জন্মাষ্টমীর ভোগে বানিয়ে নিন তালের পায়েস, রইল সহজ রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জন্মাষ্টমী মানেই নাড়ুগোপালের পুজো আর নানা রকম মিষ্টি ভোগ। এই উৎসবে তাল দিয়ে তৈরি নানা পদ বিশেষ জনপ্রিয়। তালের বড়া, তালের পিঠের পাশাপাশি তালের পায়েসও হতে পারে জন্মাষ্টমীর ভোগের অন্যতম আকর্ষণ। দুধের সঙ্গে পাকা তালের সুগন্ধ মিশে তৈরি এই পায়েস খেতে অসাধারণ।

উপকরণ

২৫০ গ্রাম পায়েসের চাল, ১/২ লিটার দুধ, ৫ টেবিল চামচ তালের রস, ২ চামচ চিনি, ৫ টেবিল চামচ কনডেন্সড মিল্ক, প্রয়োজনমতো  কাজুবাদাম,  প্রয়োজনমতো কিসমিস, সামান্য  ঘি।  

পদ্ধতি

প্রথমে একটি কড়াইয়ে সামান্য ঘি দিয়ে পায়েসের চাল অল্প করে ভেজে নিন। এবার এতে ঘন করে জ্বাল দেওয়া দুধ দিয়ে চাল ভালভাবে সেদ্ধ হতে দিন। অন্য একটি পাত্রে বাকি দুধের সঙ্গে তালের রস ও পরিমাণমতো চিনি মিশিয়ে ভাল করে ফুটিয়ে নিন। এবার আগে থেকে সেদ্ধ করে রাখা চাল এই মিশ্রণের মধ্যে দিয়ে ক্রমাগত নাড়তে থাকুন। পায়েস ধীরে ধীরে ঘন হয়ে এলে এতে কনডেন্সড মিল্ক, কাজুবাদাম ও কিসমিস দিয়ে আরও কিছুক্ষণ নাড়ুন। পায়েস ঘন হয়ে এলে আঁচ বন্ধ করে নামিয়ে নিন। এরপর ঠান্ডা করে কিছুক্ষণ ফ্রিজে রাখুন। এ বার জন্মাষ্টমীর ভোগে সাধারণ পায়েসের বদলে একবার বানিয়ে দেখুন সুগন্ধি তালের পায়েস। ঘরোয়া উপকরণেই তৈরি এই মিষ্টি পদ ভোগের থালায় যেমন মানাবে, তেমনই পরিবারের সকলের মনও জয় করবে।

পেসমেকার বসেছে, আপাতত সুস্থ রয়েছেন বিমান বসু, জানালেন সেলিম

মুর্শিদাবাদে তৃণমূল নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্রের পাহাড়! চক্ষুচড়কগাছ পুলিশের

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলার বাড়িতে ঢুকে ধর্ষণের অভিযোগ, মায়াপুরে গ্রেফতার যুবক

বিকেলের চায়ের আড্ডা জমাতে বানিয়ে ফেলুন মুম্বইয়ের বিখ্যাত বাটাটা বড়া

কেরিয়ারে বড় ধাক্কা! বাংলার দল থেকেই বাদ পড়লেন অভিষেক পোড়েল

দাম্পত্য কলহের জেরে ইঞ্জিনিয়ার জামাইকে পিটিয়ে খুন করল শ্বশুরবাড়ির লোকজন

মুখে দিলেই গলে যাবে! মিষ্টি আলু দিয়ে বানান নাড়ু, রইল রেসিপি

অগ্নিনির্বাপন ব্যবস্থায় গাফিলতি, শহরের ২৫টি হোটেল-রেস্তরাঁকে শোকজ নোটিস দমকলের

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

বৃষ্টির পূর্বাভাস থাকলেও কাটছে না অস্বস্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে শনিবারের আবহাওয়া?

পাসপোর্ট রেডি তো? মাত্র ৮ মিনিটে চলে যান চিন থেকে রাশিয়া

নিউটাউনে অজ্ঞাত পরিচয় যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

গভীর রাতে স্বাস্থ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটে ঘুম উড়ল মেমারি হাসপাতাল কর্তৃপক্ষের

বাংলাদেশসহ একাধিক দেশের নাগরিকদের অভিবাসী ভিসা সংক্রান্ত ট্রাম্পের নীতি বাতিল করল মার্কিন আদালত