রীতি মেনে মাহেশে পালিত হচ্ছে রথযাত্রা, সকাল থেকে ভক্তদের উপচে পড়া ভিড়

Share:

নিজস্ব প্রতিনিধি:  মাহেশের রথযাত্রা ৬৩০ বছরে পদার্পন করেছে। হুগলির শ্রীরামপুরের মাহেশের রথযাত্রা ভারতের দ্বিতীয় প্রাচীনতম এবং বাংলার প্রাচীনতম উৎসব। আজ জগন্নাথ দেব রথে চড়ে যাবেন মাসির বাড়ি । বৃষ্টি উপেক্ষা করেই রথের দড়িতে টান দিতে ভিড় জমাতে শুরু করেছেন ভক্তরা। মাহেশে জগন্নাথ মন্দিরের সামনে জিটি রোডের পাশে সারা বছর রাখা থাকে এই রথ। রথযাত্রার দিন জগন্নাথ দেবের সঙ্গেই বলরাম ও সুভদ্রা রথে চেপে মাসির বাড়ি যাবেন।  সেই উৎসবকে ঘিরে চরম উন্মাদনা শ্রীরামপুরে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর থেকেই মাহেশ জগন্নাথ মন্দিরে উপচে পড়েছে ভিড় । ঐতিহ্যবাহী মন্দিরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তদের সমাগম ঘটছে। সারা বছর মন্দিরের ভিতরে থাকে জগন্নাথ, বলরাম এবং শুভদ্রার মূর্তি। তবে বিশেষ বিশেষ দিনে মূর্তি মন্দিরে ভেতর থেকে মূল ফটকের বাইরে আনা হয়। রথ যাত্রার দিনেও মূল ফটকের বাইরে আনা হয় জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে। লাখ লাখ ভক্ত ফুল বেলপাতা চন্দন দিয়ে পুজো দেন। পুজোকে কেন্দ্র করে মন্দিরের পাশের স্নান পিড়ি মাঠে বসে বিশাল মেলা।

জেনে নিন মাহেশের রথের বিশেষত্ব 

মাহেশে আগে কাঠের রথে চেপে মাসির বাড়ি যেতেন জগন্নাথ বলরাম এবং সুভদ্রা। তবে সেই রথ এখন লোহা দিয়ে তৈরি। মার্টিন বার্ন কোম্পানীর তৈরী লোহার রথের বয়স প্রায় ১৪০ বছর। বর্তমানে এই রথের দেখভাল করেন কলকাতা শ্যামবাজারের বসু পরিবার। ৯ চুড়া বিশিষ্ট এই রথ ৫০ ফুট উচ্চতার। লোহার বারোটি চাকা রয়েছে। মন্দিরের ভেতরেই সকাল থেকে চলছে ভক্তিগীতি, এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। মন্দিরে সকাল থেকে চলে পুজো পাঠ।

এই প্রথম রাজ্য সরকারের পক্ষ থেকে রথযাত্রা উপলক্ষে রাজ্যের বড় রথযাত্রা কমিটি গুলোকে পাঁচ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হয়েছে। শ্রীরামপুরের মহেশ জগন্নাথ মন্দিরকেও দেওয়া হয়েছে সেই অনুদান। সরকারি সেই অনুদান পেয়েও বেশি করে সাজিয়ে তোলা হয়েছে মন্দির প্রাঙ্গণ। লক্ষ লক্ষ ভক্ত যারা পুজো দিতে আসছেন তাঁদের সকলের হাতেই তুলে দেওয়া হচ্ছে ভোগের প্রসাদ। 

‘কথা শোনেননি, প্রভু অহংকার সয় না, ফল পেলেন মমতা’, মন্তব্য জগন্নাথধামের মুখ্য পানিগ্রাহীর

হরমুজ দিয়ে যাওয়া জাহাজে নিয়োগ করা যাবে না ভারতীয় নাবিকদের, নির্দেশিকা জারি নয়াদিল্লির

নবম শ্রেণিতে তৃতীয় ভাষা লাগু করবেন না, কেন্দ্রকে পরামর্শ সুপ্রিম কোর্টের

বর্ষায় রোগজীবাণু দূরে রাখতে ডায়েটে যোগ করুন বুস্টিং স্যালাড

বাংলার মিহিদানা খাওয়ার শখ হয়েছিল স্বয়ং জগন্নাথের, জানুন মাহেশের ৫৬ ভোগে কী কী থাকে?

ইসকনের ৫৫তম রথযাত্রার সূচনা মুখ্যমন্ত্রীর, সাষ্টাঙ্গে প্রণাম শুভেন্দুর

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত শিলিগুড়ি, ধস সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়কে, বিপাকে স্থানীয়রা

ধনেপাতার ডাঁটি ফেলে দিচ্ছেন? রান্নার স্বাদ দ্বিগুণ করতে ব্যবহার করুন এই ৫ উপায়ে!

রথযাত্রার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, মায়াপুরে গো-সেবায় সস্ত্রীক দিলীপ

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

মায়ানমার উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

ডিম দিয়ে বানান নরম তুলতুলে পুডিং, স্বাদে মাত করবে সবাইকে

রীতি মেনে মাহেশে পালিত হচ্ছে রথযাত্রা, সকাল থেকে ভক্তদের উপচে পড়া ভিড়