শৌচাগারের জল দিয়ে তৈরি হচ্ছে শিকঞ্জি! ভাইরাল ভিডিও দেখে আঁতকে উঠেছেন নেটিজেনরা

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রচণ্ড গরমে হাঁসফাঁস! সামনে শিকঞ্জির ঠেলাগাড়ি দেখলেই যেন পা থেমে যায়। এক গ্লাস ঠাণ্ডা শিকঞ্জি খেলেই যেন মিলবে স্বস্তি এমনটাই ভাবেন সবাই। এবার সেই শিকঞ্জিকে নিয়েই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে বিতর্ক। দাবি করা হচ্ছে, উত্তরপ্রদেশের লখনউ রেলস্টেশনে এক শিকঞ্জি বিক্রেতাকে প্রকাশ্য শৌচাগার থেকে জল ভরতে দেখা গিয়েছে। ভিডিওটি সামনে আসতেই খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যবিধি এবং পথের ধারের খাবারের মান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। যদিও ভাইরাল ভিডিওটির সত্যতা এখনও পর্যন্ত সরকারি ভাবে নিশ্চিত করা হয়নি।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় বলে দাবি করা হচ্ছে, লখনউ রেলস্টেশনের এক শিকঞ্জি বিক্রেতা একটি পাবলিক টয়লেট থেকে পাত্রে জল সংগ্রহ করছেন। ভিডিওটি প্রকাশ্যে আসার পর মুহূর্তের মধ্যেই নেটমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। বহু নেটিজেন বিষয়টিকে অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে কঠোর প্রশাসনিক পদক্ষেপের দাবি তুলেছেন।

আরও পড়ুন: বার বার যৌন হেনস্থায় ভাঙল ধৈর্য্যের বাঁধ, ব্লেড দিয়ে শ্বশুরের পুরুষাঙ্গ ফালাফালা করল পুত্রবধূ

ভিডিওটি ঘিরে ক্ষোভ উগরে দিয়ে এক ব্যবহারকারী লেখেন, ‘যদি সত্যিই শৌচাগারের জল ব্যবহার করে শিকঞ্জি তৈরি করা হয়ে থাকে, তাহলে এটি মানুষের স্বাস্থ্যের সঙ্গে প্রতারণা। এমন কাজের জন্য কঠোর শাস্তি হওয়া উচিত।’ অন্য এক নেটিজেনের মন্তব্য, ‘গরমের দিনে মানুষ নিশ্চিন্তে শিকঞ্জিকে বেছে নেন। যদি এই অভিযোগ সত্যি হয় তাহলে এটি অত্যন্ত ভয়ঙ্কর এবং অবিলম্বে এমন কাজ বন্ধ করা দরকার।’ শিকঞ্জি গরমের সময় অত্যন্ত জনপ্রিয় একটি পানীয়। রেলস্টেশন, বাসস্ট্যান্ড, বাজার কিংবা রাস্তার ধারে প্রতিদিন অসংখ্য মানুষ এটি পান করেন। তাই এই ধরনের পানীয় তৈরিতে ব্যবহৃত জলের মান এবং পরিচ্ছন্নতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে, দূষিত জল ব্যবহার করলে কলেরা, টাইফয়েড, আমাশয়, হেপাটাইটিস-এ এবং গ্যাস্ট্রোএন্টেরাইটিসের মতো একাধিক জলবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। সেই কারণেই খাদ্য প্রস্তুত ও পরিবেশনের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলা জরুরি। তবে এই ঘটনাকে ঘিরে একটি গুরুত্বপূর্ণ বিষয়ও সামনে এসেছে। এখনও পর্যন্ত রেল কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে ভাইরাল ভিডিওটির সত্যতা নিশ্চিত করা হয়নি। ভিডিওটি কবে ধারণ করা হয়েছে সেটিও স্পষ্ট নয়। পাশাপাশি ভিডিওতে দেখা ব্যক্তির বিরুদ্ধে কোনও তদন্ত বা প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, সে সম্পর্কেও সরকারি ভাবে কিছু জানানো হয়নি।

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩

রবীন্দ্র সরোবরে নয়, ৫০টি বিকল্প ঘাটেই হবে ছটপুজো, ঘোষণা অগ্নিমিত্রার

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহেই নতুন প্রস্তাব, আমেরিকাকে ৭ শর্ত দিল ইরান

ভাইয়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা? ভাইফোঁটায় বানান সুগার ফ্রি বাদামের বরফি

দুই পা হারিয়েও হার মানেননি সুদীপ, অদম্য লড়াইয়ে আজ স্বনির্ভর রানাঘাটের যুবক

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

‘সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য