দীপাবলিতে ‘সবুজ বাজি’ পোড়ানো যাবে দিল্লিতে, তবে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দীপাবলি আমেজে মেতে উঠতে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। ইতিমধ্যেই বাজারে ধীরে ধীরে উঁকি দিচ্ছে হরেক রকমের বাজি। দীপাবলিতে রাজধানী দিল্লিতে ‘সবুজ বাজি’ পোড়ানোর অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে বাজি পোড়ানোর সময়সীমা বেঁধে দিয়েছে।

সোমবার (২ নভেম্বর) এক মামলার শুনানিতে দেশের শীর্ষ আদালত জানিয়েছে, দীপাবলি উপলক্ষে আগামী ৭ এবং ৮ নভেম্বর দিল্লি এবং রাজধানী সংলগ্ন এলাকায় (এনসিআর) অনুমোদিত পরিবেশবান্ধব বাজি পোড়ানো বা ফাটানো যাবে। দীপাবলির আগের দিন এবং দীপাবলির দিন সকাল ৬টা থেকে ৭টা এবং রাত ৮টা থেকে ১০টার মধ্যে বাজি ব্যবহার সীমাবদ্ধ থাকবে। হাসপাতাল, নার্সিং হোম, প্রাথমিক ও জেলা স্বাস্থ্যকেন্দ্র, বৃদ্ধাশ্রমের ৩০০ মিটার ব্যাসার্ধের মধ্যে বাজি পোড়ানো যাবে না।

এদিন শীর্ষ আদালত দিল্লি এবং এনসিআর-এর সমস্ত বাজি প্রস্তুতকারক এবং ব্যবসায়ীদের জন্য আর্থিক জামানত জমা দেওয়া বাধ্যতামূলক করারও নির্দেশ দিয়েছে। আদালতের আদেশ অমান্য করলে জামানত বাবদ জমা দেওয়া টাকা বাজেয়াপ্ত করা হবে। উল্লেখ্য গত বছরও দীপাবলির সময়ে দিল্লি-সহ রাজধানী সংলগ্ন এলাকায় শব্দবাজি পোড়ানোর অনুমতি দিয়েছিল দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের ত‍ৎকালীন প্রধান বিচারপতি বিআর গবই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ দিল্লি-এনসিআরে ১৮ থেকে ২১ অক্টোবর পর্যন্ত আতশবাজি পোড়ানোর অনুমতি দিয়েছিল। ওই অনুমতি দেওয়ার সঙ্গে বাজি পোড়ানোর জন্য তিন ঘণ্টা সময়ও বেঁধে দিয়েছিল। উল্লেখ্য, পরিবেশ-বান্ধব সবুজ বাজিতে বেশি ছাই, ধুলো উৎপন্ন হয় না। আবার ফাটানোর সময়েও শব্দের মাত্রা থাকে ১১০ থেকে ১২৫ ডেসিবেলের মধ্যে।

‘কুছ তো লোগ কেহেঙ্গে’, ‘রামায়ণ’ নিয়ে বিতর্কে মুখ খুললেন ‘রাম’ রণবীর কাপুর

হরমুজ প্রণালিতে ২০ নাবিকের মৃত্যুর জন্য ইরানকেই কাঠগড়ায় তুলল মার্কিন সেনা

পোশাক শ্রমিকদের আন্দোলনে অশান্ত বাংলাদেশ, গাজীপুর পোড়ানো হল পুলিশের তিন গাড়ি

বলিউড সুন্দরীর প্রেমে পড়েছেন রাষ্ট্রপতির প্রাক্তন এডিসি ঋষভ সিংহ সাম্বিয়াল! ঝড়ের বেগে ভাইরাল ছবি

ধর্মীয় নেতাকে ফাঁসাতে বাড়িতে মাদক রাখছে পুলিশ, গোপন ক্যামেরায় ফাঁস উর্দিধারীদের কীর্তি

মর্মান্তিক! রাজস্থানে রাস্তা নির্মাণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আট শ্রমিকের মৃত্যু

‘আমাদের একা থাকতে দিন’, মেয়ের ‘মিডল ফিঙ্গার’ বিতর্ক নিয়ে মুখ খুললেন সঞ্জয় গুপ্তের স্ত্রী

সকালের জলখাবারে স্বাদবদল! বাড়িতেই বানান চিজি বেকড অমলেট, রইল সহজ রেসিপি

দীপাবলিতে ‘সবুজ বাজি’ পোড়ানো যাবে দিল্লিতে, তবে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট

ঘণ্টায় ১২০ কিমি বেগে ধেয়ে আসছে মুরাসু, কলকাতা-সহ বাংলার আবহাওয়া কেমন থাকবে?

চোখের পলকে মাটিতে আছড়ে পড়ল বিমান! ফ্লোরিডায় মৃত ৯, প্রকাশ্যে পাইলটের শেষ বার্তা

‘থানায় কালীপুজো করে প্রায়শ্চিত্ত করতে হবে পুলিশকে’, নিদান উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথের

বুলগেরিয়ার ইতিহাসে প্রথম মহিলা প্রেসিডেন্ট হতে চলেছেন ইলিয়ানা ইয়োতোভা

টিকিট না পেয়ে ভোটের আগেই আপ ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তিন বিধায়ক