ইডলি দিয়ে বানিয়ে ফেলুন মশলাদার কোফতা কারি, রইল সহজ রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: ইডলি সাধারণত নারকেলের চাটনি বা সম্বারের সঙ্গে খাওয়া হয়। তবে ইডলিকে যদি একটু অন্যভাবে পরিবেশন করতে চান, তাহলে তৈরি করতে পারেন মশলাদার ইডলি কোফতা কারি। দক্ষিণ ভারতীয় ইডলির সঙ্গে উত্তর ভারতীয় মশলাদার গ্রেভির এই মেলবন্ধন স্বাদে একেবারেই অনন্য। 

উপকরণ

১ কেজি  ইডলি ব্যাটার, ৩টি কাঁচালঙ্কা কুচি, ১/২ ইঞ্চি আদা কুচি, ২ টেবিল চামচ ধনেপাতা কুচি, ১ চা চামচ লঙ্কাগুঁড়ো, ১ চা চামচ আমচুর পাউডার, ১/২ চা চামচ জিরেগুঁড়ো, ১/২চা চামচ গরমমশলা, প্রয়োজনমতো  তেল, ২ টেবিল চামচ ঘি, ২ টেবিল চামচ তেল, ২টি শুকনো লঙ্কা, ২-৩টি লবঙ্গ, ৩টি গোলমরিচ, ১টি বড় এলাচ, ২টি মাঝারি পেঁয়াজ  কুচি, ১/২ ইঞ্চি আদা কুচি, ২টি কাঁচালঙ্কা কুচি, ১ চা চামচ ধনেপাতার কুচি, ১ টেবিল চামচ ধনে গুঁড়ো, ৪টি টমেটোর পিউরি, ১ কাপ ফেটানো দই, ১/২ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কাগুঁড়ো, ১ চা চামচ হলুদ, ১ টেবিল চামচ আদা-রসুন বাটা, স্বাদমতো নুন।

পদ্ধতি

প্রথমে একটি বাটিতে লঙ্কাগুঁড়ো, আমচুর পাউডার, জিরেগুঁড়ো ও গরমমশলা মিশিয়ে তাতে ভাজা ইডলিগুলি দিয়ে হালকা হাতে টস করে নিন, যাতে মশলা ভালভাবে লেগে যায়। এরপর কড়াইয়ে ঘি ও তেল গরম করে শুকনো লঙ্কা, লবঙ্গ, গোলমরিচ ও বড় এলাচ দিয়ে ভেজে নিন। এবার পেঁয়াজ দিয়ে হালকা সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। তার মধ্যে আদা, কাঁচালঙ্কা ও ধনেপাতার ডাঁটা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করুন। এরপর ধনে গুঁড়ো দিয়ে ভালভাবে কষিয়ে নিন। এবার টমেটোর পিউরি, ফেটানো দই, লঙ্কাগুঁড়ো, হলুদ এবং আদা-রসুন বাটা দিয়ে সবকিছু ভাল করে মিশিয়ে ৪ থেকে ৫ মিনিট রান্না করুন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে জল দিয়ে গ্রেভি ফুটতে দিন। গ্রেভি ফুটে উঠলে মশলা মাখানো ভাজা ইডলিগুলি দিয়ে দিন। প্রয়োজনমতো নুন ও সামান্য গরম জল দিয়ে কয়েক মিনিট কম আঁচে রান্না করুন। এতে ইডলি গ্রেভির মশলা ভালভাবে শুষে নেবে। সবশেষে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিন। গরম গরম ইডলি কোফতা কারি রুটি, নান, পরোটা কিংবা সাদা ভাতের সঙ্গে পরিবেশন করুন।

ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হয়নি ৯ আবাসিকের, ‘শিখা ইন’ কাণ্ডে ময়নাতদন্তে নয়া তথ্য

ছররা গুলি ইস্যুতে এফআইআর দায়ের করেনি পুলিশ, থানার বাইরে ধর্নায় রাহুল গান্ধি

৮ বছর পর ফের মাঠে নামছেন রোনালদিনিও, কোন ক্লাবের হয়ে খেলবেন তিনি?

‘একনায়কতন্ত্র চলছে’, ISF-র সঙ্গ ছেড়ে বিস্ফোরক দাবি ‘তাজা নেতা’ আরাবুলের

গরম ভাতে অমৃত! চটপট বানিয়ে নিন ইলিশের লেজা ভর্তা

সরকারি হাসপাতালে নার্সের উপর হামলা, চড় মেরে পালাল যুবক, CCTV-তে ধরা পড়ল ভয়ানক দৃশ্য

অভিষেকের রক্ষাকবচ সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্য

যৌতুকে মেলেনি স্করপিও, স্ত্রী ও শিশুপুত্রকে খুন করে আত্মহত্যার চেষ্টা ঘাতক স্বামীর

‘দেশবিরোধী শ্লোগান উঠলেই যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইক’, হুঁশিয়ারি দিলীপের

৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প পেরুতে, কেঁপে উঠল লিমা-সহ একাধিক এলাকা

হাসপাতালে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর ফের জেলে ইমরান খান

বালিগঞ্জে ভুয়ো কল সেন্টারে হানা পুলিশের, বিদেশিদের প্রতারণার অভিযোগে গ্রেফতার ৪

দীর্ঘ চার মাস পর চোট কাটিয়ে ইউএস ওপেনে ফিরছেন টেনিস তারকা আলকারাজ

নিয়ম ভেঙে বেপরোয়া গতিতে গাড়ি, চাকা খুলে দুর্ঘটনা! নিউটাউনে গ্রেফতার ৩