বর্ষার ছুটিতে কলকাতার কাছেই জঙ্গলের ডাক, ঘুরে আসুন দেবড়িগড় অভয়ারণ্য

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্ষাকালে দেবরিগড়ের প্রকৃত রূপটা ধরা পড়ে। কলকাতার কোলাহল থেকে দুদিনের জন্য মুক্তি চাইলে বেরিয়ে পড়তে পারেন দেবরিগড়ের উদ্দেশ্যে। কলকাতা থেকে সড়কপথ বা ট্রেনে সহজেই পৌঁছনো যায় এই অফবিট ডেস্টিনেশনে। অভয়ারণ্যটি প্রায় ৩৪৭ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং হিরাকুদ জলাধারের পাশেই অবস্থিত।

দর্শনীয় স্থান

দেবড়িগড়ের অন্যতম আকর্ষণ হল জঙ্গল সাফারি। এখানে গৌর, চিতল, সম্বর, বুনো শূকর, চিতাবাঘ, চার-শিংওয়ালা অ্যান্টিলোপ (চৌসিঙ্গা) এবং শতাধিক প্রজাতির পাখির দেখা মেলে। নির্দিষ্ট রুটে বন দফতরের গাড়িতে সাফারির সময় খুব কাছ থেকে বন্যপ্রাণিদের দেখতে পাওয়ার সুযোগ মেলে। বর্ষায় চারপাশের সবুজ আরও ঘন হয়ে ওঠে, ফলে অরণ্যের সৌন্দর্য যেন অন্য মাত্রা পায়। পাশাপাশি হিরাকুদ জলাধারের বিস্তীর্ণ জলরাশি, সূর্যোদয় ও সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য ভ্রমণকে করে তোলে আরও স্মরণীয়। অভয়ারণ্যের ভিতরে বা আশপাশে ইকো-ট্যুরিজম নেচার ক্যাম্পে থাকার ব্যবস্থাও রয়েছে। আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন কটেজ ও তাঁবুতে রাত কাটিয়ে জঙ্গলের নির্জন পরিবেশ উপভোগ করা যায়। আগে থেকে বুকিং করে গেলে ভ্রমণ আরও আরামদায়ক হয়।

কীভাবে যাবেন?

কলকাতা থেকে ট্রেনে সম্বলপুর বা বড়গড় রোড স্টেশনে পৌঁছে সেখান থেকে গাড়ি ভাড়া করে দেবড়িগড়ে যাওয়া যায়। সড়কপথেও কলকাতা থেকে প্রায় ৮ থেকে ৯ ঘণ্টার ড্রাইভে পৌঁছে যাওয়া সম্ভব। নিকটতম বিমানবন্দর ঝাড়সগুদা। 

কোথায় থাকবেন?

দেবড়িগড়ে ওড়িশা সরকারের ইকো কটেজ আছে। এই কটেজের জানলা খুললেই সামনে জঙ্গল আর দূরে হিরাকুদের জল দেখা যায়। যারা একটু অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য টেন্টের ব্যবস্থাও আছে। রাতে জঙ্গলের শব্দ শুনতে শুনতে ঘুমানো একটা আলাদা অভিজ্ঞতা। এছাড়া গাইড নিয়ে জঙ্গলে ছোট ট্রেকিংও করা যায়। পাশের আদিবাসী গ্রামগুলোও ঘুরে দেখতে পারেন।

বর্ষাকালে জঙ্গলে প্রবেশের নিয়ম বা সাফারির সময়সূচিতে পরিবর্তন হতে পারে। তাই যাওয়ার আগে বন দফতর বা ওড়িশা পর্যটনের সর্বশেষ নির্দেশিকা দেখে নেওয়াই ভাল। বৃষ্টি থেকে বাঁচতে রেইনকোট, জলরোধী জুতো এবং প্রয়োজনীয় ওষুধ সঙ্গে রাখুন। এছাড়া জঙ্গলে প্লাস্টিক ব্যবহার বা বন্যপ্রাণিদের বিরক্ত করা থেকে বিরত থাকুন। প্রকৃতির নিস্তব্ধতা, বন্যপ্রাণির উপস্থিতি আর হিরাকুদের অপূর্ব সৌন্দর্য সব মিলিয়ে সপ্তাহান্তের ছুটি কিংবা ছোট্ট অবকাশ কাটানোর জন্য ডেব্রিগড় নিঃসন্দেহে কলকাতার কাছাকাছি অন্যতম সেরা অফবিট ট্রাভেল ডেস্টিনেশন।

বিলাসবহুল জীবনযাপন ও পার্টির খরচ জোগাতে প্রেমিককে নিয়ে পিসিকে খুন বিবাহিত ভাইঝির

জমি-দুর্নীতি মামলায় স্বস্তি মিলল না হাইকোর্টে, সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেকের আপ্তসহায়ক

আমেরিকায় রক্তাক্ত পারিবারিক সংঘর্ষে নিহত ৩, আহত ১

স্বাধীনতা দিবসে রাজ্যবাসীর উদ্দেশে ভাষণ দিন, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে প্রস্তাব রাজ্য বিজেপির

১৫ আগস্ট ভাষণ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দুকে প্রস্তাব রাজ্য বিজেপির

অসমে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৯৫, বিপর্যস্ত ১.৬ লক্ষের বেশি মানুষ

প্রেমের ফাঁদে ফেলে তরুণীর সঙ্গে পাশবিক অত্যাচার, গ্রেফতার যুবক

জেলের মধ্যে চাই পিৎজা-নরম বিছানা, দাবি নাবালিকাকে ধর্ষণে অভিযুক্ত বন্দির

‘মানুষ হত্যা করতে চাই না, ইরানের সঙ্গে সমঝোতা চাই’, বিরাট মন্তব্য ট্রাম্পের

ঘূর্ণাবর্তের জেরে বদলাচ্ছে আবহাওয়া, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে জারি সতর্কতা

হাসিনাকে সাংবাদিক বৈঠক করতে দেওয়ায় দিল্লির উপরে তেলেবেগুনে চটেছেন তারেক রহমান

বিকট বিস্ফোরণে কেঁপে উঠল মালদহ, আগুনে ঝলসে গুরুতর আহত শিশু-সহ ৭

অতিরিক্ত গতির জেরে বড় দুর্ঘটনা! উলুবেড়িয়ায় উল্টে গেল যাত্রীবোঝাই বাস, তারপর…

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ