পেঁয়াজ ছাড়া তৈরি করুন রেস্তোরাঁ স্টাইলের চিকেন ঘি রোস্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: পেঁয়াজ ছাড়াই আবার চিকেন ঘি রোস্ট? একদম তাই! ঐতিহ্যবাহী দক্ষিণ ভারতীয় মশলার মেলবন্ধন আর ঘিরের খাঁটি সুবাসে তৈরি এই চিকেন ঘি রোস্টের স্বাদ এতটাই অতুলনীয় যে, পেঁয়াজ ছাড়া রান্না হয়েছে তা কেউ বুঝতেই পারবে না। গরম ভাত, পরোটা কিংবা লুচির সাথে জমে যাবে দুর্দান্ত।

উপকরণ:

ঘি-৩ টেবিল চামচ

চিকেন-৫০০ গ্রাম

আদা রসুন বাটা- ২ টেবিল চামচ

হলুদ গুঁড়ো-১ চা চামচ

কাশ্মীরি লঙ্কা গুঁড়ো-২ টেবিল চামচ

লঙ্কাগুঁড়ো- ১ চা চামচ

জিরে গুঁড়ো-১ চা চামচ

ধনে গুঁড়ো-১ টেবিল চামচ

গরম মশালা গুঁড়ো-১ চা চামচ

টমেটো সস -২ টেবিল চামচ

কারি পাতা -১০/১২ টি

নুন- স্বাদ অনুযায়ী

পদ্ধতি

প্যান গরম করে ৩ টেবিল চামচ ঘি দিয়ে কারি পাতা ফোড়ন দিন, কারি পাতা সবুজ থাকতে থাকতে চিকেন দিয়ে ভাজতে থাকুন, ৩ থেকে ৪ মিনিট পর প্যানের মাঝে চিকেন পিস সরিয়ে আদা রসুন বাটা দিয়ে কষাতে থাকুন।২ থেকে ৩ মিনিট কষানোর পর প্যান ঢাকা দিয়ে রান্না করুন।এই রান্না তে কোনও জল এর ব্যবহার হবে না। ৫ মিনিট পর প্যানের ঢাকনা খুলে হলুদ গুঁড়ো ও স্বাদ মতো নুন দিয়ে কষাতে থাকুন, ২ মিনিট কষানোর পর প্যান এর ঢাকনা দিয়ে ১৫ মিনিট রান্না করুন,দেখুন চিকেন এর রং গোল্ডেন ব্রাউন হয়েছে। এবার চিকেন এর মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে রান্না করুন যতক্ষণ না চিকেন শুকনো হচ্ছে।সবশেষে টমেটো সস চিকেনের মধ্যে দিয়ে ২ মিনিট রান্না করে গরম গরম রুটি সহযোগে পরিবেশন করুন চিকেন ঘি রোস্ট!  

রন্ধন শিল্পীঃ সঞ্চালি দে

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ফ্রিজে পড়ে রয়েছে লাউ? ফেলে না রেখে বানিয়ে ফেলুন বরফি, রইল সহজ রেসিপি

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে রাজ্যে আসছেন অমিত শাহ

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস