আচমকাই বুকে ব্যথা, হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি: আচমকাই বুকে ব্যথা। পুনের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার। কাশি ও বুকে ব্যথার কারণে তাঁকে পুনের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শারদ কন্যা এবং এনসিপি (এসপি) সাংসদ সুপ্রিয়া সুলে জানিয়েছেন, ৮৫ বছর বয়সি নেতার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে কিছু পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন চিকিৎসকরা।

মূলত কাশি ও শ্বাসকষ্টের তীব্র সমস্যা হলে বুকে যে ধরণের ব্যথা হয় সেটাই হয়েছে শরদ পাওয়ারের। তাই একাধিক পরীক্ষা করছেন চিকিৎসকরা। ইতিমধ্যেই গড়া হয়েছে মেডিক্যাল বোর্ড। বর্ষীয়ান নেতার চিকিৎসার দায়িত্বে থাকা হৃদরোগ বিশেষজ্ঞ ডঃ পূর্বেজ কে গ্রান্ট জানিয়েছেন, চিন্তার কোনও কারণ নেই। তবে বয়সজনিত কারণে এই সমস্যা হয়েছে। সবটা খতিয়ে দেখা হচ্ছে, আশা করি একদিনের মধ্যে অনেকটাই সুস্থ হয়ে যাবেন শরদ পাওয়ার। ততদিন পর্যন্ত নজরদারিতে রাখা হবে তাঁকে।

আরও পডুন: হরমুজ প্রণালিতে ২০ নাবিকের মৃত্যুর জন্য ইরানকেই কাঠগড়ায় তুলল মার্কিন সেনা

বাবার অসুস্থতার কথা এক্স হ্যান্ডলে পোস্ট করে কন্যা তথা সাংসদ সুপ্রিয়া সুলে জানিয়েছেন, ‘কাশির কারণে বাবাকে পুনের রুবি হল ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তাঁর ডাক্তারি পরীক্ষা চলছে এবং তাঁর স্বাস্থ্যের সমস্ত সূচক স্থিতিশীল রয়েছে। আপনাদের সকলের উদ্বেগ ও শুভকামনার জন্য ধন্যবাদ।’ চলতি বছরে এই নিয়ে তৃতীয়বার শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করতে হল এনসিপি নেতাকে।

কালী মন্দির সংস্কার থেকে পুজোর আয়োজনে হাত লাগালেন সমাজসেবী শেখ সুলেমান!

UNESCO-র স্বীকৃতি আদায়ের লক্ষ্যে নবদ্বীপের রাস উৎসবকে কেন্দ্র করে একাধিক পরিকল্পনা

কোলন কোষে ব্যাকটেরিয়ার থাবা! মারণ রোগ ডেকে আনে এই অণুজীব

ঘরেই বানিয়ে ফেলুন রাজস্থানের জনপ্রিয় পাঁচমেশালি ডাল, গরম ভাতের সঙ্গে জমে যাবে

‘জেলে যাওয়া থেকে বাঁচার জন্য সব এক হয়েছে,’ মমতা-রাহুলদের তোপ শুভেন্দুর

‘কুছ তো লোগ কেহেঙ্গে’, ‘রামায়ণ’ নিয়ে বিতর্কে মুখ খুললেন ‘রাম’ রণবীর কাপুর

হরমুজ প্রণালিতে ২০ নাবিকের মৃত্যুর জন্য ইরানকেই কাঠগড়ায় তুলল মার্কিন সেনা

দীপাবলিতে ‘সবুজ বাজি’ পোড়ানো যাবে দিল্লিতে, তবে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট

আচমকাই বুকে ব্যথা, হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার

পোশাক শ্রমিকদের আন্দোলনে অশান্ত বাংলাদেশ, গাজীপুর পোড়ানো হল পুলিশের তিন গাড়ি

ধর্মীয় নেতাকে ফাঁসাতে বাড়িতে মাদক রাখছে পুলিশ, গোপন ক্যামেরায় ফাঁস উর্দিধারীদের কীর্তি

‘থানায় কালীপুজো করে প্রায়শ্চিত্ত করতে হবে পুলিশকে’, নিদান উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথের

বুলগেরিয়ার ইতিহাসে প্রথম মহিলা প্রেসিডেন্ট হতে চলেছেন ইলিয়ানা ইয়োতোভা

টিকিট না পেয়ে ভোটের আগেই আপ ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তিন বিধায়ক