। তারপরে দুজনে ফন্দি এঁটে বিশালের মৃতদেহকে বস্তাবন্দি করে নির্জন এলাকায় নিয়ে গিয়ে জঙ্গলে ফেলে দেয়।

আরও পডুন: ওমরকে জোর ধাক্কা দিয়ে দল ও সাংসদ পদ ছাড়লেন মুসলিম নেতা

তারপরেই প্রভু নিশ্চিন্তে ঘুমোতে যায়। তার ধারণা ছিল কেউ বিষয়টি জানতে পারবে না। কিন্তু উল্টোটাই হল। নিজের বন্ধুকে খুনের বিষয়টি মন থেকে মানতে পারল না প্রভু। খুনের কুড়ি দিন বাদে থানায় গিয়ে আত্মসমর্পণ করল সে। পুলিশের কাছে গিয়ে প্রভু জানায়, তার নিহত বন্ধু রোজ স্বপ্নে আসে। খুনের পরবর্তী ২০টি রাত প্রভু ঘুমাতে পারেননি। কারণ তাঁর দুঃস্বপ্নে বারবার তাঁর বন্ধুর আত্মার আবির্ভাব ঘটছিল। মৃত বন্ধুর সেই দৃশ্য দেখে অত্যন্ত বিচলিত ও অনুশোচনায় দগ্ধ হয়ে, প্রভু শেষ পর্যন্ত নিজের অপরাধ স্বীকার করতে থানে পুলিশের কাছে যান।

সূত্র অনুযায়ী জানা গিয়েছে, বন্ধুকে খুনের পর প্রভু প্রথমে শহর থেকে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু ক্রমাগত বন্ধুর দুঃস্বপ্ন তাকে শেষ পর্যন্ত আত্মসমর্পণ করতে বাধ্য করে। পুলিশ বিষয়টি জেনে প্রথমে প্রভুকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে সবটাই স্বীকার করে সে। পরে প্রভুর বয়ান অনুযায়ী পুলিশ বিশালের মৃতদেহ উদ্ধার করে।

ঘর থাকবে সতেজ ও দূষণমুক্ত! বাড়িতে লাগান এই ৬টি ইন্ডোর প্ল্যান্ট

৭০০০mAh ব্যাটারির Motorola স্মার্টফোনে ১৩,০০০ টাকারও বেশি ছাড়! আজই কিনুন

চাঁদনি রাতে রূপসী রিশপ, পাইন বনের ছায়ায় কাঞ্চনজঙ্ঘার মায়াবী রূপ!

ধনতেরাসে কেনাকাটার আগে সাবধান! সংসারে অশান্তি এড়াতে ভুলেও ৫ জিনিস আনবেন না ঘরে

Airtel-এর দুর্দান্ত অফার, ৪৪৯ টাকার প্ল্যানে মিলবে আনলিমিটেড ডেটা!

পাওয়ারগ্রিড লিমিটেডে ট্রেইনি ইঞ্জিনিয়ার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

ওমরকে জোর ধাক্কা দিয়ে দল ও সাংসদ পদ ছাড়লেন মুসলিম নেতা

‘ভাইপো ভাইপো কেন করছেন? এখনও সময় হয়নি,’ অভিষেকের গ্রেফতারি প্রসঙ্গে বললেন শুভেন্দু

‘নিখুঁতভাবে এসআইআর হলে আরও ৩০ লক্ষ নাম বাদ পড়ত’, দাবি শমীকের

‘প্রতিবাদের নামে কোনও জায়গা দখল করে রাখা যায় না,’ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

রাজ্যে কবে থেকে পড়বে শীত, দিনক্ষণ জানাল হাওয়া অফিস

বন্ধুকে খুনের পর রোজ স্বপ্নে আসত তার আত্মা, ভয়ে থানায় আত্মসমর্পণ করল যুবক

ইডেনের মতো অনুষ্ঠান হবে চন্দননগরেও! জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি খতিয়ে দেখলেন মন্ত্রী অগ্নিমিত্রা

‘অনুুপ্রবেশকারীদের ভোটার কার্ড দিয়েছিল তৃণমূল,’ শহরে এসে বললেন স্মৃতি ইরানি