রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই, সহজে বানিয়ে ফেলুন স্যালমন মাছের এই সুস্বাদু রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  একঘেয়ে খাবার থেকে একটু ভিন্ন কিছু খেতে চাইলে তৈরি করতে পারেন লেমন স্যামন-অরজো বেক। নরম স্যামন মাছ, লেবুর টক-ঝাঝালো স্বাদ এবং অরজো পাস্তার মেলবন্ধনে তৈরি এই পদটি যেমন সুস্বাদু, তেমনই পুষ্টিকর। দুপুরের খাবার হোক কিংবা ডিনার, পরিবারের সকলের জন্য এটি হতে পারে একটি পারফেক্ট ওয়ান-প্যান মিল। সবচেয়ে বড় কথা, খুব বেশি সময়ও লাগে না এই পদ তৈরি করতে। 

উপকরণ

স্যামন ফিলে – ৪ টুকরো
অরজো পাস্তা – ১ কাপ
চিকেন বা ভেজিটেবল স্টক – ২ কাপ
রসুন কুচি – ৩ কোয়া
লেবুর রস – ২ টেবিল চামচ
লেবুর খোসা কুঁচি (জেস্ট) – ১ চা চামচ
অলিভ অয়েল – ২ টেবিল চামচ
পালং শাক – ১ কাপ
পারমেজান চিজ – ¼ কাপ
 লবণ – স্বাদমতো
 গোলমরিচ গুঁড়ো – স্বাদমতো
পার্সলে কুচি – সাজানোর জন্য

প্রণালি

ওভেন ২০০ ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট করে নিন। একটি বেকিং ডিশে অরজো, স্টক, রসুন, লেবুর রস ও লেবুর খোসা কুঁচি মিশিয়ে দিন। স্যামনের টুকরোগুলোতে অলিভ অয়েল, লবণ ও গোলমরিচ মাখিয়ে অরজোর উপর সাজিয়ে রাখুন। ডিশটি ফয়েল দিয়ে ঢেকে ২০-২৫ মিনিট বেক করুন। অরজো নরম হয়ে এলে পালং শাক ও পারমেজান চিজ মিশিয়ে আরও ৫ মিনিট বেক করুন। ওভেন থেকে বের করে উপর থেকে পার্সলে ছড়িয়ে পরিবেশন করুন।

লেবুর সতেজ গন্ধ , স্যামনের নরম টেক্সচার এবং অরজোর মোলায়েম স্বাদ, সব মিলিয়ে এই পদটি আপনার ডাইনিং টেবিলে এনে দেবে রেস্তোরাঁর স্বাদ।

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল