সর্ষের সুগন্ধে জমে উঠুক দুপুরের ভোজ, বানিয়ে নিন বাঙালির প্রিয় ‘ভেটকি পাতুরি’

Share:

নিজস্ব প্রতিনিধি: কলাপাতার মোড়কে সর্ষে, পোস্ত ও কাঁচালঙ্কার ঝাঁঝালো স্বাদে তৈরি ভেটকি পাতুরি বাঙালি রান্নার অন্যতম জনপ্রিয় পদ। বাড়ির বিশেষ অনুষ্ঠান থেকে শুরু করে পুজো বা অতিথি আপ্যায়ন গরম ভাতের সঙ্গে এই পদের তুলনা মেলা ভার। সঠিক মশলার মিশ্রণ এবং কলাপাতার সুগন্ধে ভেটকি মাছের স্বাদ আরও কয়েক গুণ বেড়ে যায়।

উপকরণ

ভেটকি মাছের বোনলেস ফিলে (৫০০ গ্রাম ),সর্ষে (২৫ গ্রাম ), পোস্ত (১ টেবিল চামচ ), টক দই (১ টেবিল চামচ ), হলুদ গুঁড়ো (১ চা চামচ ), লাল লঙ্কার গুঁড়ো (১ চা চামচ ), কাঁচালঙ্কা( ৪-৫টি ), সর্ষের তেল (৩ টেবিল চামচ ), নুন (স্বাদমতো ), কলাপাতা (প্রয়োজনমতো ), সুতো (বাঁধার জন্য)।

প্রদ্ধতি

প্রথমে সর্ষে এক ঘণ্টা ভিজিয়ে কাঁচালঙ্কা দিয়ে বেটে নিন। আলাদা করে পোস্তও ভিজিয়ে মিহি পেস্ট তৈরি করুন। মাছে প্রথমে নুন, হলুদ ও সামান্য লঙ্কার গুঁড়ো মেখে ১০ মিনিট রেখে দিন। এরপর মাছের সঙ্গে সর্ষে বাটা, পোস্ত বাটা, টক দই, ২ টেবিল চামচ সর্ষের তেল এবং সামান্য নুন মিশিয়ে ৩০ মিনিট মেরিনেট করুন। কলাপাতা হালকা আঁচে সেঁকে নরম করে নিন যাতে সহজে ভাঁজ করা যায়। প্রতিটি পাতায় সামান্য সর্ষের তেল মাখিয়ে একটি কাঁচালঙ্কা ও মেরিনেট করা মাছ রেখে সুন্দরভাবে মুড়ে সুতো দিয়ে বেঁধে নিন। একটি ননস্টিক প্যানে সামান্য সর্ষের তেল ব্রাশ করে পাতুরিগুলি সাজিয়ে ঢেকে খুব কম আঁচে ৮ থেকে ১০ মিনিট রান্না করুন। এরপর উল্টে আরও কিছুক্ষণ  রান্না করুন। চাইলে স্টিমার বা ওভেনেও রান্না করা যায়।

গরম গরম কলাপাতা খুলে ধোঁয়া ওঠা সাদা ভাত বা বাসন্তী পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন। সর্ষের ঝাঁঝ, পোস্তর মোলায়েম স্বাদ এবং কলাপাতার সুগন্ধ মিলিয়ে এই ভেটকি পাতুরি যে কোনও ভোজনরসিকের মন জয় করবে।

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

পথ দুর্ঘটনার তদন্তে গিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার আহত ৩ যুবক

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….

পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে ‘প্রতারণা’, পুলিশের জালে ১

লেকটাউনে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধৃত গৃহশিক্ষক