জানেন ক্রুশবিদ্ধ অবস্থায় যিশু কি বলেছিলেন? জেনে নিন…

ছিলেন শুধু মাতা মেরি ও প্রিয় শিষ্য যোহন।

Share:

নিজস্ব প্রতিনিধি: যারা যিশুকে বিশ্বাস করেন, তাঁদের কাছে অন্যতম পবিত্র দিন গুড ফ্রাই ডে (GOOD FRIDAY)। এই দিনে ‘ঈশ্বরের পুত্র’কে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। জানেন ক্রুশবিদ্ধ অবস্থায় কী বলেছিলেন তিনি?

১। হে পিতা তুমি এদের ক্ষমা করো, এরা জানে না এরা কী করছে। যিশু খ্রিস্টের এই কথাটি অনেকেই জানেন। তাঁকে যখন ক্রুশবিদ্ধ করা হয়েছিল, তখন তিনি ‘ঈস্বর’-এর কাছে অপরাধীদের ভুলকে ক্ষমা করে দিতে বলেন।

২। হে নারী ওই দেখ তোমার পুত্র। ওই দেখ তোমার মাতা। যিশু খ্রিস্টকে ক্রুশে দেওয়ার পরে সেখান থেকে সকলে পালিয়ে গিয়েছিলেন। ছিলেন শুধু মাতা মেরি ও প্রিয় শিষ্য যোহন। যিশু খ্রিস্ট প্রথমে তাঁর মায়ের উদ্দেশ্যে বলেন, হে নারী ওই দেখ তোমার পুত্র। যোহনকে দেখিয়ে তিনি এই কথা বলেছিলেন। আর তারপরে মাকে দেখিয়ে যোহনের উদ্দেশ্যে বলেছিলেন, ওই দেখ তোমার মাতা।

৩।পরমদেশে আমার সঙ্গে উপস্থিত হবে।  ক্রুশবিদ্ধ অবস্থায় যিশুর দুই দিকে  ছিল দু’ই অপরাধী। একজন যিশুকে কটাক্ষ করলেও অন্যজন বলেছিলেন, তাঁরা অন্যায় করে উচিৎ শাস্তি পাচ্ছেন কিন্তু যিশু তা না করেও এই শাস্তি পাচ্ছেন। বলেছিলেন, তিনি ‘আপন দেশ’-এ গেলে যেন সেই অপরাধীকে মনে করেন। এরপরেই যিশু তাঁর উদ্দেশ্যে বলেছিলেন, আজই আমার সঙ্গে পরমদেশে উপস্থিত হবে।

৪। ঈশ্বর আমার, ঈশ্বর আমার, তুমি কেন আমায় পরিত্যাগ করেছ? অসহ্য যন্ত্রণা ভোগ করে কাঁদতে কাঁদতে যিশু ‘পরম পিতা’র উদ্দেশ্যে বলেছিলেন এই কথা।

৫। আমার তেষ্টা পেয়েছে। ‘ঈশ্বরপুত্র’কে ক্রুশবিদ্ধ করা হয়েছিল কিন্তু তার আগে সারা রাত ধরে তার ‘বিচার’ (প্রহসন) চলেছিল। তিরস্কার ও কটাক্ষ করা হয়েছিল। পোশাক খুলে তাঁকে চাবুক মারা হয়েছিল। এরপরে তীব্র রোদে ভারী ক্রুশ বহন করে পাহাড়ে উঠতে হয়েছিল। মাথায় পরানো হয়েছিল কাঁটার মুকুট। বর্শা দিয়ে খোঁচানো হচ্ছিল। এরমধ্যে একবারও জল পান করেননি তিনি। সেই ইচ্ছা প্রকাশ করলে তাঁকে দেওয়া হয়েছিল পিত্ত মেশানো আঙুরের রস।

৬। সমাপ্ত হলো। বিশ্বাস করা হয়, যিশু বলেছিলেন তিনি যে কাজ করতে এসেছিলেন তা শেষ হল। সকলের জন্য প্রায়শ্চিত্ত করেছিলেন ‘প্রভু-পিতা’র কাছে।

৭। পিতা তোমার হাতে আমার আত্মা সমর্পণ করি। শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে যিশু পরম পিতার উদ্দেশ্যে এই কথা বলেছিলেন।    

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক