‘ধুম ৪’-এ অভিনয়ের গুজব ওড়ালেন রণবীর কাপুর, থাকছেন না ‘অ্যানিমেল পার্ক’-এও

বলিউডের ব্লকবাস্টার 'ধুম' ফ্র্যাঞ্চাইজির চতুর্থ সংস্করণে রণবীর কাপুর গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’-এর জন্যে এখন অপেক্ষায় রণবীর কাপুর ভক্তরা। পৌরাণিক হিন্দু ধর্মগ্রন্থ অবলম্বনে নির্মিত ছবিতে রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর। সীতা হয়েছেন সাই পল্লবী, রাবণ হয়েছেন যশ, হনুমানের চরিত্রে থাকবেন সানি দেওল। অর্থাৎ একগুচ্ছ সেরা তারকাদের নিয়ে তৈরি হয়েছে এই ছবি। যার প্রথম পর্ব মুক্তি পাবে আগামী নভেম্বরে। আর আগামী বছর মুক্তি পাবে ছবির দ্বিতীয় পর্ব। দিন কয়েক আগে প্রচারে সান দিয়েগো কমিক-কনে গিয়েছিলেন ছবির পরিচালক নীতেশ তিওয়ারি, প্রযোজক নমিত মালহোত্রা এবং অভিনেতা রণবীর কাপুর এবং যশ। অনুষ্ঠানে যোগ দিয়ে তাঁরা চলচ্চিত্রটি নিয়ে নানারকম কথা বলেছেন। সেই আলোচনার ফাঁকেই রণবীর তাঁর আসন্ন প্রকল্প গুলো নিয়ে আলোচনা করেছেন।

আগে শোনা গিয়েছিল, বলিউডের ব্লকবাস্টার ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ সংস্করণে রণবীর কাপুর গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন। কিন্তু অভিনেতা এই বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন। অর্থাৎ তিনি ‘Dhoom 4’- এ অভিনয় করছেন না। এদিকে ‘রামায়ণ’ ছাড়াও যশকে পরবর্তীতে ‘টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’-এ দেখা যাবে। তবে, রণবীরকে ‘ধুম 4”-এর বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, ‘না, এই মুহূর্তে আমি রামায়ণ এবং ‘লাভ অ্যান্ড ওয়ার’ নামে একটি ছবিতে কাজ করছি। যেটি পরিচালনা করছেন সঞ্জয় লীলা বনশালি। এটি আগামী বছর ২৪ জানুয়ারি মুক্তি পাবে।’ তবে অভিনেতা সন্দীপ রেড্ডি ভাঙার সঙ্গে তাঁর ২০২৩ সালের হিট ছবির সিক্যুয়েল ‘অ্যানিমেল পার্ক’ -এর কথাও উল্লেখ করেননি।

রণবীর ধুম ৪-এ কাজ করছেন, এমন গুঞ্জন বেশ কয়েক বছর ধরেই চলছে। একটি সূত্রে দাবি করা হয়েছিল যে, আদিত্য চোপড়া এই ছবির জন্য রণবীর কে আদর্শ মনে করেছেন। এই বিষয়ে তাঁদের সঙ্গে দীর্ঘ আলোচনাও হয়েছে। এর কিছুদিন পরেই যখন আলিম হাকিম রণবীরের নতুন লুকের ছবি পোস্ট করেন, তখন অনেকেই ধরে নিয়েছিলেন যে এটি ধুম ৪ বা অ্যানিমেল পার্কের জন্য। কিন্তু ২০২৫ সালে আর একটি সূত্র দাবি করে যে, ধুম 4-এ ভিকি কৌশলকে দেখা যাবে। একটি চরিত্রের জন্য চুক্তিবদ্ধ করা হতে পারে। তবে, যশ রাজ ফিল্মসের পক্ষ থেকে এখনও এই বিষয়ে কিছুই ঘোষণা করা হয়নি। ধুম 3- শেষবার ২০১৩ সালে মুক্তি পেয়েছিল। 

 

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

রাজ্যের শিক্ষাক্ষেত্রে বড় বদল! পড়ুয়াদের জন্যে চালু হচ্ছে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন

গণহত্যায় প্ররোচনা! ফেরদৌস, মাহিয়া মাহি-সহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

১০২ মিটার দুরত্বের ছক্কা, বৈভবের তাণ্ডবে জিম্বাবোয়েকে ১৯৩ রানের লক্ষ্য দিলেন শ্রেয়সরা

চিনে আঘাত হানল শক্তিশালী টাইফুন ‘নৌল’, বেনজির তাণ্ডবে মৃত কমপক্ষে ১০

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রভুভক্তি, মালিকের মৃত্যু শোক সহ্য করতে না পেরে মৃত্যু পোষ্যের

শেষ মুহূর্তে হাতছাড়া সোনা, রুপোর পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন ঋষিকান্ত