ডায়েটে রয়েছেন, তেলে-ভাজা বারণ! বানিয়ে নিন ওটসের চপ, চর্বি একটুও বাড়বে না

ডায়েট করছেন, কিন্তু রোজ রোজ ওটস খেতে ভাল লাগছে না! চিন্তা নেই, মুখে রুচি ফেরাতে এবার ওটস দিয়ে বানিয়ে ফেলুন চপ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ডায়েট করছেন, কিন্তু রোজ রোজ ওটস খেতে ভাল লাগছে না! চিন্তা নেই, মুখে রুচি ফেরাতে এবার ওটস দিয়ে বানিয়ে ফেলুন চপ। খেতেও টেস্টি, এক মিনিটে অরুচি কাটিয়ে দিতে বাধ্য! ভাবছেন তো, কীভাবে বানাবেন? নো চিন্তা। চোখের পলকেই বানিয়ে নেওয়া যাবে, এই দুর্দান্ত রেসিপিটি। জেনে নিন, উপকরণ ও রান্নার পদ্ধতি।

উপকরণ

সেদ্ধ আলু ৩ কাপ, ওটস ২ কাপ, পেঁয়াজকুচি ১ টেবিল চামচ, কাঁচা লঙ্কা কুচি ২ টেবিল চামচ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, আদাকুচি ১ চা-চামচ, লবণ স্বাদমতো, লঙ্কার গুঁড়ো আধা চা-চামচ, জিরার গুঁড়ো আধা চা-চামচ, গরম মশলার গুঁড়ো আধা চা-চামচ, লেবুর রস ১ চা-চামচ এবং ডিম ১টি।

প্রণালী

প্রথমে আলু সেদ্ধ করে ভালভাবে চটকে নিন। এরপর একটি কড়াইতে কিছু পরিমাণ ওটস নিয়ে ২-৩ মিনিট হালকা আঁচে ভেজে নিন। ঠান্ডা হলে কিছুটা ওটস কোটিংয়ের জন্য আলাদা করে রেখে দিন। বাকি ওটস গুঁড়ো করে নিন। এরপর আলু মাখার মধ্যে গুঁড়ো করা ওটস, পেঁয়াজকুচি, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আদাকুচি, লবণ, লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো এবং লেবুর রস দিয়ে ভালভাবে মেখে নিন। এরপর মিশ্রণটি ১০ মিনিট রেখে দিন, যাতে ভালভাবে শুকোয় এবং কিছুটা শক্ত হয় মিশ্রণটি। এরপর মিশ্রণ থেকে গোল করে কেটে নিয়ে চ্যাপটা করে চপের আকার দিন। এরপর ডিম ফেটিয়ে প্রতিটি চপ ডিমে ডুবিয়ে ওটসে গড়িয়ে ভালভাবে কোট করে নিন। এরপর কড়াইয়ে ডুবন্ত তেল মাঝারি আঁচে রেখে চপগুলো দুই পাশ ভাল করে ভেজে নিন। সোনালি ও মচমচে হয়ে গেলে নামিয়ে নিন। এরপর টমেটো সস বা পুদিনা-ধনেপাতার চাটনির সঙ্গে গরম-গরম পরিবেশন করুন।

সপ্তাহের শুরুতেই বৃষ্টির দাপট, নিম্নচাপের জেরে একাধিক জেলায় জারি লাল-কমলা সতর্কতা

তারাপীঠের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘুমের মধ্যেই ঝলসে মৃত ৭

ঝাল-ঝোল তো খেয়েছেন, এবার বেগুন দিয়ে বানিয়ে ফেলুন কই ভোলার রসা

Whatsapp-এ ‘থাম্বস আপ’ পাঠাচ্ছেন, বিপদে পড়ছেন না তো? জেনে নিন এই ইমোজির আসল অর্থ

কেতুর নক্ষত্রে সূর্যের প্রবেশ, ৩১ অগস্টের মধ্যে সুপ্ত বাসনা পূরণ হবে ৩ রাশির জাতকদের

পড়শিদের সঙ্গে ঝগড়ার আশঙ্কা, অল্পতেই মাথা গরম করলে বিপদ, বিদেশ ভ্রমণের সুযোগ..

২৭ বছরেই সব শেষ, ঘুমের মধ্যেই প্রয়াত ‘ঘোস্ট’ অভিনেত্রী অনন্যা রাজ

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা