পিরিয়ড ট্যাবু নাকি স্বাভাবিক বিষয়, খোলাখুলি জেমিমা রদ্রিগেজ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  মাঠে ব্যাট হাতে দাপট দেখালেও, মাঠের বাইরের এক বাস্তবিক  বিষয়  নিয়েও সরব হলেন ভারতীয় নারী ক্রিকেটার জেমিমা রদ্রিগেজ। সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্রিকেট দুনিয়ায় পিরিয়ড নিয়ে প্রচলিত ট্যাবু ও নীরবতা নিয়ে তিনি খোলাখুলি কথা বলেছেন ।তাঁর মতে,   আগে খেলাধুলার পরিবেশে পিরিয়ড নিয়ে খোলামেলা আলোচনা খুব একটা হতো না। বরং এক ধরনের “চুপ করে সহ্য করার” ট্যাবু সংস্কৃতি  ছিল।

 

সাধারণত পিরিয়ড  কোনো দুর্বলতা নয়, বরং নারীদের শরীরের স্বাভাবিক প্রক্রিয়া। কিছু  ক্ষেত্রে মহিলা খেলোয়াড়রা এই সময়  স্বাভাবিকভাবে পারফর্ম করতে পারেন। আবার কিছু সময়  বিশ্রামের প্রয়োজন হতে পারে, এই বিষয়টিকে স্বীকৃতি দেওয়াই জরুরি। এই প্রসঙ্গে তিনি তরুণীদের উদ্দেশে বার্তা দেন পিরিয়ড চলাকালীন খেলাধুলা করা বা না করা, দুটোই ব্যক্তিগত সিদ্ধান্ত।

 

বিশেষজ্ঞদের মতে, এই ধরনের খোলামেলা আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এখনও বহু ক্ষেত্রে পিরিয়ড-সংক্রান্ত লজ্জা ও ভয়ের কারণে মেয়েরা খেলাধুলা বা ব্যক্তিগত দৈনন্দিন কাজকর্ম থেকে দূরে সরে যায় বা অংশগ্রহণ কমিয়ে দেয়।ভারতের মতো দেশে পিরিয়ড  নিয়ে সামাজিক ট্যাবু দীর্ঘদিনের সমস্যা। এখনও অনেক ক্ষেত্রেই এটি ‘লুকিয়ে রাখার’ বিষয় হিসেবে দেখা হয়, যা নারীদের শিক্ষা, খেলাধুলা ও স্বাভাবিক জীবনযাত্রায় প্রভাব ফেলে। এই প্রেক্ষাপটে তিনি বলেছেন, শুধু একজন ক্রীড়াবিদের ব্যক্তিগত অভিজ্ঞতা নয়, বরং বৃহত্তর সমাজে পরিবর্তনের ডাক বলেই মনে করছেন অনেকে।মাঠের বাইরের এই লড়াইয়ে জেমিমার মতো কণ্ঠস্বরই হয়তো বদলে দিতে পারে মানসিকতা যেখানে পিরিয়ড আর ট্যাবু নয়, বরং স্বাভাবিক জীবনের অংশ হিসেবে স্বীকৃত হবে।

 

আবহাওয়ার হঠাৎ বদলেই বাড়ছে অসুস্থতার ঝুঁকি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

মায়ের গর্ভেই সন্তানের চোখে ছানি! কোন কারণে বাড়ছে এই ঝুঁকি?

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

নীরবতাও জীবনে ডেকে আনে বিপর্যয়, জেনে রাখুন লক্ষণগুলো

সকাল শুরু হচ্ছে তাড়াহুড়োয়? যোগব্যায়ামের এই সহজ রুটিনে বাড়তে পারে এনার্জি

শুক্র-শনির মিলনে নবপঞ্চম যোগের সৃষ্টি, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের

চন্দ্র-কেতুর মিলনে কাল সর্প যোগ, আগামী ১৪ দিন জীবন তছনছ হয়ে যাবে ৪ রাশির জাতকদের

পুরনো অভ্যাস চাপে ফেলবে, রাস্তায় গাড়ি নিয়ে বেরোবেন না, পরিবারে নতুন অতিথির আগমন

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

উত্তর দমদম পুরসভায় চেয়ারম্যান সহ ২১ কাউন্সিলরের গণ ইস্তফা

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের