গণেশ চতুর্থীতে বানান বাপ্পার প্রিয় ভোগ! রইল মোদকের সহজ রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গণেশ চতুর্থী মানেই ঘরে ঘরে বিঘ্নহর্তা শ্রী গণেশের আরাধনা এবং চারদিকে উৎসবমুখর পরিবেশ। আর বাপ্পার পুজো মানেই তাঁর সবচেয়ে প্রিয় মিষ্টি মোদক’-এর চম‍ৎকার সুবাস। পৌরাণিক কাহিনি অনুযায়ী, গণেশ চতুর্থীর পুজোয় বাপ্পার ভোগ হিসেবে মোদক নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই দোকান থেকে প্রচুর দাম দিয়ে মোদক কিনে আনার পরিবর্তে খুব সহজে বাড়িতেই বানিয়ে নিন বিঘ্নহর্তার প্রিয় মিষ্টি। কিভাবে বানাবেন?  

উপকরণ

১ কাপ কোড়ানো নারকেল, ১ কাপ কোড়ানো গুড়, ১ চা চামচ এলাচ গুঁড়ো, ১ চা চামচ ঘি, ১ কাপ চালের গুঁড়ো, ১ কাপ জল ও সামান্য নুন ।

পদ্ধতি

একটি প্যানে ১ চা চামচ ঘি গরম করে তাতে কোড়ানো নারকেল ও গুড় দিন। মিশ্রণটি আঠালো হয়ে এলে উপর থেকে এলাচ গুঁড়ো ছড়িয়ে মিশিয়ে নিন এবং গ্যাস বন্ধ করে পুরটি ঠাণ্ডা হতে দিন। অন্য একটি পাত্রে জল, সামান্য ঘি এবং এক চিমটি নুন দিয়ে ফুটিয়ে নিন। জল ফুটতে শুরু করলে আঁচ কমিয়ে চালের গুঁড়ো দিয়ে ভাল করে মিশিয়ে ঢাকা দিয়ে দিন। ভাল করে মেখে একটি নরম মণ্ড বা ডো তৈরি করে নিন। এবার মণ্ডটি থেকে ছোট ছোট লেচি কেটে বাটির মতো গোল গর্ত তৈরি করুন। মাঝে চামচ দিয়ে নারকেলের পুরটি দিয়ে দিন। এবার আঙুলের সাহায্যে চারপাশ থেকে কুঁচি বা পাপড়ির মতো ভাঁজ করে ওপরের মুখটি একসাথে এনে ছুঁচলো করে আটকে দিন। একটি বড় পাত্রে জল গরম বসিয়ে তার ওপর ফুটো থালা বা স্টিমার প্লেট রাখুন। থালায় সামান্য ঘি মাখিয়ে নিন। এবার মোদকগুলো প্লেটে সাজিয়ে ঢাকা দিয়ে মাঝারি আঁচে ১০ থেকে ১২ মিনিট ভাপিয়ে নিন। ভাপানো হয়ে গেলেই তৈরি গরম গরম নরম মোদক!

বোমা-ক্ষেপণাস্ত্রও আঘাত হানতে ব্যর্থ, পুতিন-শি’র গাড়ির সুরক্ষা চমকে দেবে

‘তৃণমূল কারোর বাবার সম্পত্তি নয়,’ মমতাকে কদর্য আক্রমণ ঋতব্রতের

একঘেয়ে ভাত খেতে ইচ্ছে করছে না? বানিয়ে ফেলুন ঝটপট পিনাট রাইস

প্রেমিকার গায়ে পেট্রল ঢেলে আগুন, ধস্তাধস্তিতে পুড়লেন যুবকও! চাঞ্চল্য কোচবিহারে

সিন্টার অফিসে ধুন্ধুমার, সরকারি নথি পাচারের অভিযোগে পুনম-উপাসনার মধ্যে চুলোচুলি

একঘেয়ে খাবারে বিরক্তি? বানিয়ে নিন স্পেশাল ‘তাওয়া মটর পোলাও’

‘পশ্চিমবঙ্গের হিন্দুদের অবস্থাও চিন্ময়কৃষ্ণ প্রভুর মতো হত’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

‘প্রেমিকের সঙ্গে থাকতে চাই’, জীবন বাজি রেখে মোবাইল টাওয়ারে উঠে জেদ তরুণীর

সামনেই দুর্গাপুজো তার আগে পুরীগামী একাধিক ট্রেন বাতিল, বিপাকে পর্যটকরা

নিম্নচাপ সরতেই কমছে বৃষ্টি, আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

ED অভিযানের পরেই বড় সিদ্ধান্ত, কংগ্রেসের সব পদ থেকে ইস্তফা হরিশ রাওয়াতের

ওয়াংখেড়েতে এবার শচিন-রাহানের নামে লাউঞ্জ, বড় পদক্ষেপ মুম্বই ক্রিকেট সংস্থার

প্রেমিকের সঙ্গে ঘর ছেড়ে পালিয়েছিলেন স্ত্রী, দুজনকে ধরে এনে বিয়ে দিলেন স্বামী

‘মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই তৃণমূলের অস্তিত্ব ছিল,’ দাবি দিলীপের