UNESCO-র স্বীকৃতি আদায়ের লক্ষ্যে নবদ্বীপের রাস উৎসবকে কেন্দ্র করে একাধিক পরিকল্পনা

Share:

নিজস্ব প্রতিনিধি: নবদ্বীপের ঐতিহ্যবাহী রাস উৎসবকে ইউনেস্কোর স্বীকৃতি আদায়ের লক্ষ্যে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে এবার। নবদ্বীপের রাস উৎসবকে সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে প্রশাসন ও কেন্দ্রীয় রাস কমিটির একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। বিশ্বপ্রসিদ্ধ নবদ্বীপের ঐতিহ্যবাহী রাস পূর্ণিমা উৎসবে কোনওরকম বিশৃঙ্খলাকে মান্যতা দেওয়া হবে না। সুষ্ঠু, শান্তি-শৃঙ্খলা ও ধর্মীয় মর্যাদার সঙ্গে সম্পন্ন করতে নবদ্বীপ প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। একাধিক গুরুত্বপূর্ণ নিয়মাবলি ও সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার প্রভু শ্রী চৈতন্যদেব বিজড়িত নবদ্বীপের রাস উৎসবে।

শব্দদূষণ নিয়ন্ত্রন থেকে শুরু করে প্রতিমার শোভাযাত্রা এবং নবমী প্রথা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেদিকে নজর থাকবে প্রশাসন ও কেন্দ্রীয় রাস কমিটির। রাত ১১টার পর কোনও ভাবেই মাইক কিংবা তাসা ব্যঞ্জন ব্যবহারের উপর বিধি নিষেধ আরোপ করা হয়েছে। এবার থেকে নবদ্বীপের রাসের ঐতিহ্যবাহী নবমীর শোভাযাত্রায় ছাড়পত্র মিলছে। পুলিশ-প্রশাসনের সঙ্গে সঙ্গে স্বেচ্ছাসেবকদের দায়িত্ব ও নজরদারির উপর জোর দেওয়া হয়েছে। প্রতিটি পুজা কমিটিকে নির্দিষ্ট সংখ্যক নিবন্ধিত স্বেচ্ছাসবক নিয়োগ করতে হবে। শোভাযাত্রা সুশৃঙ্খল রাখতে এই স্বেচ্ছাসেবকরাই প্রাথমিক দায়িত্ব পালন করবেন। ডিজে ও তাসা পার্টির প্রতিযোগিতা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হচ্ছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর প্রশাসন। উৎসব চত্বর ও শোভাযাত্রায় যে কোনও প্রকার নেশাজাতীয় দ্রব্য ব্যবহারের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা ও কড়া নজরদারি বজায় থাকবে।

আরও পডুন: দীপাবলিতে ‘সবুজ বাজি’ পোড়ানো যাবে দিল্লিতে, তবে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট

উৎসবের দিনগুলিতে বাইরে থেকে আসা দর্শনার্থী যাতে কোনও রকম অসুবিধায় না পড়ে তার জন্য অস্থায়ী নিবাস এবং শৌচাগারের ব্যবস্থা করা হচ্ছে। চলতি বছরে দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী শোভাযাত্রা বা ‘আরোং’ অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে। এবারের রাসে নিরাপত্তার জন্য আধাসামরিক বাহিনী মোতায়েন করা হচ্ছে। সমগ্র বিশ্বে যাতে নবদ্বীপের রাস উৎসবকে পরিচিতি লাভ করানো যায় সেই ব্যবস্থা করা হচ্ছে কেন্দ্রীয় রাশ উৎসব এবং প্রশাসনের পক্ষ থেকে।

১৫ নভেম্বর থেকে বাড়বে লাভা ফোনের দাম,মূল্যবৃদ্ধি হবে ৩,০০০ টাকা!

কালী মন্দির সংস্কার থেকে পুজোর আয়োজনে হাত লাগালেন সমাজসেবী শেখ সুলেমান!

কোলন কোষে ব্যাকটেরিয়ার থাবা! মারণ রোগ ডেকে আনে এই অণুজীব

ঘরেই বানিয়ে ফেলুন রাজস্থানের জনপ্রিয় পাঁচমেশালি ডাল, গরম ভাতের সঙ্গে জমে যাবে

‘জেলে যাওয়া থেকে বাঁচার জন্য সব এক হয়েছে,’ মমতা-রাহুলদের তোপ শুভেন্দুর

আচমকাই বুকে ব্যথা, হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার

‘কুছ তো লোগ কেহেঙ্গে’, ‘রামায়ণ’ নিয়ে বিতর্কে মুখ খুললেন ‘রাম’ রণবীর কাপুর

হরমুজ প্রণালিতে ২০ নাবিকের মৃত্যুর জন্য ইরানকেই কাঠগড়ায় তুলল মার্কিন সেনা

দীপাবলিতে ‘সবুজ বাজি’ পোড়ানো যাবে দিল্লিতে, তবে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট

পোশাক শ্রমিকদের আন্দোলনে অশান্ত বাংলাদেশ, গাজীপুর পোড়ানো হল পুলিশের তিন গাড়ি

ধর্মীয় নেতাকে ফাঁসাতে বাড়িতে মাদক রাখছে পুলিশ, গোপন ক্যামেরায় ফাঁস উর্দিধারীদের কীর্তি

UNESCO-র স্বীকৃতি আদায়ের লক্ষ্যে নবদ্বীপের রাস উৎসবকে কেন্দ্র করে একাধিক পরিকল্পনা

‘থানায় কালীপুজো করে প্রায়শ্চিত্ত করতে হবে পুলিশকে’, নিদান উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথের

বুলগেরিয়ার ইতিহাসে প্রথম মহিলা প্রেসিডেন্ট হতে চলেছেন ইলিয়ানা ইয়োতোভা