দুপুরের মেনুতে বানিয়ে নিন জিভে জল আনা বেসন ক্যাপসিকাম ভাজা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রোজকার ডাল-ভাতের সাথে যদি একটু অন্যরকম আর মুখরোচক কিছু পদ থাকে, তবে দুপুরের খাওয়াটা এক্কেবারে জমে যায়। প্রতিদিনের আলু বা পটল ভাজার একঘেয়েমি দূর করতে চটজলদি বানিয়ে নিন বেসন ক্যাপসিকাম ভাজা। ক্যাপসিকামের মুচমুচে টেক্সচারের সাথে ভাজা বেসনের সুগন্ধ আর মশলার যুগলবন্দি এই পদটিকে করে তোলে অত্যন্ত লোভনীয়। রুটি, পরোটা কিংবা গরম ভাতের সাথে এই পদটি দারুণ মানিয়ে যায়।

উপকরণ

২টি বড় ক্যাপসিকাম, ৫ টেবিল চামচ বেসন, ২ টেবিল চামচ সর্ষের তেল, ১/২ চা চামচ কালো জিরে, ১ চিমটে হিং, ১/২ চা চামচ হলুদ গুঁড়ো, ১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো, ১ চা চামচ ধনে গুঁড়ো, ১/২ চা চামচ চাট মশলা, স্বাদমতো নুন ও চিনি।   

পদ্ধতি

প্রথমে একটি শুকনো কড়াইতে বেসন দিয়ে হালকা আঁচে ২ থেকে ৩ মিনিট ড্রাই রোস্ট বা ভেজে নিন। এবার কড়াইতে তেল গরম করুন। তেল গরম হলে কালো জিরে এবং হিং ফোড়ন দিন। এবার মাঝারি আঁচে ২ থেকে ৩ মিনিট ক্যাপসিকাম ভেজে নিন। এবার এতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো এবং স্বাদমতো নুন ও সামান্য চিনি দিন। মশলাগুলো ক্যাপসিকামের সাথে ভাল করে মিশিয়ে নিন। মশলা কষে এলে আগে থেকে ভেজে রাখা বেসন অল্প অল্প করে কড়াইতে ছড়িয়ে দিন এবং অনবরত নাড়তে থাকুন। বেসন যেন ক্যাপসিকামের গায়ে ভালভাবে লেগে যায়। এই সময় আঁচ একদম কম রাখবেন। সবশেষে ওপর থেকে চাট মশলা ছড়িয়ে দিন। যদি খুব শুকনো মনে হয়, তবে সামান্য জলের ছিটে দিয়ে ঢাকা দিয়ে ১ মিনিট রেখে দিন। গরম গরম নামিয়ে দুপুরের ভাত ডালের সাথে অথবা রাতে গরম রুটির সাথে পরিবেশন করুন দারুণ সুস্বাদু বেসন ক্যাপসিকাম ভাজা!

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক