গরমে হালকা ও টেস্টি স্ন্যাকস,লো ক্যালোরি দই বুন্দি চাট

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  চাট মানেই টক, মিষ্টি আর মশলাদার স্বাদের এক দুর্দান্ত খাবার ,যা ভারতীয় স্ট্রিট ফুডের অন্যতম জনপ্রিয় অংশ। তবে একটু স্মার্ট পরিবর্তন আনলেই এই প্রিয় খাবারটিকে আরও স্বাস্থ্যকর করা যায়। লো-ক্যালোরি দই বুন্দি চাট ঠিক তেমনই একটি রেসিপি, যেখানে ঠান্ডা দই, মুখরোচক বুন্দি ও বিভিন্ন উপকরন মিলে তৈরি হয় একটি হালকা অথচ তৃপ্তিদায়ক স্ন্যাকস যা গরমের দিনে বিশেষভাবে আরামদায়ক।

 

উপকরণ

১ কাপ বুন্দি

১  কাপ ফেটানো দই

৫টি পাপড়ি

১টি সেদ্ধ আলু

১/২টি পেঁয়াজ (কুচি)

১/২টি টমেটো (কুচি)

স্বাদমতো নুন

চাট মসলা

লাল লঙ্কা গুঁড়ো

জি্রে গুঁড়ো

 গ্রিন চাটনি

তেঁতুল চাটনি

সেভ (গার্নিশের জন্য)

 ধনেপাতা

ডালিম দানা (ঐচ্ছিক)

 

পদ্ধতি

একটি বাটিতে ফেটানো দই নিয়ে তাতে অর্ধেক বুন্দি, নুন ও জিরে গুঁড়ো মিশিয়ে নিন ,এতে ক্রিমি বেস তৈরি হবে।এই মিশ্রণটি প্লেটে ছড়িয়ে তার উপর ভাঙা পাপড়ি, সেদ্ধ ছোলা ও আলুর টুকরো দিন। হালকা করে লাল লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিন। আবার দই দিয়ে একটি স্তর তৈরি করুন এবং বাকি বুন্দি ছড়িয়ে দিন। উপরে সামান্য জিরা গুঁড়ো ছড়িয়ে দিন। গ্রিন চাটনি ও তেঁতুল চাটনি ঢেলে দিন। উপর থেকে চাট মসলা ছড়িয়ে দিন‌।ধনেপাতা, সেভ এবং চাইলে ডালিম দানা  দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

 

এই লো-ক্যালোরি দই বুন্দি চাট শুধু সুস্বাদুই নয়, বরং দ্রুত তৈরি করা যায় এবং গরমে শরীরকে ঠান্ডা রাখতেও সাহায্য করে। টক-মিষ্টি-মশলাদার স্বাদের এই হালকা স্ন্যাকস বিকেলের ক্ষুধা মেটানোর জন্য একেবারে পারফেক্ট রেসিপি।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য