বিনা পেট্রোলে যাবে ৯০ কিলোমিটার, শিগগিরই বাজারে আসছে চমকপ্রদ গাড়ি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পেট্রলের লাগাতার দাম বৃদ্ধি অনেক গাড়ির মালিকের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। এমনকি জ্বালানির জ্বলুনি থেকে বাঁচতে অনেকে গাড়ি কেনার পরিকল্পনাও দূর করেছেন। তাদের জন্য সুখবর নিয়ে আসছে গাড়ি নির্মাতা সংস্থা JSW Motors। সংস্থার আসন্ন এসইউভি JSW Combat-কে ঘিরে ইতিমধ্যেই গাড়িপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। এই গাড়ির বিশেষত্ব, ব্যাটারির সাহায্যে পেট্রল ছাড়াই পাড়ি দিতে পারবে প্রায় ৯০ কিলোমিটার পথ। শুধু তা-ই নয়, পেট্রল ও ব্যাটারির সম্মিলিত শক্তিতে এক বার সম্পূর্ণ জ্বালানি ভরে এবং ব্যাটারি চার্জ করে প্রায় ১১০০ কিলোমিটার পথ চলার ক্ষমতা থাকতে পারে গাড়িটির। সব ঠিক থাকলে আগামী ৪ ডিসেম্বর ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করতে পারে এই নতুন এসইউভি।

কী কী বিশেষত্ব থাকছে গাড়িতে?

পেট্রল ও ব্যাটারি, দুইয়ের সুবিধা

JSW Combat-এ থাকতে পারে ১.৫ লিটারের টার্বো পেট্রল ইঞ্জিন এবং ১৮.৪ কিলোওয়াট-ঘণ্টা ক্ষমতার ব্যাটারি। ফলে প্রয়োজন অনুযায়ী বিদ্যুতের সাহায্যে কিংবা পেট্রল ইঞ্জিনের মাধ্যমে গাড়িটি চালানো যাবে। শহরের রাস্তায় কম দূরত্বের যাতায়াতে ব্যাটারির ব্যবহার বিশেষ সুবিধা দিতে পারে।

ইঞ্জিনের শক্তি ও গতি কেমন?

গাড়িটিতে দু’টি বৈদ্যুতিক মোটর এবং তিন গতির বিশেষ হাইব্রিড গিয়ারবক্স থাকার সম্ভাবনা রয়েছে। ইঞ্জিন ও মোটরের সম্মিলিত শক্তি সর্বোচ্চ ৩৬০ অশ্বক্ষমতা হতে পারে। সর্বোচ্চ টর্ক হতে পারে ৬১০ নিউটন-মিটার। তবে এই সমস্ত তথ্যই এখনও সম্ভাব্য হিসাবের উপর নির্ভরশীল।

নকশা

গাড়িটির বাইরের দিকে থাকছে আকর্ষণীয় সাজ। ২০ ইঞ্চির অ্যালয় চাকা, ছাদের উপরে রেল, চাকার চারপাশে বিশেষ আবরণ এবং পিছনে অতিরিক্ত চাকা রাখার ব্যবস্থা থাকতে পারে। পাঁচ আসনের এই এসইউভিটি তৈরি করা হচ্ছে মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরের কারখানায়।

দাম কত?

ভারতীয় বাজারে JSW Combat-এর সম্ভাব্য প্রারম্ভিক দাম ৩৫ থেকে ৪০ লক্ষ টাকা হতে পারে। তবে চূড়ান্ত দাম ও সমস্ত বৈশিষ্ট্য সম্পর্কে সংস্থার আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে।

বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলার দাপট! প্রথম তিনে IIT খড়্গপুর, এগিয়ে যাদবপুরও

ভারতের বিরুদ্ধে সিরিজের আগে দল ঘোষণা নিউজিল্যান্ডের, চোট সারিয়ে ফিরছেন তারকা অলরাউন্ডার

মুক্তি পেলেন ধ্রুব রাঠি, যন্তর মন্তরে না যাওয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের

হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামবে আমেরিকা? সৌদিতে প্রাণঘাতী হামালার পরেই বিরাট ইঙ্গিত ট্রাম্পের

ধর্মীয় বিশ্বাস নিয়ে বিবাদের জেরে কুড়ুল দিয়ে স্ত্রীকে কুপিয়ে খুন পাষন্ড স্বামীর

দ্বিতীয় দিনের প্রতিবাদের আগেই সতর্কতামূলক গ্রেফতার সিজেপি প্রধান অভিজিৎ দীপকে সহ ৩ নেতা

পুজোর ছুটি কাটুক ঐতিহ্যের আঙিনায়, ঘুরে আসতে পারেন নাড়াজোলে

ফের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, দুর্গাপুজোয় কেমন থাকবে কলকাতা-সহ গোটা বাংলার আবহাওয়া?

সৌদি আরবে বিমানবন্দরে ফের হামলা, মৃত অন্তত ১২

পুজোর মুখে অগ্নিগর্ভ মণিপুর, সশস্ত্র হামলায় ২৪ ঘন্টায় নিহত ৯, পুড়ে ছাই ১৪ বাড়ি

দিল্লিতে ট্রেন ও মেট্রো বন্ধ নিয়ে দায়ের মামলা, রবিবার শুনানি সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চে

জীবন নিয়ে খেলা! ১৫ ফুটের অজগরের সঙ্গে সেলফি, তার পর…..

পুজোর ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনে শতাধিক বিশেষ ট্রেন, খোলা হচ্ছে বাড়তি কাউন্টার

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি