শাশুড়ির মন জিততে চান? শেষ মুহূর্তে কিনে ফেলুন এই আধুনিক উপহারগুলি

Share:

নিজস্ব প্রতিনিধি: জামাইষষ্ঠী মানেই পাতে পাতে আদর-আপ্যায়ন, হাসি-আড্ডা আর পারিবারিক উষ্ণতা। তবে সময়ের সঙ্গে বদলেছে সম্পর্কের প্রকাশভঙ্গিও। এখনকার শাশুড়িরা শুধু সংসার সামলান না, তাঁরা স্মার্টফোনে ওটিটি দেখেন, অনলাইনে কেনাকাটা করেন, স্বাস্থ্য নিয়ে সচেতন থাকেন, আবার অবসরে বই পড়তেও ভালোবাসেন। তাই তাঁদের জন্য উপহারও হতে হবে সময়োপযোগী ও ভাবনাচিন্তা করে বেছে নেওয়া। হাতে যদি মাত্র এক দিনও থাকে, তবুও চিন্তার কারণ নেই। জামাইষষ্ঠীর আগে শেষ মুহূর্তে শাশুড়িকে চমকে দিতে বেছে নিতে পারেন এমন কিছু উপহার, যা যেমন ব্যবহারিক, তেমনই ভালোবাসার প্রকাশ। রইল তেমনই পাঁচটি আকর্ষণীয় পরামর্শ।

১) স্মার্ট ওয়াচ: শরীরের যত্ন নেওয়ার কথা সবাই ভাবেন, কিন্তু ব্যস্ততার কারণে নিয়মিত নিজের স্বাস্থ্য পর্যবেক্ষণ করা হয়ে ওঠে না। স্মার্ট ওয়াচ থাকলে দৈনিক পদক্ষেপ, হার্ট রেট, ঘুমের হিসাব থেকে শুরু করে বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত তথ্য সহজেই নজরে রাখা যায়। আধুনিক ডিজাইন ও সহজ ব্যবহারযোগ্যতার কারণে এটি হতে পারে আদর্শ উপহার।

২) ই-বুক রিডার: যাঁরা বই পড়তে ভালবাসেন কিন্তু সময়ের অভাবে বইয়ের দোকানে যাওয়া বা বই সংগ্রহ করা হয়ে ওঠে না, তাঁদের জন্য ই-বুক রিডার দুর্দান্ত উপহার। এক ডিভাইসেই হাজার হাজার বইয়ের সম্ভার, সঙ্গে পছন্দমতো ফন্ট ও আলো নিয়ন্ত্রণের সুবিধা।

৩) গানের রেডিয়ো: পুরনো দিনের গান শুনে স্মৃতির অলিগলিতে হাঁটতে ভালবাসেন অনেকেই। এখন এমন অনেক ডিজিটাল রেডিয়ো পাওয়া যায়, যেখানে আগে থেকেই হাজার হাজার বাংলা ও হিন্দি গান সংরক্ষিত থাকে। কিশোর কুমার, লতা মঙ্গেশকর কিংবা মান্না দে, শাশুড়ির পছন্দের শিল্পীদের গান উপহার হিসেবে তাঁর মন ভালো করে দিতে পারে।

৪) জিম বা ফিটনেস সদস্যপদ: স্বাস্থ্যই সম্পদ। তাই শাশুড়ির সুস্থতার কথা ভেবে তাঁকে জিম, যোগব্যায়াম বা ফিটনেস ক্লাসের সদস্যপদ উপহার দিতে পারেন। অনেক ফিটনেস সেন্টারেই তিন বা ছ’মাসের প্যাকেজে বিশেষ ছাড় মেলে।

৫) গিফ্‌ট ভাউচার: যাঁদের হাতে একেবারেই সময় নেই বা শাশুড়ির পছন্দ নিয়ে দ্বিধায় রয়েছেন, তাঁদের জন্য গিফ্‌ট ভাউচার সবচেয়ে নিরাপদ বিকল্প। বিভিন্ন অনলাইন শপিং প্ল্যাটফর্ম ও জনপ্রিয় ব্র্যান্ডের ভাউচার নির্দিষ্ট অঙ্কে কিনে সরাসরি তাঁর মোবাইলে পাঠিয়ে দেওয়া যায়। ফলে নিজের পছন্দমতো উপহার বেছে নেওয়ার স্বাধীনতাও থাকে তাঁর হাতে।

জামাইষষ্ঠীর উপহার মানেই দামি কিছু হতে হবে, এমন নয়। প্রয়োজন শুধু একটু যত্ন, ভালবাসা আর মানুষটিকে বোঝার চেষ্টা। কারণ, মন থেকে দেওয়া ছোট্ট উপহারও সম্পর্ককে আরও গভীর করে তুলতে পারে।

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আজ ধনতেরাসের সন্ধ্যায় এই ৫ জায়গায় জ্বালান প্রদীপ, মা লক্ষ্মীর কৃপায় আসবে সুখ-সমৃদ্ধি!

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী

রিলস স্ক্রল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল