Jio-র ৭৭ টাকার প্ল্যানের কথা জানেন? কম পয়সায় মিলবে বড় ফায়দা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিনভর মোবাইলে ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে আচমকাই ডেটা শেষ। অথচ হাতে এখনও বেশ কয়েকটা দিন বাকি। এমন পরিস্থিতিতে নতুন করে পুরো রিচার্জ না করে যদি অল্প খরচে বাড়তি ডেটা পাওয়া যায়, তা হলে মন্দ কী। গ্রাহকদের সেই প্রয়োজনের কথা মাথায় রেখেই জিও নিয়ে এসেছে কম দামের একটি ডেটা প্যাক। মাত্র ৭৭ টাকা খরচ করলেই মিলছে ৩ জিবি অতিরিক্ত ডেটা। শুধু তাই নয়, এই প্যাকের সঙ্গে থাকছে জিওহটস্টারের সুবিধাও।

কী থাকছে জিও-র ৭৭ টাকার প্যাকে?

কম খরচে বাড়তি ডেটা:
মাত্র ৭৭ টাকা খরচ করেই ৩ জিবি অতিরিক্ত ডেটা পাওয়া যাচ্ছে। যাঁদের প্রতিদিনের ডেটা ব্যবহারের পরিমাণ বেশি, তাঁদের জন্য আচমকা ডেটা শেষ হয়ে গেলে এই প্যাকটি কাজে আসতে পারে।

মেয়াদ/বৈধতাঃ প্যাকটির বৈধতা ৫ দিন। অর্থাৎ, রিচার্জ করার পর এই সময়ের মধ্যেই ৩ জিবি ডেটা ব্যবহার করতে হবে। দীর্ঘমেয়াদি ব্যবহারের জন্য এটি নয়, বরং কয়েক দিনের বাড়তি প্রয়োজন মেটানোর জন্যই এই প্যাক।

জিওহটস্টারের সুবিধা: শুধু ডেটা নয়, এই প্যাকের সঙ্গে জিওহটস্টারের সুবিধাও থাকছে। ফলে মোবাইলে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান, ওয়েব সিরিজ কিংবা খেলাধুলার অনুষ্ঠান দেখার সুযোগ মিলবে।

আলাদা করে কল বা এসএমএস নেই: এটি কোনও পূর্ণাঙ্গ রিচার্জ প্ল্যান নয়। ৭৭ টাকার রিচার্জে ভয়েস কল বা এসএমএস-এর সুবিধা পাওয়া যাবে না। তাই এই প্যাক ব্যবহার করতে হলে নম্বরে আগে থেকেই একটি সক্রিয় বেস প্ল্যান থাকা প্রয়োজন।

আরও পড়ুনঃ একঘেয়ে স্বাদ থেকে মুক্তি চান? বানিয়ে নিন মশলাদার ঢেঁড়শ-পনিরের তরকারি

কাদের জন্য সুবিধার? 
যাঁদের মাসিক রিচার্জের ডেটা নির্দিষ্ট সময়ের আগেই শেষ হয়ে যায়, তাঁদের জন্য এটি একটি স্বল্পমেয়াদি বিকল্প হতে পারে। বিশেষ করে নতুন করে পুরো রিচার্জ না করে কয়েক দিনের জন্য বাড়তি ডেটা প্রয়োজন হলে ৭৭ টাকার প্যাকটি বিবেচনা করা যায়।

রিচার্জের আগে যা মাথায় রাখবেন:
৩ জিবি ডেটা শেষ হয়ে গেলে অতিরিক্ত ডেটার সুবিধা আর থাকবে না। আবার ৫ দিনের মেয়াদ পেরিয়ে গেলেও প্যাকটি শেষ হয়ে যাবে। তাই প্রয়োজন ও ব্যবহারের ধরন বুঝে রিচার্জ করাই ভাল।

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক