সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সুন্দর চুল ও ত্বকের জন্য এখন সেলুনে নানা ধরনের বিউটি ট্রিটমেন্ট করান অনেকেই! হেয়ার বোটক্স, পার্মানেন্ট স্ট্রেটেনিং, ন্যানোপ্লাস্টিয়া, লেজার হেয়ার রিমুভাল কিংবা পিআরপি এই সব পরিষেবার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। তবে সব ট্রিটমেন্ট কি শরীরের জন্য সমান নিরাপদ? চিকিৎসকের মতে, শুধু সৌন্দর্য নয়, যে কোনও ট্রিটমেন্ট নেওয়ার আগে তাতে ব্যবহৃত রাসায়নিক, তাপ এবং সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে সচেতন থাকা জরুরি। নতুন বা দামি ট্রিটমেন্ট মানেই যে নিরাপদ, এমন ধারণা ঠিক নয়।

হেয়ার বোটক্স

‘হেয়ার বোটক্স’ নামটি মূলত একটি বিপণন কৌশল। এতে বোটক্স থাকে না। চিকিৎসকের দাবি, অনেক সেলুনে এই ট্রিটমেন্টে ফর্মালডিহাইড ব্যবহার করা হয়, যা দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।

পার্মানেন্ট স্ট্রেটেনিং বা ব্লো-ড্রাই

এই ধরনের ট্রিটমেন্টে উচ্চ তাপমাত্রা ও ফর্মালডিহাইডের ব্যবহার হতে পারে। কিছু গবেষণায় এর সঙ্গে নির্দিষ্ট কিছু ক্যানসারের ঝুঁকির সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়েছে।

ন্যানোপ্লাস্টিয়া

‘ফর্মালডিহাইড-ফ্রি’ বলে প্রচার করা হলেও অনেক ক্ষেত্রে এতে গ্লাইঅক্সিলিক অ্যাসিড থাকে, যা উত্তাপে ফর্মালডিহাইড জাতীয় বাষ্প তৈরি করতে পারে এবং কিডনির ক্ষতির কারণ হতে পারে।

সিস্টিন ট্রিটমেন্ট

চুল মসৃণ করার ট্রিটমেন্টগুলির মধ্যে এটি তুলনামূলক নিরাপদ বলে মনে করেন চিকিৎসক। তবে ব্যবহৃত পণ্যে গ্লাইঅক্সিলিক অ্যাসিড আছে কি না, তা দেখে নেওয়ার পরামর্শ দিয়েছেন।

অ্যাক্রিলিক বা জেল নেইল এক্সটেনশন

নখের এক্সটেনশনের চেয়ে UV কিউরিং ল্যাম্পের দীর্ঘমেয়াদি ব্যবহার নিয়ে বেশি সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। প্রয়োজনে হাতে সানস্ক্রিন লাগানোর কথাও বলেছেন।

প্রেস-অন বা গ্লু-অন নেইল

এতে UV ল্যাম্পের প্রয়োজন হয় না, তাই এটি তুলনামূলকভাবে নিরাপদ বলে জানিয়েছেন বিশেষজ্ঞ।

পিআরপি

নিজের রক্ত থেকে প্লাজমা তৈরি করে প্রয়োগ করা হয় বলে এটি সাধারণভাবে নিরাপদ। তবে ক্যানসারের রোগীদের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

লেজার হেয়ার রিমুভাল

চিকিৎসকের মতে, এটি নন-আয়নাইজিং রেডিয়েশন ব্যবহার করে, তাই সঠিকভাবে এবং বিশেষজ্ঞের তত্ত্বাবধানে করলে এটি নিরাপদ। তবে লেজার হেয়ার রিমুভাল ও পিআরপি দু’টিই কেবল চর্মরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে ক্লিনিকে করানো উচিত, সেলুনে নয়। সাধারণত কোনও বিউটি ট্রিটমেন্ট করানোর আগে শুধু বিজ্ঞাপন বা ট্রেন্ড দেখে সিদ্ধান্ত নেবেন না। ব্যবহৃত উপাদান, সম্ভাব্য ঝুঁকি এবং ট্রিটমেন্টটি কে করছেন, সে বিষয়ে নিশ্চিত হওয়া জরুরি।

 

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

ডাক্তার সেজে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি, ‘জিন জাদুর’ নাম করে ভূতুড়ে চিকিৎসার পর্দাফাঁস 

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

‘ম্যাজিস্ট্রেটই গুলি চালানোর নির্দেশ দিতে পারেন’, রাহুলের ‘জ্ঞান’ নিয়ে খোঁচা জিতেন্দ্র’র

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির