এক লিটারে যাওয়া যাবে ৫০ কিমি, বাজারে হাজির MG Hector Tomahawk PHEV

Share:

নিজস্ব প্রতিনিধি: এখন গাড়ি কিনতে গেলে শুধু দাম আর লুক দেখলেই চলে না। মাইলেজ কত, একবার চার্জ দিলে বা তেল ভরলে কত দূর যাবে, আর গাড়িতে কী কী আধুনিক ফিচার আছে সবই দেখতে হয়। এই জায়গাতেই নতুন চমক নিয়ে হাজির হয়েছে মরিস গ্যারেজেস (MG)। এবার একই গাড়িতে পেট্রল আর বিদ্যুৎ দুইয়ের সুবিধা মিলছে। ফলে দূরে যেতে গিয়ে ‘পেট্রল শেষ’ কিংবা ‘চার্জ কোথায় দেব’ এমন চিন্তা অনেকটা কমবে। MG Hector Tomahawk PHEV হল সাত আসনের একটি প্লাগ-ইন হাইব্রিড SUV। এতে রয়েছে পেট্রল ইঞ্জিনের পাশাপাশি বৈদ্যুতিক মোটর। সংস্থার দাবি, ব্যাটারি পুরো চার্জ করা এবং ট্যাঙ্কে জ্বালানি ভরা থাকলে গাড়িটি প্রায় ১১০০ কিলোমিটার পর্যন্ত যেতে পারবে। ইতিমধ্যেই বুকিং শুরু হয়েছে। নভেম্বর থেকে গাড়িটির ডেলিভারি শুরু হওয়ার কথা।

দাম কত? 

Hector Tomahawk PHEV-এর দাম শুরু হচ্ছে ২১.৭৯ লক্ষ টাকা থেকে। তবে এতে ব্যাটারির দাম ধরা নেই। ব্যাটারি-সহ গাড়ি কিনতে চাইলে শুরুতেই খরচ পড়বে ২৫.৬৯ লক্ষ টাকা। আর Essence ভ্যারিয়েন্টের দাম ২৭.৭৯ লক্ষ টাকা। ব্যাটারি আলাদা রেখে কিনলে প্রতি কিলোমিটারে ৩.২০ টাকা হারে খরচ হবে বলে জানিয়েছে সংস্থা। এছাড়া, গাড়িটিতে রয়েছে ২০.৫ কিলোওয়াট-ঘণ্টার ব্যাটারি। শুধু ব্যাটারির শক্তিতে প্রায় ১১৫ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে বলে দাবি MG-র। পেট্রল ও বৈদ্যুতিক শক্তি একসঙ্গে ব্যবহার করলে প্রতি লিটারে প্রায় ৫০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাওয়ার দাবি করা হয়েছে। অর্থাৎ শহরে প্রতিদিনের যাতায়াত থেকে শুরু করে লম্বা রোড ট্রিপ দুই ক্ষেত্রেই গাড়িটি কাজে লাগতে পারে।

ইঞ্জিন ও স্পিড কেমন?

Tomahawk PHEV-এ রয়েছে ১.৫ লিটারের পেট্রল ইঞ্জিন এবং ১৪৮ কিলোওয়াটের ইলেকট্রিক মোটর। ০ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে পৌঁছতে সময় লাগবে মাত্র ৯ সেকেন্ড। চার্জিংয়ের ক্ষেত্রেও রয়েছে দুই ধরনের ব্যবস্থা। ৩.৩ কিলোওয়াট AC চার্জারে ব্যাটারি পুরো চার্জ হতে প্রায় সাড়ে ৭ ঘণ্টা সময় লাগে। আবার ২৫ কিলোওয়াট DC ফাস্ট চার্জারে মাত্র ৩৫ মিনিটে ৮০ শতাংশ পর্যন্ত চার্জ করা যায়।

ফিচারের তালিকাতেও চমক

সাত আসনের এই SUV-তে থাকছে—

১৫.৬ ইঞ্চির বড় ইনফোটেনমেন্ট স্ক্রিন

৩৬০ ডিগ্রি ক্যামেরা

৬টি এয়ারব্যাগ

Level-2 ADAS

পেট্রল ও বৈদ্যুতিক মোটরের ব্যবস্থা

বাঁশবনে নিয়ে গিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ সৎ বাবার বিরুদ্ধে

১১ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার স্কুলের প্রধান শিক্ষক

ইকো পার্কে কেক কেটে, ঝালমুড়ি খেয়ে রাখি বন্ধন উৎসব পালন করলেন দিলীপ

কারুয়ানাকে হারিয়ে প্রথম ভারতীয় হিসেবে গ্র্যান্ড চেস ট্যুর চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দ

অজান্তেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাইবার প্রতারণার ফাঁদ, পুলিশের নোটিসের পরই আত্মঘাতী মহিলার

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

দুধ গরম বিতর্ক ভুলে ফুটপাথবাসীদের হাতে রাখি পরালেন মন্ত্রী অগ্নিমিত্রা, খুদেদের দিলেন লাড্ডু-চকোলেট

বিতর্কের মুখে ছবির কাহিনী, দ্বিতীয় দিনেই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল যশের ‘টক্সিক’

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, উত্তর থেকে দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, ফের বন্যার আশঙ্কা! নিখোঁজ ২৯০ ভারতীয়

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

বিলবোর্ড ভাঙার পর রাতে ফের ঝুলল তৃণমূলের ব্যানার, সকালেই গায়েব! ক্যামাক স্ট্রিটে চাঞ্চল্য

সমগ্র দেশবাসীকে রাখিবন্ধনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩